উত্তর : প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের কোন সুযোগ নেই। প্রথমতঃ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ ‘ধর্মনিরপেক্ষতাবাদ’ একটি নিরেট কুফরী মতবাদ। ইসলামের সাথে এর আপোষের কোন সুযোগ নেই। দ্বিতীয়তঃ গণতন্ত্রের মৌলিক নীতি হ’ল- ‘জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস’, আইন রচনার ক্ষেত্রে ‘দলীয় সংখ্যাগরিষ্ঠের রায়ই চূড়ান্ত’। অর্থাৎ গণতন্ত্রে মানুষকে মানুষের মনগড়া বিধান মানতে বাধ্য করে। পক্ষান্তরে ইসলামী শরী‘আতের মৌল নীতি হ’ল ‘আল্লাহ্ই সার্বভৌম ক্ষমতার উৎস’ এবং ‘অহি’-র বিধানই চূড়ান্ত’। এখানে মানুষ স্রেফ আল্লাহর বিধান মানে। যার অধীনে সকল মানুষের অধিকার সমান। বস্ত্ততঃ ধর্মনিরপেক্ষ মতবাদ প্রথমে মুসলমানকে ঈমানের গন্ডীমুক্ত করে। অতঃপর গণতন্ত্র তাকে মানুষের গোলাম বানায়। অতঃপর সে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে ভোটারের মনস্ত্তষ্টিকে অগ্রাধিকার দেয়। যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়।

তৃতীয়তঃ প্রচলিত রাজনীতির সাথে আপোষ করাকে ‘হোদায়বিয়ার সন্ধি’-র সময় ‘রাসূলুল্লাহ’ শব্দ বাদ দেওয়ার সাথে তুলনা করা নিতান্তই হাস্যকর ব্যাপার। কেননা তাঁকে আল্লাহর রাসূল হিসাবে না মানার কারণেই কুরায়েশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তারা এটা মানলে তো আপোষ হয়ে যেত। সন্ধির কোন প্রয়োজন হ’ত না। সেকারণ তিনি ‘রাসূলুল্লাহ’ কেটে ‘মুহাম্মাদ বিন আব্দুল্লাহ’ লিখেছিলেন। এটা লেখাতে তিনি কোন তাগূতী বিধানের সাথে আপোষ করেননি বা নবুঅতের দাবী থেকে সরে আসেননি। অতএব বর্তমানের কুফরী রাজনীতির সাথে আপোষ করার জন্য উক্ত ঘটনাকে প্রমাণ হিসাবে পেশ করা স্রেফ খোঁড়া অজুহাত মাত্র।

বলা বাহুল্য, প্রচলিত রাজনীতির সঙ্গে আপোষ নয়; বরং জনমত পরিবর্তনের মাধ্যমে একে পরিবর্তন করাই হ’ল প্রকৃত অর্থে ইসলামী রাজনীতি (বিঃদ্রঃ ‘ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন’, ‘আহলেহাদীছ আন্দোলন কি ও কেন?’ এবং ‘ধর্মনিরপেক্ষতাবাদ’ বই)।






প্রশ্ন (৩৪/৭৪) : জনৈক ব্যক্তি তার মাল-সামান আমার কাছে রেখে গেছেন। তার ফিরে আসা অনিশ্চিত। উক্ত মাল ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : জনৈক আলেম বলেন, জানাযা ছালাতের পূর্বে ভাষণ দেওয়া যাবে। কারণ রাসূল (ছাঃ) ভাষণ দিয়ে কবরের অবস্থা বর্ণনা করেছেন। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (২৮/৩০৮) : মৃত্যুর পর আত্মার কল্যাণ হবে এই বিশ্বাসে জীবিতাবস্থায় সমাজে ‘খানা’র আয়োজন করা যাবে কি? - -আতাউর রহমান, বান্দাইখাড়া, নওগাঁ।
প্রশ্ন (৩৮/১৫৮) : ১০ বছর আগে আমাদের বিবাহ হয়। স্বামী শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার কথা বললে গালি দেয়। আমার অনেক কষ্ট হয়। আমার করণীয় কি?
প্রশ্ন (২৪/৪২৪) : কোন কাজের ক্ষেত্রে যদি বিনিয়োগকারী এভাবে চুক্তি করেন যে বাস্তবায়নকারী যদি ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে তবে তিনি মোট লাভের অর্ধেক পাবেন। কিন্তু ১ বছর পার হয়ে গেলে ৩ ভাগের ১ ভাগ পাবেন। আর ৫ বছর পার হ’লে কোন লভ্যাংশ পাবেন না। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : আমি একজন শিক্ষক। ছাত্রদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য আমি মাঝে মধ্যে তাদের পরীক্ষা নেই। অতঃপর তাদের নিকট থেকে চাঁদা তুলে পুরস্কার ক্রয় করি এবং প্রথম ১০ জনকে পুরস্কৃত করি। এটা কি জুয়ার অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৭/৮৭) : স্বর্ণের যাকাত সাড়ে সাত ভরি অতিক্রম করলে দিতে হয়। এক্ষণে যাকাত কি সাড়ে সাত ভরির অতিরিক্ত অংশের উপর দিতে হবে নাকি পুরো স্বর্ণের উপরেই দিতে হবে?
প্রশ্ন (২৯/৪২৯) : অমুসলিমদের কুরবানীর গোশত প্রদান করা যাবে কি? - -আব্দুল করীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৭/৪৪৭) : কনস্টান্টিনোপল সম্পর্কে রাসূল (ছাঃ) কোন ভবিষ্যদ্বাণী করেছেন কি? ওছমানীয় খলীফাগণ আমাদের জানা মতে মন্দ আক্বীদায় বিশ্বাসী ছিলেন। এক্ষণে তাদের একজনকে রাসূলের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নকারী হিসাবে গণ্য করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪) : প্রাকৃতিক দুর্যোগ, সাগর, নদী, পাহাড় পর্বত, খনিজ সম্পদ ইত্যাদিকে প্রকৃতির সৃষ্টি বলা যাবে কি?
প্রশ্ন (৭/২০৭) : কারো পাওনা টাকা ঐ ব্যক্তির কাছে পৌঁছে দিতে না পারলে তা যদি ঐ ব্যক্তির অজান্তে দান করা হয়, তাহ’লে কি ঐ ব্যক্তির পাওনা পরিশোধ করা হবে?
প্রশ্ন (১৬/১৩৬) : বাম হাতে খাওয়া বা পান করতে হাদীছে নিষেধ রয়েছে। কিন্তু দুই হাতে খাওয়া বা পান করার কোন নযীর রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম বা পরবর্তী কোন সালাফে ছালেহীন থেকে পাওয়া যায় কি?
আরও
আরও
.