উত্তর : প্রথমত নিজের বৈধ অধিকার রক্ষার্থে বাধ্যগত অবস্থায় ঘুষ প্রদান করা যেতে পারে। এক্ষেত্রে ঘুষ গ্রহণকারী পাপী হবে, দাতা পাপী হবে না ইনশাআল্লাহ। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যদি কেউ অন্য একজনকে উপহার দেয় এই উদ্দেশ্যে যে, সে যেন তার উপর যুলুম না করে অথবা তার প্রাপ্য হক তাকে দিয়ে দেয় তাহ’লে এই উপহার গ্রহণ করা গ্রহীতার জন্য হারাম হবে, কিন্তু দাতার জন্য তা দেওয়া বৈধ হবে। রাসূলুল্লাহ বলেন, ‘আমি কখনো কাউকে কিছু দেই, অথচ সে তা নিয়ে বেরিয়ে যায় আর সেটা তার জন্য আগুন হয়ে যায়। জিজ্ঞেস করা হ’ল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! তাহ’লে আপনি তাদেরকে দেন কেন? তিনি বললেন, ‘তারা তো চাওয়া ছাড়া থাকতেই চায় না, আর আল্লাহ তা‘আলা আমাকে কৃপণতা করতে পসন্দ করেন না’ (আহমাদ হা/১১১৩৯; ছহীহুত তারগীব হা/৮৪৪)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, আর যে ঘুষের মাধ্যমে মানুষ নিজের হক আদায় করে যেমন এমন পরিস্থিতি যেখানে সে অর্থ না দিলে তার হক আদায় সম্ভব নয় তাহ’লে এই ঘুষ গ্রহীতার জন্য হারাম, কিন্তু দাতার জন্য হারাম নয়। কারণ দাতা কেবল নিজের প্রাপ্য হক আদায়ের জন্যই অর্থ দিয়েছে। তবে যে এই ঘুষ গ্রহণ করেছে সে গোনাহগার হবে, কেননা সে এমন কিছু নিয়েছে যার সে হকদার নয় (ফাতাওয়া ইসলামিয়া ৪/৩০২)। দ্বিতীয়ত বিভিন্ন দিবস পালন ও বিদ‘আতী কর্মে জড়িত হওয়া গোনাহের কাজ এবং পতাকাকে সম্মান প্রদর্শন করা শিরকের অন্তর্ভুক্ত। যা থেকে সাধ্যমত বিরত থাকার চেষ্টা করতে হবে (নাহল ১০৬)। তৃতীয়ত ছালাত সময়মত আদায় করতে হবে। ছালাতের সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকলে যখন সময় পাবে তখনই ছালাত আদায় করে নিবে (মুসলিম হা/৬৮০)। যদি কোনটিই সম্ভব না হয় তবে প্রয়োজনে দ্বীন রক্ষার স্বার্থে চাকুরী পরিত্যাগ করে হালাল রূযীর পথ তালাশ করবে (তালাক ৬৫/২-৩)।

প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম, চারঘাট, রাজশাহী।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (১২/২৯২) : আমি সিঙ্গাপুর জাতীয় মসজিদে মিম্বারের ৭টি স্তর এবং মালয়েশিয়া জাতীয় মসজিদে ১২টি স্তর দেখেছি। মূলত মিম্বরে কয়টি স্তর থাকা সুন্নাত? - -আব্দুল লতীফ, সিঙ্গাপুর।
প্রশ্ন (২৮/২৬৮) : আমি একজন মহিলা গাইনী বিশেষজ্ঞ ডাক্তার। কোন কোম্পানী যদি তাদের কোন প্রোডাক্ট লেখার জন্য সম্মানী দেয়। আর তা আমি না নিয়ে যদি মসজিদ/মাদ্রাসায় দান করি তাহ’লে কি আমার ছওয়াব হবে?
প্রশ্ন (৩৭/৭৭) : কেউ যদি অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কারণে আড়াই চাঁদের ছিয়াম তথা ঈদের দিন ব্যতীত রামাযান ও আরো দেড় মাস মানতের ছিয়াম পালন করে, তাহ’লে উক্ত ছিয়াম পালন করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/৫৮) : পাগড়ী পরা কি সবার জন্যই সুন্নাত? অনেকে চিল্লা দিয়ে পাগড়ী পরা শুরু করে। এ সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৫৬) : দিনের নফল ছালাত কি দুই দুই রাক‘আত করে পড়তে হবে?
প্রশ্ন (৩৩/২৩৩) : মসজিদে বারান্দায় আকীকার পশু যবেহ করা যাবে কি?
প্রশ্ন (১৫/১৫) : হানাফী মসজিদে যোহর ও আছরের ছালাত দেরী করে পড়া হয়। এক্ষণে এ মসজিদে হানাফীদের আযানের পূর্বে কয়েকজন মিলে সঠিক সময়ে নিয়মিতভাবে জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : যদি ছেলে বিদেশে থাকে আর মেয়ে দেশে থাকে, তাহ’লে মোবাইলের মাধ্যমে তাদের বিবাহ বৈধ হবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : কোন কোন ক্ষেত্রে ছালাত তরক করা ওয়াজিব? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/১৭৬) : ছালাতরত অবস্থায় পিতা-মাতা ডাক দিলে সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (১৯/১৯): হজ্জের সামর্থ্য বলতে কি গচ্ছিত টাকা না জমিজমা বুঝায়? বর্তমান সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের ১০ শতাংশ জমির মূল্য ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এসব ব্যক্তিদের উপর কি হজ্জ ফরয নয়?
প্রশ্ন (১৬/২৯৬) : আযানের দো‘আয় এক স্থানে অসীলা শব্দের ব্যবহার হয়েছে। এক্ষণে ওয়াসীলা শব্দের অর্থ কি? - -আব্দুল লতীফভাঙ্গুড়া, পাবনা।
আরও
আরও
.