উত্তর : রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখার বিষয়টি ছহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে তাঁকে স্বপ্নে দেখতে পাওয়ার জন্য কোন আমল হাদীছে বর্ণিত হয়নি। অনুরূপভাবে রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখার ফযীলত সম্পর্কে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে রাসূল (ছাঃ) এতটুকু বলেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না’। অথবা তিনি বলেছেন, ‘সে আমার সাদৃশ্য গ্রহণ করতে পারে না’ (বুখারী হা/৬৯৯৩; মিশকাত হা/৪৬১১)। উল্লেখ্য যে, রাসূল (ছাঃ)-এর প্রতি অধিক পরিমাণে দরূদ পাঠ করা, তাঁর সুন্নাহ অনুসরণ করা, তাক্বওয়া অবলম্বন করা এবং আল্লাহর নিকট আন্তরিকভাবে এজন্য দো‘আ করা নিঃসন্দেহে উত্তম কাজ। কিন্তু এগুলোকে রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখার নিশ্চিত উপায় মনে করা যাবে না। আরো উল্লেখ্য যে, রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখা নিঃসন্দেহে ভালো স্বপ্ন। আর ভালো স্বপ্ন একান্ত কাছের মানুষ ছাড়া অন্যের সামনে প্রকাশ করা সমীচীন নয়। সুতরাং যারা রাসূলকে স্বপ্নে দেখেছে বলে প্রচার করে নিজেকে ওলী দাবী করে তারা নিতান্তই বিভ্রান্ত।

প্রশ্নকারী : আশিক আল-গালিব, চাঁপাই নবাবগঞ্জ।








প্রশ্ন (৩/৪০৩) : দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩১/২৭১) : বিবাহের সময় মোহর নির্ধারণ না করা হ’লে বিবাহের পর করণীয় কি?
প্রশ্ন (১/৩২১) : বাচ্চাদের বিভিন্ন অসুখের জন্য ঔষধ ব্যবহার না করে তেল, পানি, মিছরী ইত্যাদি কারো নিকট থেকে পড়ে নিয়ে ব্যবহারে বাধা আছে কি?
প্রশ্ন (১৫/২১৫) : হাত তুলে দো‘আ করার সময় দু’হাতের মাঝে ফাঁকা থাকবে, না মিলিয়ে রাখতে হবে?
প্রশ্ন (১২/২৫২) : বাজারে মুরগী বা গরুর গোশত বিক্রেতারা মুসলিম হ’লেও যবহকালে বিসমিল্লাহ বলেছে কি-না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? - কাওছার আলী চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (৭/১৬৭) : আমাদের এলাকায় খুৎবার পূর্বে একজন বাংলায় বয়ান করেন। অতঃপর খত্বীব ছাহেব কেবল আরবী খুৎবা পাঠ করেন। এটি শরী‘আতসম্মত হবে কি? - -আব্দুল হামীদ, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৩৭) : আমরা মৃত ব্যক্তির জন্য দো‘আ করার উদ্দেশ্যে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মৌলবী-মাওলানাদের দাওয়াত খাইয়ে থাকি। এরূপ কাজ কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩২/২৩২) : আমি আহলেহাদীছ হওয়া সত্ত্বেও আমার স্ত্রী মাযহাবী নিয়মে ছালাত আদায় করে। জনৈক আলেমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তালাক দেওয়ার নির্দেশনা দেন। এটা সঠিক কি? - -মাযহারুল ইসলাম শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (৩৫/৪৩৫) : জনৈক ব্যক্তি ছোট বেলায় পরিচিত একজনের দোকান থেকে খেলার ছলে একটি পণ্য চুরি করে পরে আর ফেরত দেয়নি। এখন ফেরত দিতে গেলে তার সাথে সম্পর্ক খারাপ হ’তে পারে। এক্ষণে তার মাফ পাওয়ার উপায় কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : মাসিক আত-তাহরীক ১১তম বর্ষ অক্টোবর’০৭ সংখ্যার ৩০/৩০নং প্রশ্নোত্তরে বলা হয়েছে ইমাম ডানে সালাম ফিরালে মাসবূক অবশিষ্ট ছালাত আদায়ের জন্য দাঁড়াবে। কিন্তু ১৩তম বর্ষ এপ্রিল’১০ সংখ্যার ১৪/২৫৪নং প্রশ্নোত্তরে বলা হয়েছে দুই সালামের পর মাসবূক দাঁড়াবে। কোনটি সঠিক?
প্রশ্ন (২৭/২৭) : মসজিদের ভিতরে বা বাহিরের দেয়ালে আরবী বা বাংলা ক্যালিওগ্রাফি করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৪/২০৪) : আলী (রাঃ) রাতে দায়িত্ব পালন করায় তিনি ফজরের ছালাত দেরীতে পড়তেন। এ ব্যাপারে রাসূল (ছাঃ)-এর নিকট অভিযোগ করা হ’লে তিনি তাকে দেরীতে ছালাত আদায়ের অনুমতি দেন। ঘটনাটির সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, রাজশাহী কলেজ, রাজশাহী।
আরও
আরও
.