উত্তর : সন্তানকে মানবতার সেবাদানের লক্ষ্যে গড়ে তোলার ব্রতে পিতা-মাতা যদি এরূপ কামনা করেন, তবে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এবং আল্লাহর নিকটে তাওফীক কামনা করতে হবে। কারণ উক্ত পেশার মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা সম্ভব হয়। যা অত্যন্ত নেকীর কাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো (মায়েদাহ ৫/৩২)।

নববী যুগে যুদ্ধের ময়দানে নারীরা সৈনিকদের চিকিৎসা সেবা দিতেন। যেমন ওহোদ যুদ্ধ শেষে হযরত আয়েশা, উম্মে সুলায়েম, উম্মে সুলাইত্ব, হামনাহ বিনতে জাহশ প্রমুখ প্রখ্যাত নারীরা পিঠে পানির মশক বহন করে এনে আহত সৈনিকদের পানি পান করান ও চিকিৎসা সেবা দান করেন (বুখারী, হা/৪০৬৪, ২৮৮১; ত্বাবারাণী, মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৫৪২৪, সনদ হাসান; সীরাতুর রাসূল (ছাঃ) ৩৬১ পৃঃ)।

স্মর্তব্য যে, শিক্ষা ও জ্ঞানার্জনের মূল উদ্দেশ্য হ’ল স্রষ্টাকে জানা এবং তাঁর প্রেরিত বিধানসমূহ অবগত হওয়া। প্রকৃত শিক্ষা হ’ল সেটাই যা খালেক্ব-এর জ্ঞান দান করার সাথে সাথে ‘আলাক্ব-এর চাহিদা পূরণ করে। অর্থাৎ নৈতিক ও বৈষয়িক জ্ঞানের সমন্বিত শিক্ষা ব্যবস্থাই হ’ল পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা (তাফসীরুল কুরআন, সূরা  আলাকের তাফসীর দ্রষ্টব্য)। তাই চিকিৎসা বিদ্যা যদি আল্লাহর পথে ব্যয়িত হয়, তবে সেটি জান্নাত লাভের অসীলা হবে ইনশাআল্লাহ।






প্রশ্ন (১০/৪১০) : জনৈক ব্যক্তি বলেন, ওযূ করার জন্য যে পানির পাত্র ব্যবহার করা হয়, তা পেশাব-পায়খানায় ব্যবহার করলে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৬/৮৬) : স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি?
প্রশ্ন (১১/৫১) : দোকানের কর্মচারী ছালাত আদায় না করলে মালিক দায়ী হবে কি? - .
প্রশ্ন (৮/২০৮) : গল্প-উপন্যাস লেখার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২০/১৮০) : রাসূল (ছাঃ)-এর কবরকে রওযা বা মাযার বলা যাবে কি? - -তাওহীদুল ইসলামরহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৯৯) : ফুলের তোড়া দিয়ে কাউকে বরণ করা কি ইসলামে জায়েয?
প্রশ্ন (৩২/৩৫২) : বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য? কোন একটি পূরণ না হ’লে বিবাহ সাব্যস্ত হবে কি?
প্রশ্ন (৩১/১৯১) : জনৈক ব্যক্তি বলেন, ছোট বাচ্চাদের কপালে টিপ দিলে মানুষের বদ নযর থেকে তারা রক্ষা পায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৩/৪৭৩): ছিয়াম অবস্থায় গান শোনা, মিথ্যা কথা বলা, মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়া প্রভৃতি পাপ কাজ করলে ছিয়াম বাতিল হয়ে যাবে। উক্ত বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (১০/৩৩০) : আমি প্রতিদিন যোহর ছালাতের পর মরুভূমিতে ডিউটিতে যাই। সেখানে আছর এবং মাগরিব ছালাত পড়তে হয়। সেখানে পানির ব্যবস্থা না থাকায় আমি কি প্রতিদিন তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারব?
প্রশ্ন (১৫/৯৫) : আমি নানীর দুধ পান করে বড় হয়েছি। বড় হয়ে বড় মামার মেয়েকে বিয়ে করেছি এবং একটি ছেলে সন্তান হয়েছে। এক্ষণে আমাদের বিবাহ কি শুদ্ধ ছিল? শুদ্ধ না হ’লে আমাদের সন্তানের কি হবে? জানিয়ে বাধিত করবেন। - - মাহবূব আলম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬৬) : ক্যাথেটার লাগানো অবস্থায় মসজিদে গিয়ে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.