উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈদের যুগে বাগদানের আংটি পরানো বা বিনিময় করার বিষয়ে কোন বর্ণনা পাওয়া যায় না। বরং এটা খৃষ্টানদের ধর্মীয় রীতি, যা তাদের মধ্যে চলমান রয়েছে (উছায়মীন, আল-লিকাউশ শাহরী ১/৪৬; মাজমূ‘ ফাতাওয়া ১৮/১১২; ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২/২২)। আর মুসলমানদের জন্য অন্য ধর্মের রীতি অনুসরণ করা বৈধ নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত’ (আবূদাউদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭, সনদ ছহীহ)। তবে সাধারণভাবে মেয়ে দেখতে গিয়ে পসন্দ হ’লে বা না হ’লেও হাদিয়া স্বরূপ যেকোন জিনিস, বই বা নগদ অর্থ দেওয়া যায় (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪৭২)। উল্লেখ্য যে, বিবাহ না হওয়া পর্যন্ত পাত্র-পাত্রীর মধ্যে অবাধ আলাপচারিতা বৈধ নয় (ছালেহ আল-ফাউযান, আল-মুনতাকা ৩/১৬৩)।

প্রশ্নকারী : গোলাম রাববী, বরিশাল।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৯/৪৫৯) : মসজিদের ভিতর জানাযার ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৪/১০৪) : প্রচলিত আছে যে, নেক সন্তান জন্মের সময় পরিবারে সচ্ছলতা আসে, শান্তির পরিবেশ বিরাজ করে, সমাজও শান্তিময় হয়। উক্ত কথাগুলো কি সঠিক?
প্রশ্ন (২৬/২২৬) : কৃপণ পিতার সম্পদ থেকে তাকে না জানিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ যেমন পড়াশুনা, পোষাক ইত্যাদি চাহিদা পূরণের জন্য কিছু নেওয়া যাবে কি? - -মতীউর রহমান কুওয়াতুল ইসলাম মাদ্রাসা, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৬/৩৯৬) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে?
প্রশ্ন (২৬/৪৬৬) : কোন ব্যক্তি যদি বারবার মদ্যপান করে তাহ’লে তাকে কি হত্যা করতে হবে, যেমন আবুদাউদের হাদীছ বর্ণিত হয়েছে?
প্রশ্ন (১১/২১১) : কুরআন মাজীদের উপর বই কিংবা অন্য কোন বস্ত্ত রাখা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : আমি ২৫ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী চাকুরীজীবি। বিবাহের সময় সিদ্ধান্ত ছিল সংসারের প্রয়োজন হ’লে চাকুরী ছেড়ে দিবে। কিন্তু সে এখন কিছুতেই চাকরী ছাড়ছে না। চাকরীস্থল আমার বাসা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। সপ্তাহে ৩/৪ দিন সে ওখানে থাকে। চাকুরী ছেড়ে দিতে বললে সংসারে অশান্তি সৃষ্টি করে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৭/৪৭) : শুক্রবারে হজ্জ হওয়ার বিশেষ কোন ফযীলত আছে কি? অনেকে এটাকে ‘আকবরী হজ্জ’ বলে থাকেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অনেক সময় ক্লাসের মধ্যে বেপর্দা নারী শিক্ষিকাদের সাথে কথা বলতে হয়। কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে তাদের দিকে, বিশেষ করে তাদের চেহারা ও অন্যান্য অঙ্গের প্রতি দৃষ্টি পড়ে যায়। এমতাবস্থায় তাদের সাথে প্রয়োজনে কিভাবে কথা বলতে পারি এবং নিজেকে সংযত রাখতে পারি?
প্রশ্ন (২/২৪২) : মহিলারা কবর যিয়ারত করতে পারবে কি? দলীলসহ জানতে চাই। - আব্দুল মুমিন, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১/৮১) : জনৈক ব্যক্তি বালেগ হওয়ার পর দ্বীন না বুঝার কারণে কয়েক বছর ফরয ছিয়াম পালন করেনি। এক্ষণে দ্বীনের পথে ফিরে আসার পর করণীয় কি?
প্রশ্ন (৯/১৬৯) : রাসূল (ছাঃ)-এর প্রশংসায় বাড়াবাড়ি করার ক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.