উত্তর : নিষিদ্ধ সময়ে কেবল নফল ছালাত আদায় করা নিষিদ্ধ (নববী, আল-মাজমূ‘ ৪/১৭০; ইবনু কুদামাহ, মুগনী ২/৮০)। এছাড়া ক্বাযা ছালাত, তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত ছালাত আদায় করা যাবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমাদের কেউ যদি ছালাতের সময় ঘুমিয়ে যায় বা ভুলে যায়, তবে যখনই তা মনে পড়ে, তখনই সে তা আদায় করবে। কেননা আল্লাহ বলেন, ‘আমার স্মরণের জন্য তোমরা ছালাত কায়েম করো’ (ত্বোয়াহা ২০/১৪; মুসলিম হা/৬৮৪; মিশকাত হা/৬০৪)। এজন্য অপেক্ষা না করে সুযোগ হওয়া মাত্রই ক্বাযা ছালাত আদায় করতে হবে।

প্রশ্নকারী : আ‘রাফ, শিবপুর, নওগাঁ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৬/৪৫৬) : ছালাতরত অবস্থায় বায়ুর চাপ এসেছে। কিন্তু আটকে দেয়ার পর নির্গত হয়েছে কি-না নিশ্চিত নই। এক্ষণে আমাকে ছালাত ত্যাগ করতে হবে কি? না নিশ্চিত না হওয়ায় ছালাত অব্যাহত রাখতে হবে?
প্রশ্ন (১৭/৪১৭) : ঈদায়নের তাকবীর সমূহ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (৬/৩২৬) : ছালাতের শুরুতে অনেকে বিসমিল্লাহ জোরে বলেন এবং রুকূ থেকে উঠে বুকে হাত বাঁধেন। এরূপ করলে ছালাত ক্ষতিগ্রস্ত বা বাতিল হবে কি?
প্রশ্ন (১৭/১৭৭) : সূরা আলে ইমরানের শেষ ১০ আয়াত রাসূল (ছাঃ) তাহাজ্জুদের সময় পড়েছেন কি? এটা ঘুম থেকে উঠে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৬/৬) : জায়গার সংকীর্ণতার কারণে নতুন জায়গা ওয়াকফ করে পূর্বপুরুষের নির্মিত মসজিদ সেখানে স্থানান্তর করা এবং আগের মসজিদের স্থানে বসতবাড়ি নির্মাণ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্নঃ (৯/৮৯): নৈক ব্যক্তি এবার সস্ত্রীক হজ্জে যাচ্ছেন। তাঁর সংগৃহীত টাকার প্রায় অর্ধেক নিম্ন বর্ণিত টাকা। যেমন বাইশ বছর আগে এক ব্যক্তি তাঁর নিকটে ১৬ শতাংশ আবাদী জমি বিক্রি করে। দাতা-গ্রহীতা উভয়েই শিক্ষিত হওয়া সত্ত্বেও ভুলক্রমে আবাদী জমির দাগ নং দলীলে লিখিত না হয়ে বাস্ত্ত ভিটা লিখিত হয়। এক্ষণে জমি খারিজ করতে গেলে ভুল ধরা পড়ে। আবাদী জমির মূল্য এক লাখ টাকাও হবে না। বিক্রেতা মারা গেছে। তার ছেলে মেয়েরা দলীল সংশোধন করে দিতে রাযী। কিন্তু ক্রেতা বাড়ীর জমি দখলে নিতে চায়। ফলে দাতার ওয়ারিছরা এক লাখ টাকার বিনিময়ে হাজীর নিকট থেকে বাস্ত্ত ভিটা ফিরিয়ে নিতে চায়। তাতে রাজী না হ’লে এক লাখ আশি হাযার টাকা দিয়ে হাজীর কাছ থেকে বাড়ী ভিটা দলীল করে নেয়। প্রশ্ন হচ্ছে, এভাবে সংগৃহীত টাকা দ্বারা কৃত হজ কবুল হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : মু‘আয বিন জাবাল (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুললাহ (সঃ) বলেছেন, আললাহ তা‘আলা শা‘বান মাসের পনের তারিখ রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দান করে এবং সকলকে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং হিংসুক ব্যতীত (ত্বাবারাণী)। শবেবরাতের ফযীলত প্রমাণে উপস্থাপিত এই হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৬/৩৬) : সূর্য ডুবে গেছে মনে করে আযান দিয়ে ইফতার করে ফেললে উক্ত ছিয়ামের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (১১/২৯১) : মসজিদের ইমাম বলেন, তাসবীহ দানা দ্বারা তাসবীহ গণনা করলে কোন নেকী হবে না বরং গোনাহ হবে। সুন্নাত হল আঙ্গুলে তাসবীহ গণনা করা। এ বিষয়ে জানতে চাই।
প্রশ্ন (১৪/৪১৪) : অমুসলিমদের কাছে দো‘আ চাওয়ার বিধান কি? ভুলবশত চেয়ে ফেললে গুনাহ হবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : বিতরের ছালাতে দো‘আ কুনূতের সঙ্গে কুরআন-হাদীছে বর্ণিত অন্য কোন দো‘আ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : দুধ বোন দুধ ভাইয়ের সামনে কি পরিমাণ পর্দা করবে? নিজ ভাই ও দুধ ভাইয়ের মধ্যে পর্দা করার ক্ষেত্রে ভিন্ন কোন বিধান আছে কি?
আরও
আরও
.