উত্তর : হাদীছে আস্তাগফিরুল্লাহ তিন বার পাঠ করার বিষয়টি আমভাবে বর্ণিত হয়েছে। যা ফরয ও নফল উভয় ছালাত শেষে পাঠ করা যায়। বাকী যিকির ও দো‘আসমূহ কেবল ফরয ছালাত শেষে পাঠের বিষয়টি স্পষ্টভাবে এসেছে। আলবানী (রহঃ) বলেন, মু‘আক্বিবাত অর্থ হ’ল এমন যিকির, যা ছালাতের পর বলা হয়। আর মু‘আক্বিব বলা হয় সেই জিনিসকে, যা তার পূর্ববর্তী কিছুর পরপরই আসে। হাদীছে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, এ যিকির ফরয ছালাতের পরপরই পড়তে হয়...। আর যারা বলেছেন যে, এ যিকির ফরযের পরের সুন্নাত শেষে পড়তে হবে, এর কোন দলীল নেই (ছহীহাহ হা/১০২-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)। শায়েখ আব্দুল আযীয বিন বায (রহঃ) বলেন, ‘মাসনূন তাসবীহসমূহ সবই ফরয ছালাতের পর নির্ধারিত। ছাহাবীগণ রাসূল (ছাঃ) থেকে তা শুনেছেন এবং শিখেছেন। কিন্তু নফল ছালাতের পর শুধুমাত্র ইস্তিগফার আছে। অর্থাৎ নফল ছালাত শেষে সালাম ফিরিয়ে ‘আস্তাগফিরুল্লাহ’ তিনবার ও আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া যাল জালালে ওয়াল ইকরাম বলবে। কিন্তু অন্যান্য যিকিরগুলো সবই ফরয ছালাতের পর এসেছে’ (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯/১১৩)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ভারত।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১০/৩৭০) : আত্মীয়-স্বজনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৪০/২০০) : গীবতের কাফফারা কি এবং এর পাপ থেকে মুক্তির উপায় কি? - -রুবেল আমীন*পাটগ্রাম, লালমণিরহাট।
প্রশ্ন (৭/৪৪৭) : জামা‘আতে থাকা অবস্থায় কোন মুছল্লী বাধ্য হয়ে ছালাত ত্যাগ করলে পার্শ্ববর্তী মুছল্লীকে সরে এসে উক্ত খালি স্থান পুরণ করতে হবে কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (২৭/২৭) : ইমাম বুখারী (রহঃ) কোন মাযহাবের অনুসারী ছিলেন? অনেকেই বলে থাকেন যে ইমাম বুখারী সহ কুতুবে সিত্তাহর ইমামদের অধিকাংশই শাফেঈ মাযহাবের অনুসারী ছিলেন। একথার কোন সত্যতা আছে কি? - -আব্দুল বারী, লোহাগড়া, নড়াইল।
প্রশ্ন (১২/৩৩২) : আমার ব্যবসা করার ইচ্ছা। যেহেতু ব্যবসায় উন্নতির জন্য দান-ছাদাক্বার গুরুত্ব অত্যধিক, তাই আগামীতে ব্যবসায় উন্নতির জন্য আমি আমার অল্প আয় থেকে নিয়মিত দান করি। এভাবে দুনিয়াবী স্বার্থে দান করলে তা কবুল হবে কি?
প্রশ্ন (২৩/১৪৩) : বর্তমানে মোবাইলে পরিচিত-অপরিচিত যুবক-যুবতীরা অনেক গল্প বা প্রেমালাপ করে থাকে। এরূপ কথা-বার্তায় গুনাহ হবে কি? - -খোকন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১/১২১): ঢাকার একটি পুরাতন মাসিক ইসলামী পত্রিকার অক্টোবর ২০১০ সংখ্যায় প্রশ্নোত্তরে বলা হয়েছে, মৃত ব্যক্তি বা প্রিয় নবী (ছাঃ)-এর নামে নফল নামায পড়া শুধু জায়েযই নয়, বরং অনেক ভাল কাজ। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৫/১৩৫) : আযানের সময় বিভিন্ন মসজিদের আযান শোনা যায়। এক্ষণে যেকোন একটির উত্তর দিলেই যথেষ্ট হবে, না সবগুলিরই উত্তর দিতে হবে?
প্রশ্ন (২৭/২২৭) : মাসিক অবস্থায় ভুল বা অজ্ঞতাবশতঃ স্ত্রী সহবাস করে ফেললে করণীয় কি?
প্রশ্ন (১৩/২১৩) : জনৈক ব্যক্তি বলেন, পৃথিবী একদিন মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। সেদিন ইহুদীরা প্রাণের ভয়ে গাছের আড়ালে লুকালে গাছও তাদেরকে ধরিয়ে দিবে। তবে একটি কাঁটাযুক্ত গাছের আড়ালে লুকালে তারা বেঁচে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/৪৪) : মসজিদের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন, নীচ তলায় ঔষধের দোকান এবং দ্বিতীয় তলা থেকে উপরের অংশে মসজিদ, মাদ্রাসা ও গবেষণা সেন্টার নির্মাণ করা যাবে কী? উল্লেখ্য যে, এ ব্যাপারে দাতার কোন শর্ত ছিল না।
আরও
আরও
.