উত্তর : ‘যদি কোন শিশুর পিতা-মাতা পৃথক হয়ে যায়, তবে উভয়েরই তাদের সন্তানদের সাথে দেখা-সাক্ষাৎ করার অধিকার রয়েছে। এ বিষয়ে বিদ্বানগণের মধ্যে কোন দ্বিমত নেই। কিন্তু যদি তারা সন্তানদেরকে তাদের পিতা বা সৎ মায়ের প্রতি অবাধ্য হ’তে প্ররোচিত করে, তবে নিঃসন্দেহে এটি পিতা ও সৎ মায়ের প্রতি অন্যায় ও ক্ষতির কারণ হবে। যা নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, ‘কেউ কারু ক্ষতি করবে না বা ক্ষতিগ্রস্থ হবে না’ (ইবনু মাজাহ হা/২৩৪১)। এক্ষণে মায়ের বিরুদ্ধে এরূপ অভিযোগ বারবার আসলে সে সাময়িক সন্তানের সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে এবং সাক্ষাতের সময় সবার সামনে সাক্ষাৎ করবে, যাতে পিতার বিরুদ্ধে কোন উস্কানীমূলক কথা বলতে না পারে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৭/৩১৭; ইবনুল ক্বাইয়িম, মিফতাহু দারিস সা‘আদাহ ২/৯০৫)।

প্রশ্নকারী : নিসা আখতার, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৬/৪৬) : হজ্জব্রত পালন শেষে মহিলাদের ৪০ দিন গৃহাভ্যন্তরে অবস্থান করতে হবে এরূপ কোন বিধান আছে কি? - -রিয়াযুল হক, শান্তিবাগ, ঢাকা।
প্রশ্ন (৭/৩২৭) : হজ্জব্রত পালনকারীদের জন্য ঈদুল আযহার ছালাত আদায় করা যরূরী কি? - -মীযানুর রহমান, ত্রিশাল, ময়মনসিংহ।
প্রশ্ন (৫/৩৬৫) : পিতা মেয়ের অমতে জোরপূর্বক অযোগ্য পরিবারে বিবাহ দিতে চায়। এক্ষণে মেয়েটি তার মায়ের অনুমতিক্রমে অন্যত্র বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (২১/৪৬১) : প্রতিদিন সূরা মুলক পাঠের কি কি ফযীলত রয়েছে? এটা দিনে যেকোন সময় পাঠ করলেই কি যথেষ্ট হবে না ঘুমানোর পূর্বে পাঠ করতে হবে? মুখে উচ্চারণ করে পড়তে হবে না শুনলেও একই নেকী পাওয়া যাবে?
প্রশ্ন (১/৩৬১) : জামা‘আতবদ্ধ ছালাতে শেষ তাশাহহুদের সময় যোগদান করলে তাশাহহুদ সহ অন্যান্য দো‘আসমূহ পাঠ করতে হবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : মেমোরী কার্ডে গান, ভিডিও, ইসলামী বক্তব্য ইত্যাদি লোড দেওয়ার ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : সন্তান না হ’লে কুরআনের একটি আয়াত ৭ বার পাঠ করে ৪০টি লবঙ্গে ৭ বার ফুঁক দিয়ে প্রত্যেক সহবাসের পূর্বে একটি করে লবঙ্গ মোট ৪০ দিন খেলে সন্তান হবে। এর কোন শারঈ ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/১০৩) : পবিত্র কুরআনে কি কবর আযাবের কথা আছে?
প্রশ্ন (৩৭/১১৭) : কয়েকটি ইসলামী সংগঠন আমাদের প্রশ্নের মুখোমুখি করে বলেন যে, আহলেহাদীছ আন্দোলনের বই পুস্তক ও আক্বীদা বিশুদ্ধ। কিন্তু রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত তা আমলযোগ্য নয় এবং কিছু সংগঠন বলে তাদের সব ঠিক। কিন্তু জিহাদী চেতনা নেই। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩০/৪৩০) : যে রোগীর জন্য দাঁড়ালে বসা কষ্টকর হয়, বসলে দাঁড়াতে কষ্টকর হয়, তিনি কীভাবে ছালাত আদায় করবেন? তিনি কি তার সম্পূর্ণ ছালাতে বসে পড়বেন; নাকি দাঁড়িয়ে পড়বেন?
প্রশ্ন (২৭/৪৬৭) : ‘যে জ্ঞানীকে সম্মান করে না সে আমাকে সম্মান করে না’ কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : কোন অসুস্থতার জন্য কেউ যদি পানিতে সূরা নাস, ফালাক্ব সহ প্রয়োজনীয় দো‘আ সমূহ পড়ে দেয়, তাহ’লে সেই পানি খাওয়া জায়েয হবে কি? যে কেউ পানি পড়ে দিলে হবে, নাকি বড় আলেম হ’তে হবে?
আরও
আরও
.