উত্তর : বসে ছালাত আদায় করলেও যথাস্থানে রাফঊল ইয়াদায়েন করতে হবে। কারণ দৈহিক অক্ষমতার কারণে যতটুকু অনুসরণ করা সম্ভব হয় না, ততটুকুর ব্যাপারে শরী‘আতে ছাড় রয়েছে, তার বেশী নয়। তবে কেউ কেউوَلاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ صَلاَتِهِ وَهُوَ قَاعِدٌ ‘তিনি ছালাতে বসা অবস্থায় কোন কিছুতেই রাফঊল ইয়াদায়েন করেননি’ (আবুদাউদ হা/৭৪৪; তিরমিযী হা/৩৪২৩) মর্মের হাদীছ থেকে এ ব্যাপারে দলীল গ্রহণ করেছেন। অথচ এর অর্থ হ’ল, তিনি দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় রাফঊল ইয়াদায়েন করেননি, যা অন্য হাদীছে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে (মুসলিম হা/৩৯০; আবুদাঊদ হা/৭২২; তামামুল মিন্নাহ ১/১৭২)। অতএব ছালাতের সময় দাঁড়ানো অবস্থায় যা করতে হয়, বসা অবস্থায়ও তাই করতে হবে।






প্রশ্ন (৩২/২৭২) : জনৈক আলেম বলেন, যে পুত্রবধু শ্বশুর-শাশুড়ীর কাপড়-চোপড় পরিষ্কার করে, তার জন্য প্রভূত নেকী রয়েছে। একথা কি সঠিক? - -হুমায়ূন কবীর, দিনাজপুর।
প্রশ্ন (২৫/৩৮৫) : জনৈক ব্যবসায়ী মানুষের সুবিধার জন্য খুব সামান্য লাভ রেখে সবকিছু বিক্রি করেন। যদিও বাজারদর বেশী থাকে। এভাবে বাজারদরের চেয়ে কম রেখে ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৫/২০৫) : খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় আবুবকর (রাঃ) কর্তৃক জনৈকা বৃদ্ধার পরিচর্যার ঘটনাটি কি সত্য? - -ওছমান প্রামাণিক, বগুড়া।
প্রশ্ন (৬/১৬৬) : ওযূর জন্য ব্যবহৃত পানির কিছু অংশ ওযূ শেষে দাড়িতে থেকে যায়। উক্ত পানি কি অপবিত্র? - -সোহেল চৌধুরী, ওমান।
প্রশ্ন (১০/১৩০) : স্ত্রী পাপ করলে স্বামীকে কি সেই পাপের ভাগিদার হ’তে হবে?
প্রশ্ন (৯/৩২৯) : আল্লাহ তা‘আলা সাত আসমান ও সাত যমীন সৃষ্টি করেছেন। তাহ’লে কি আরো ছয়টি পৃথিবী বিদ্যমান রয়েছে। এ ব্যাপারে কুরআন-হাদীছ থেকে কিছু জানা যায় কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে কোন ব্যক্তি সাহারী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে দেখল যে, সময়সূচী মোতাবেক আর মাত্র ১ মিনিট বাকি আছে। সে ব্যক্তি ছিয়াম পালনের নিয়তে এক গ্লাস পানি পান করে নিল। এক্ষণে সাহারী না খাওয়ার কারণে তার ছিয়াম নষ্ট হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : জনৈক ব্যক্তি বলেন, কুরআনে যাকাতের যে ৮টি খাতের কথা এসেছে, তদনুযায়ী যাকাতের মাল প্রথমে ৮ ভাগ করতে হবে। তারপর সম্ভবপর প্রত্যেক খাতে সমানভাবে বণ্টন করতে হবে। কেবল এক বা দুই খাতে বণ্টন করলে চলবে না। এর সত্যতা আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (৩১/৭১) : কুমিল্লার মুরাদনগরে আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি পিলার নির্মাণ করা হয়েছে। এভাবে আল্লাহর নাম লেখা জায়েয হবে কি? - -শহীদুযযামান, রাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (১৭/৪১৭) : স্ত্রীর মোহরের যাকাত এবং মায়ের অলংকারের যাকাত আদায় করা কি স্বামীর উপর আবশ্যক? এছাড়া স্ত্রী এবং কন্যার অলংকার পৃথকভাবে নিছাব পরিমাণ না হ’লে, তা একত্রিত করে যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা গিয়েছি। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। ঘুম ভেঙ্গে যাওয়ার পর ভয়ে আমার হাত-পা প্রায় অবশ হয়ে যায়। আমার মনে হচ্ছে আমি হয়ত শীঘ্রই মারা যাব। স্বপ্নের কারণে এরূপ ধারণা করা সঠিক কি?
প্রশ্ন (১৯/১৯) : পিতা-মাতার মাথায় হাত রেখে কসম খাওয়া যাবে কি?
আরও
আরও
.