উত্তর : যাকাত প্রদানের জন্য নিছাব পরিমাণ সঞ্চিত সম্পদ থাকা আবশ্যক (বুখারী হা/১৪৫৯; মুসলিম হা/৯৮০; মিশকাত হা/১৭৯৪) এবং তা এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত (আবুদাঊদ হা/১৫৭৩)। ঋণদাতা ঋণ প্রদানের পর উক্ত সম্পদের মালিক থাকেন না। অতএব তাকে এর যাকাত দিতে হবে না। তবে যদি ঋণ প্রদান থেকে এক বছরের মধ্যে তা ফেরত পাওয়া যায়, তাহ’লে সে বছরের হিসাবে যাকাত দিতে হবে। অন্যদিকে ঋণগ্রহীতা পরিশোধ করার আগ পর্যন্ত উক্ত সম্পদের মালিক থাকেন। যদি তিনি উক্ত টাকা সঞ্চিত রাখেন এবং তা এক বছর অতিক্রান্ত হয়, তাহ’লে তার যাকাত তিনি দিবেন। আর যদি খরচ করে ফেলেন, তাহ’লে দিবেন না।

হযরত আয়েশা (রাঃ) বলেন, প্রদত্ত ঋণে কোন যাকাত নেই। যতক্ষণ না সেটি ফেরত পাওয়া যায়’ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/১০৩৫৯, ১০৩৬৪; মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৭১১৫, সনদ হাসান; ইরওয়া হা/৭৮৪)। হযরত আলী (রাঃ)ও অনুরূপ বলেছেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/১০৩৪৭, সনদ ছহীহ; ইরওয়া হা/৭৮৫)।






প্রশ্ন (১৩/৩৭৩) : দু’জন ব্যক্তি যৌথ ব্যবসা করে। এ দু’জনের একজনের সাথে কোম্পানীর সম্পর্ক ভাল থাকায় কোন একটি পণ্য বাজার মূল্যের চেয়ে কমে পায়। কিন্তু অপরজন একই দ্রব্য কিনতে গেলে সে বেশী মূল্যে কেনে। এক্ষণে প্রথমজন ভাউচার করার সময় কি পণ্যটির মূল্য ক্রয়কৃত মূল্য না লিখে দ্বিতীয়জন যে মূল্যে কিনত সেই মূল্য লিখে বাকী অর্থ লাভ হিসাবে গ্রহণ করতে পারবে? - -শু‘আইব, নীলফামারী।
প্রশ্ন (৪০/৪৪০) : মুসলিম ২১৪২ নং হাদীছ থেকে বুঝা যায় আত্ম প্রশংসামূলক নাম রাখাকে রাসূল (ছাঃ) অপসন্দ করতেন। এক্ষণে অধিক পরহেযগার, দানশীল ইত্যাদি অর্থবোধক নাম রাখা যাবে কি? - আব্দুল লতীফ, পঞ্চগড়।
প্রশ্ন (১/৪১) : যাকাতের অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করা যাবে কি? - -মুখতারুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৭/১১৭) : অনেক গৃহকর্তা বা কত্রী কাজের মানুষদের সাথে দাস-দাসীর ন্যায় আচরণ করে থাকে এবং তাদের অনেক নীচু পর্যায়ের বলে মনে করে। তাদেরকে নিম্ন মানের পোষাক, খাবার, আবাসস্থল প্রদান করে। এক্ষণে এরূপ আচরণের পরিণাম এবং এদের সাথে আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/১২৭) : আমি ইসলাম গ্রহণ করেছি। আমাকে গ্রামের লোকজন বাড়ি করে দিয়েছে। আমি কি এখন আমার বিধর্মী বাবার সম্পত্তি নিতে পারব?
প্রশ্ন (৩০/৭০) : বিবাহ হওয়ার পর স্বামীর সাথে মিলন হয়নি। বিয়ের কিছুদিন পর মেয়ের তালাক হয়। এখন পরবর্তী বিয়ের জন্য মেয়েকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : করোনা ভাইরাসের মত মহামারীতে মারা গেলে শাহাদতের মর্যাদা পাওয়া যাবে কি? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৩/৪৪৩) : জনৈক আলেম বলেন, সূরা আহযাবের ৬ ও সূরা কাওছারের ৩ আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে, রাসূল (ছাঃ) আমাদের রূহানী পিতা। বিষয়টি জানতে চাই।
প্রশ্ন (১৭/৩৩৭) : প্রবাসী ছেলের জন্য মৃত মায়ের জানাযা ও দাফন কার্য ভিডিও করে সংরক্ষণ করা যাবে কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : নফল ছালাত দু’রাক‘আত আদায়ের নিয়তে ছালাত শুরু করে পরবর্তীতে ছালাতের মধ্যেই মত পরিবর্তন করে চার রাক‘আত পড়া যাবে কি? এছাড়া চার রাক‘আতের নিয়ত করে সময় কম থাকায় দু’রাক‘আত পড়ে সালাম ফিরানো যাবে কি? - -নূরুল আমীন, শানকিপাড়া, ময়মনসিংহ।
প্রশ্ন (৪/২০৪) : বিবাহের সময় পরিস্থিতির কারণে দুই লাখ টাকা মোহরানায় রাযী হই। কিন্তু তা পরিশোধ করা আমার জন্য অতি কষ্টকর। স্ত্রী সর্বদা বলে, পঞ্চাশ হাযার টাকা পেলেই আমি খুশী। এক্ষণে আমার করণীয় কি? পুরো পাওনা না দিয়ে মারা গেলে কি আমি গোনাহগার হব? - তা‘লীমুল হক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১২/৯২) : আমাদের ও হিন্দুদের বসতি পাশাপাশি। তাদের পূজার শেষে মূর্তি বিসর্জনের জন্য পাড়ার একমাত্র আমাদের পুকুরটিকে ব্যবহার করে থাকে। এজন্য সাময়িক অনুমতিও প্রদান করা হয়। এভাবে আল্লাহদ্রোহী কাজে কেউ আমাদের পুকুরটিকে ব্যবহার করলে আমরা পাপী হব কি?
আরও
আরও
.