উত্তর : নবী করীম (ছাঃ) তার ছাহাবীদের কাছে নির্দেশ দিতেন যে, যখন তারা শত্রুর কাছাকাছি পৌঁছায়, তখন ছিয়াম ভাঙবে, যাতে তারা যুদ্ধের জন্য শারীরিক শক্তি অর্জন করতে পারে। যুদ্ধের সময় ইফতার করা তথা ছিয়াম না রাখা শারীরিক শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আদেশ যেমন মক্কা বিজয়ের পূর্বে ছিল, তেমনি বদর যুদ্ধের পূর্বেও ছিল। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) বলেন, আমরা নবী করীম (ছাঃ)-এর সঙ্গে রামাযান মাসে দু‘টি যুদ্ধে অংশ নিয়েছিলাম, একটি বদর, আর অন্যটিতে মক্কা বিজয়। সেই দুই যুদ্ধে আমরা ছিয়াম ভঙ্গ করেছিলাম (তিরমিযী হা/৭১৪; মুসনাদুল ফারুক ১/২৭৯ এর সনদ দুর্বল হ’লেও মর্ম ছহীহ)। মক্কা বিজয়ের দিন ছাহাবায়ে কেরামের ছিয়াম ভঙ্গের ব্যাপারে স্পষ্ট ছহীহ হাদীছ এসেছে (মুসলিম হা/১১২০)। অতএব বদর যুদ্ধে ছাহাবায়ে কেরাম ছিয়াম ভঙ্গ করেছিলেন বিষয়টি প্রমাণিত। উল্লেখ্য যে, শারীরিক সামর্থ থাকা অবস্থায় কেউ যদি সফরে ছিয়াম পালন করে, তাতে কোন দোষ নেই (আল-মাওসূ‘আতুল ফিকহিয়া ২৮/৭৩)।

প্রশ্নকারী : নাহিয়ান, নওদাপাড়া, রাজশাহী।








প্রশ্ন (২/৪২) : আমি আমার আত্মীয়ের নিকট থেকে বাজার মূল্যে জমি ক্রয় করব এবং রেজিস্ট্রেশনের সময় হেবা (দানপত্র) হিসাবে দেখাব। এটা জায়েয হবে কি? - -রফীকুল ইসলাম, গুলশান, ঢাকা।
প্রশ্ন (২৮/২৮) : অনেক গর্ভবতী মহিলা রাত্রে ঘর হতে বের হওয়ার সময় জিন-ভূতের আছর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় কোন জিনিষ নিয়ে বের হয়। এটা কি জায়েয?
প্রশ্ন (৩৭/৩৯৭) : ঝগড়ার মধ্যে স্বামী তার স্ত্রীকে তার সাথে সংসার করতে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে স্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে মহল্লার বখাটে ছেলেরা হস্তক্ষেপ করে বিবাহের কাবিন নামা নিয়ে যায় এবং কাযী অফিসের মাধ্যমে তালাক নামা লিখে এনে উভয়ের অসম্মতিতে - মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, পতেঙ্গা, চট্রগ্রাম।
প্রশ্ন (৩৬/৪৩৬) : জনৈক ব্যক্তি হাফেযদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কুরআন খতম করান এবং কবরের পাশে নিয়ে গিয়ে পিতা-মাতার জন্য দো‘আ করানো হয়। এছাড়াও মীলাদ মাহফিল ও চল্লিশা পালন করা হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২০/২০) : আমার পিতা আমাকে না জানিয়ে তার সম্পদের কিছু অংশ পৃথকভাবে আমার নামে লিখে দিয়েছেন। এককভাবে আমাকে দেওয়ার কারণ হ’ল আমি ছাড়া আর কোন ভাই তাদের দেখাশোনা করে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪/৪) : বিবাহ করা সুন্নাত না ফরয? অনেকে বিবাহ করা থেকে বিরত থাকে। শরী‘আতে এর অনুমোদন আছে কি?
প্রশ্ন (২৬/১০৬) : লিখিতভাবে তালাক দেয়ার কোন সরাসরি দলীল হাদীছে আছে কি? যদি না থাকে তাহ’লে এভাবে তালাক দেয়া বৈধ হবার কারণ কি? - -আব্দুল্লাহ সাজিদ, ঢাকা।
প্রশ্ন (১/১৬১) : বিভিন্ন চাকুরীর আবেদনের ক্ষেত্রে কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন হয়। কিন্তু সবসময় বিসিএস ক্যাডার পাওয়া যায় না। সেক্ষেত্রে কাগজে কোন প্রকার অনৈতিকতার আশ্রয় না নিয়ে কারো সিল বানিয়ে নিয়ে নকল স্বাক্ষর করে সত্যায়িত করা জায়েয হবে কি? - -নকীব হোসাইনবেরাইদ, ঢাকা।
প্রশ্নঃ (১০/২৫০) : হাদীছে এসেছে, আয়েশা (রাঃ) আযান ও ইক্বামত দিতেন। প্রশ্ন হ’ল, তিনি কি উচ্চৈঃস্বরে আযান দিতেন?
প্রশ্ন (৮/৩২৮) : আমি শেয়ার ব্যবসায় বিনিয়োগ করি। বৈধ কার্য পরিচালনাকারী কোম্পানী দেখে শেয়ার ক্রয় করি। লাভ-লোকসান সবটাই মেনে নেই। প্রতি বছর নিয়মিতভাবে যাকাত আদায় করি। এক্ষণে উক্ত ব্যবসা জায়েয হবে কি? - -মুহাম্মাদ ইলিয়াস, চট্টগ্রাম।
প্রশ্ন (২৮/৪২৮) : সদ্যপ্রসূত শিশুকে কোলে নিলে শরীর বা কাপড় কি নাপাক হয়ে যায়?
প্রশ্ন (৩৭/৭৭) : ‘যে ব্যক্তি চুপ থাকল সে মুক্তি পেল’ হাদীছটি কি ছহীহ? এর ব্যাখ্যা কি? - -মাইদুল ইসলাম, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা।
আরও
আরও
.