উত্তর : ইসলামী প্রতিযোগিতায় পুরস্কার ঘোষণা করা এবং তা গ্রহণ করায় কোন দোষ নেই। তা তৃতীয় পক্ষ (প্রতিযোগীদের বাইরে কারও) থেকে হোক কিংবা কোন প্রতিযোগীর পক্ষ থেকে হোক, কিংবা সকল প্রতিযোগীর পক্ষ থেকে হোক (প্রধানতম ও গ্রহণযোগ্য) মত হ’ল, এটি বৈধ। ‘আল্লাহর কিতাব মুখস্থ করতে ছাত্রদের উৎসাহিত করার জন্য নগদ পুরস্কার দেওয়ায় কোন দোষ নেই। তবে ছাত্রদেরকে আল্লাহর জন্যই কুরআন হিফয করার নিয়তকে খাঁটি করার দিকে দিকনির্দেশনা দিতে হবে। পুরস্কার হবে গৌণ বিষয়, এটি যেন মুখস্থ করার মূল উদ্দেশ্য না হয় (ফাতাওয়া লাজনা দায়েমা ৩/১০৮)। ইবনু জিবরীন বলেন, কিছু প্রতিযোগিতা রয়েছে যা শরী‘আতে বৈধ এবং জুয়ার (মাইসির) অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে রয়েছে কুরআন হিফয প্রতিযোগিতা অথবা শারঈ জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতা পুরস্কার বা বিনিময়সহ হোক কিংবা বিনিময় ছাড়া উভয়ভাবেই শরী‘আতে অনুমোদিত (ফাতাওয়াশ শায়েখ ইবনু জাবরীন ৬৫/২২)। আর রেজিস্ট্রেশন ফী হিসাবে যা প্রদান করা হয়, তা জুয়ার অন্তুর্ভুক্ত নয় যেমনটি অনেকে ধারণা করেন। কারণ এটি প্রতিযোগিতার আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সার্ভিস চার্জ কিংবা সহযোগিতা মাত্র।

প্রশ্নকারী : মেহেদী হাসান, ঢাকা।








বিষয়সমূহ: অর্থনীতি
প্রশ্ন (১২/২৫২) : ছালাতের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলে সেই আযানে ছালাত আদায় করা যাবে কী?
প্রশ্ন (৮/৩২৮) : মসজিদের মধ্যে জানাযার ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : আমি উকিলের সহকারী হিসাবে কাজ করি। এখানে প্রয়োজনীয় কাগজপত্র লেখালেখি করতে হয়। আমার এ পেশা কি হালাল?
প্রশ্ন (২৭/১৮৭) : মসজিদে কথা বললে ছাওয়াব কর্তন করা হবে কি? শুনা যায়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় তেমনি মসজিদে কথা বলা ছওয়াবকে পুড়িয়ে দেয়’। মসজিদে ইসলামী নাটক করা যাবে কি? - -আব্দুল্লাহ, মুহাম্মাদপুর, ঢাকা
প্রশ্ন (৯/৮৯) : আমাদের বাসায় চল্লিশটি ক্বাফযুক্ত দো‘আ আছে। যা পড়লে নাকি অনেক নেকী হয়। এর কোন সত্যতা আছে কি? - -আবু তাহের, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (২১/২১) : কুরবানীর সাথে আকীকা দেয়া কি জায়েয?
প্রশ্ন (১/৩২১) :এশার ছালাতের পর বিতর আদায় করলে বিতরের পর বসে নির্ধারিত সূরা দিয়ে দুই রাক‘আত ছালাত আদায়ের কথা হাদীছে এসেছে। এক্ষণে রামাযানে এশার পর তারাবীহ পড়ে উক্ত ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : জুম‘আর ছালাতের পূর্বের সুন্নাত কোন কারণে বাদ গেলে ছালাতের পর তার ক্বাযা আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/২৯) : আমার বন্ধু নিয়মিত ছালাত আদায় করেন, মানুষের অনেক উপকার করেন এবং খুবই ন্যায়পরায়ণ। কিন্তু তিনি নিয়মিত সিগারেটের সাথে গাজা মিশিয়ে সেবন করেন। এটা খেলে নাকি তার মধ্যে পাপবোধ কাজ করে। ফলে গুনাহ থেকে বাঁচা এবং নেকীর কাজ করা সহজ হয়। এ চিন্তাধারা সঠিক কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : জিনিসপত্র নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি? - -মোবারক হোসাইন, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১৬/৩৩৬) : বর্তমানে জমি বন্ধক নেওয়া হচ্ছে এভাবে- দশ বা ত্রিশ হাযার টাকা কেউ অন্যের নিকট থেকে নিচ্ছে এক বিঘা বা দুই বিঘা জমি তাকে দিচ্ছে। ঐ টাকা যতদিন ফেরত না দিবে ততদিন সে জমি ভোগ করতে থাকবে। উক্ত পদ্ধতি কি শরী‘আত সম্মত ?
প্রশ্ন (১৮/১৮) : আমি বড় অঙ্কের টাকা ঋণ নিতে চাই। পিতাকে যদি বলি, আমি ঋণ পরিশোধের আগেই মারা গেলে আপনি আপনার সম্পত্তি থেকে আমার ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি আমার মৃত্যুর পর তা পরিশোধ করেন, তাহ’লে কি এটাকে আমার প্রতি উপহার হিসাবে গণ্য করা হবে? সেক্ষেত্রে কি তিনি অন্য ভাই-বোনদেরও সমপরিমাণ অর্থ দিতে বাধ্য? নাকি আমার ঋণ পরিশোধের কারণে তাদের প্রতি যুলুম করা হবে?
আরও
আরও
.