উত্তর : এ সকল বিদ্বানের কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক ফৎওয়াগুলো গ্রহণ করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘দলীল-প্রমাণ ও প্রয়োজনীয় যোগ্যতা ব্যতীত কাউকে ফৎওয়া দেয়া হ’লে তার পাপের বোঝা ফৎওয়া প্রদানকারীর উপর বর্তাবে (ইবনু মাজাহ হা/৫৩; ছহীহুল জামে‘ হা/৬০৬৯)। আবু হুরায়রা (রাঃ) ইবলীসের নিকট থেকে হাদীছ গ্রহণ করেছিলেন তা সঠিক হওয়ার কারণে (বুখারী হা/২৩১১; মিশকাত হা/২১২৩)। মুহাদ্দিছগণ অনেক ক্ষেত্রে বিদআ‘তী এবং শী‘আদের নিকট থেকেও হাদীছ গ্রহণ করেছেন, যদি তারা সত্যবাদী হয় এবং বাতিল মতবাদের গোঁড়া প্রচারক না হয়। যেমন ইমাম বুখারী আবান বিন তাগলিব ও আদী বিন ছাবিতের বর্ণনা গ্রহণ করেছেন, যদিও তারা শী‘আ হিসাবে সুপরিচিত। ইমাম যাহাবী এ বিষয়ে বলেন, فلنا صدقه وعليه بدعته ‘ আমাদের জন্য তার সত্যবাদিতা আর তার জন্য তার বিদ‘আত প্রযোজ্য’ (মীযানুল ই‘তিদাল ১/৫)। অতএব কোন আলেমের বিশেষ কোন বিষয়ে ভুল আক্বীদা থাকলে তা বর্জন করতঃ তার সঠিক ফৎওয়াগুলো গ্রহণ করা যাবে (উছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ৩২/২২৫)। তবে সুস্পষ্ট বিদ‘আতী, পথভ্রষ্ট ও চরমপন্থীদের থেকে ইলম অন্বেষণ করা যাবে না। কেননা এটি ক্বিয়ামতের অন্যতম আলামত (ছহীহাহ হা/৬৯৫)।

প্রশ্নকারী : আহমাদুল্লাহ, জীবননগর, চুয়াডাঙ্গা।






প্রশ্ন (৩০/৪৩০) : নারীদের জন্য হাই হিল জুতা পরার বিধান কি?
প্রশ্ন (৩৮/৭৮) : পিতা-মাতার নামে কসম খাওয়া যাবে কি? রাসূল (ছাঃ) নিজের পিতার নামে কসম খেয়েছেন (আবুদাউদ)।
প্রশ্ন (২৯/১৪৯) : বৃটিশ আইনে পরিচালিত বাংলাদেশের কোন আদালতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা শরী‘আতসম্মত হবে কি? - -সেলিম হোসাইন, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (২৮/৩০৮) : হজ্জে যাওয়ার সামর্থ্য রাখে বা রাখে না এরূপ ব্যক্তিতে কোম্পানীর পক্ষ থেকে পুরষ্কার স্বরূপ খরচ দিয়ে হজ্জ করানোর কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৪/২৮৪) : পবিত্র কুরআনে সিজদা কয়টি? এ সিজদা কিভাবে করতে হবে?
প্রশ্ন (১/৪৪১): বিবাহ অনুষ্ঠানে বর-কনের মালা বদল, শ্বাশুড়ীর জন্য কনের অাঁচলে পান বাটা, হলুদ শাড়ীতে চাউল বেঁধে দেয়া ইত্যাদি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৬/৪৩৬) : এ্যালকোহলযুক্ত সেন্ট মেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৯/৩২৯) : ‘বালাগাল ‘উলা বি কামালিহী’ দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২০/৩৪০) : আমাদের এলাকার মসজিদটি ৩৫ বছর পূর্বে নির্মিত। এখন জানা যাচ্ছে যে তার নীচে একটি কবর ছিল। কিন্তু কেউ জানে না সেটা কোন দিকে। উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -আয়নুল হক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৮/২৪৮) : আমরা কয়েকজন বন্ধু ঢাকার একটি ভবনের ৬ তলায় থাকি। দৈনিক ৫ ওয়াক্ত ছালাত সিঁড়ি ভেঙ্গে মসজিদে গিয়ে আদায় করা কঠিন হয়। সেক্ষেত্রে ঘরে জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করলে জামা‘আতে ছালাতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : আমার স্বামী প্রবাসে থাকেন। আমার এক ভুলের কারণে উনি ঠান্ডা মাথায় জেনে-বুঝে আমাকে এক তালাক দেন। তখন আমি ঋতু অবস্থায় ছিলাম। উনি সেটা জানতেন না। এমতাবস্থায় উক্ত তালাক পতিত হয়েছে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : সন্তান প্রসবের কারণে রামাযান মাসে ছিয়াম পালনে অক্ষম হ’লে পরবর্তীতে তা কিভাবে আদায় করবে?
আরও
আরও
.