উত্তর : বিষয়টি বুঝতে ভুল হয়েছে। রাসূলের সরাসরি নানার গোত্র ছিল মক্কার বনু যোহরা। যা ছিল কুরায়েশদের একটি সম্ভ্রান্ত গোত্র। আর তারাই উক্ত বৈঠকে হাযির ছিল। পক্ষান্তরে মদীনার বনু নাজ্জার ছিল রাসূলের দাদা আব্দুল মুত্ত্বালিবের নানার গোত্র। কেননা আব্দুল মুত্ত্বালিবের পিতা হাশেম বিন আবদে মানাফ উক্ত গোত্রে বিবাহ করেন। এজন্য মদীনাবাসীগণ মক্কার বনু হাশেমকে তাদের ভাগিনার গোষ্ঠী বলত। তারা হিলফুল ফুযূল গঠনের সময় উপস্থিত ছিলেন না। উল্লেখ্য যে, মদীনা মক্কা থেকে ৪০০ মাইল নয়, ৪৬০ কিঃমিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত। রাসূলুল্লাহ (ছাঃ) হিজরতের পর তাঁর দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারের গোত্রে অবস্থান করেন এবং সেখানেই মসজিদে নববী স্থাপিত হয়।




বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৭/৩০৭) : মিসওয়াকের নির্ধারিত কোন আকৃতি আছে কি? খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা কি সুন্নাত?
প্রশ্ন (৬/৩৬৬) : বর্তমানে সমাজে কিছু হিজড়া সক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্যের নামে টাকা চায়। অনেক সময় তারা অপমানজনক ভঙ্গিতে, উচ্চৈঃস্বরে বা অশোভন আচরণে টাকা চেয়ে থাকে। এ অবস্থায় তাদেরকে সহযোগিতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/২৩২) : ‘আপনি নিজেকে তাদের সংসর্গে ধরে রাখুন, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিবেন না’ (কাহফ ২৮)। এই আয়াতের ভিত্তিতে সৎ ও তাক্বওয়াশীল পাত্র-পাত্রী ছাড়া বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/১৮৪) : অনেকে মানত করে থাকে, আমার ছেলে ভালভাবে বিদেশ থেকে ফিরলে ৫-১০ জন ইয়াতীম-মিসকীন খাওয়াব। কিংবা মেয়ের রোগ ভাল হলে মসজিদ বা মাদরাসায় এত টাকা দান করব। এভাবে মানত করা যাবে কি?
প্রশ্নঃ (৯/১২৯): ওশরের ধান দিয়ে জালসা করা যায় কি?
প্রশ্ন (৩১/১৫১) : প্রত্যেক রাতে সূরা তাকাছুর পড়ে ঘুমালে কুরআনের এক হাযার আয়াত পড়ার নেকী পাওয়া যায়। কথাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (২/৪০২) : আমার স্বামী কথিত আহলে কুরআন মতাদর্শে বিশ্বাসী। তিনি মনে করেন যে, প্রত্যেক ওয়াক্তে ফরয ছালাত দু’রাক‘আত করে। তার মতে, প্রচলিত হাদীছগুলো গ্রহণযোগ্য নয়। এক্ষণে আমি কি তার সাথে সংসার করতে পারব?
প্রশ্ন (৯/৪৪৯) : কোন বৈঠক বা সম্মেলনের শেষে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (১০/৩৫০) : ছালাতরত অবস্থায় ছেলে শিশু গায়ে পেশাব করে দিলে সেক্ষেত্রে করণীয় কি? - -আযাদ শেখ, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৪/৪১৪) : চিকিৎসাকর্মে বিশেষত অপারেশনে নিয়োজিত থাকা কালে নির্ধারিত সময়ে ছালাত আদায় অসম্ভব হয়ে পড়ে। এরূপ অবস্থায় প্রায় নিয়মিতভাবে ছালাত ক্বাযা হয়ে যায়। এতে গোনাহগার হ’তে হবে কি? - ডা. আব্দুল জাববার, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৫/৪৬৫) : একজন তালাকপ্রাপ্তা মহিলার পিতা বেঁচে নেই। তার মা ও বড় ভাই তাকে বলেছে, তোমার পসন্দ মতো বিয়ে করে নাও, আমাদের কোন আপত্তি নেই। অন্যদিকে এক লোককে তার স্ত্রী খোলা তালাক দিয়েছে। এই লোককিও তার পিতামাতা বলেছে, তোমার পসন্দ মতো বিয়ে করে নিও। আমাদের কোন আপত্তি নেই। এই দু’জনের বিবাহ হয় বিদেশে এবং দুই পরিবার বিবাহ সাদরে গ্রহণ করে নেয়। তবে বিদেশে বিয়ে হওয়ায় অভিভাবকরা অনুপস্থিত ছিল। এই বিবাহ বৈধ হবে কি? - -ওয়ালিউল্লাহ, কাটাখালী, রাজশাহী।
প্রশ্ন (৩/১৬৩) : মুওয়াযযিনের আযান ও ইক্বামতের জবাব দেওয়া ও পরবর্তী দো‘আসমূহ পাঠ করার ফযীলত কি? - -শওকত ইসলাম, শেরপুর।
আরও
আরও
.