উত্তর : ঐ ব্যক্তি পুনরায় তওবা করবে (যুমার ৫৩, মুসলিম, মিশকাত হা/২৩২৬)। পুনরায় লিপ্ত না হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করবে এবং এ ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করবে। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘কোন বান্দা অপরাধ করল এবং বলল, হে আমার প্রতিপালক আমি অপরাধ করেছি, তুমি তা ক্ষমা কর। তখন আল্লাহ বলেন, (হে আমার ফিরিশতাগণ!) আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক আছেন, যিনি অপরাধ ক্ষমা করেন অথবা অপরাধের কারণে শাস্তি দিবেন? (তোমরা সাক্ষী থাক) আমি তাকে ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ যতদিন চাইলেন ততদিন সে অপরাধ থেকে বিরত থাকল। অতঃপর পুনরায় একই অপরাধ করল এবং ক্ষমা প্রার্থনা করল। তখন আল্লাহ একই কথা বলে তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর কিছুদিন পর পুনরায় একইভাবে সে অপরাধ করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বললেন, ‘সে যা ইচ্ছা করুক। আমি তাকে ক্ষমা করে দিলাম’ (বুখারী হা/৭৫০৭, মুসলিম হা/২৭৫৮, মিশকাত হা/২৩৩৩)। এ হাদীছ প্রমাণ করে ক্ষমা প্রার্থনার প্রধান বিষয়টি হ’ল ‘আল্লাহভীতি’। কেবল আল্লাহর ভয়ে যদি বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, তাহ’লে করুণাময় আল্লাহ ক্ষমা তাকে করতে পারেন।






প্রশ্ন (১/৮১) : জনৈক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় ছাদ নেই। পাশের ভবন থেকে বাড়ির ভিতর দেখা যায়। এক্ষণে অসৎ উদ্দেশ্য ছাড়াই জানালা দিয়ে তাকানোতে তাদের নারীদের দিকে চোখ পড়লে গুনাহ হবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : আমি বাসের হেলপার। ছালাত আদায় করার সুযোগ পাই না। আমার করণীয় কি? জান্নাত পাওয়ার আশায় চাকুরী ছেড়ে দেব, না পেটের দায়ে জান্নাত হারাব?
প্রশ্ন (২৮/২৮) : কুরআনে ‘বায়‘আত’ নেওয়ার কথা বলা হয়েছে, তা কি মেয়েদের পুরুষের হাতে হাত রেখে বায়‘আত গ্রহণ করার কথা বলা হয়েছে? যদি না হয় তবে কখন কুরআনের সেই আয়াতটি নাযিল হয়েছিল? এর শানে নুযূল কি? বিস্তারিতভাবে জানতে চাই।
প্রশ্ন (২৭/৩৬৭) : বিদায়কালে কাউকে ‘তুমি তোমার প্রার্থনায় আমাকে শরীক করতে ভুলে যেয়ো না’ বলা যাবে কি? - -আশরাফ আলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৮/৩২৮) : মসজিদে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু সমাজের প্রয়োজনে মসজিদের বারান্দা বা বাইরে ইসলামী বই বিক্রয় করতে হচ্ছে। এর সাথে রূযীর বিষয়ও রয়েছে। এক্ষণে এটি শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : হা-মীম যুক্ত সাতটি সূরা এগুলির পাঠকারীদের জন্য জাহান্নামের সাতটি দরজায় বাধা হয়ে দাঁড়াবে। বক্তব্যটি কোন সত্যতা আছে কি? - মিনহাজ আহমাদ, যোগীপাড়া, নাটোর।
প্রশ্ন (১৯/১৭৯) : লোকলজ্জার ভয়ে কোন গুনাহ ছেড়ে দিলে পাপ হবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : মুসলিম কোন দোকান না থাকায় অমুসলিম সুপার মার্কেট থেকে গরুর গোশত কিনে খাওয়া কি বৈধ হবে? জনৈক বন্ধু বলল, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেলেই যথেষ্ট হবে।
প্রশ্ন (৩২/৩৫২) সিজদার সময় মহিলারা স্বীয় পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে মর্মের বর্ণনাগুলির সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩০/৪৩০) : অভিভাবকের অনুমতি না নিয়ে প্রচলিত কোর্ট ম্যারেজ কি শরী‘আতসম্মত? যদি শরী‘আতসম্মত না হয় তবে পরবর্তীতে করণীয় কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : মেডিকেল বা অন্যান্য শিক্ষার প্রয়োজনে মানুষের কঙ্কাল বাড়ীতে রাখা যাবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : আদম (আঃ) সৃষ্টির পূর্বে পৃথিবীতে যে জিন জাতি ছিল তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন নবী-রাসূল এসেছিলেন কি?
আরও
আরও
.