উত্তর : এরূপ পুশ করা ইসলামী শরী‘আতে হারাম। এর মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান জারজ হিসাবে গণ্য হবে। ফলে সে কথিত পিতার সম্পত্তিতে ওয়ারিছ হবে না এবং তাকে পিতা হিসাবে ডাকতে পারবে না। কারণ অন্যের পিতাকে পিতা বলে ডাকা হারাম (বুখারী হা/৩৫০৮)। এ সন্তান মায়ের সাথে সম্পৃক্ত হবে। মায়ের পরিচয়ে পরিচিত হবে। সমকালীন ফৎওয়া গ্রন্থসমূহে বলা হয়েছে, ‘যদি কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় স্বামী-স্ত্রী ব্যতীত অন্য কোন উপাদান মিশ্রিত হয় যেমন ডিম্বাণু অন্য কোন মহিলার হয় অথবা গর্ভধারক (হোস্ট/সারোগেট মা) স্বামী-স্ত্রীর বাইরে অন্য কেউ হয়, কিংবা বীর্য স্বামী ছাড়া অন্য কারও হয় তাহ’লে এ ধরনের কৃত্রিম প্রজনন হারাম। কারণ এটি যেনার অন্তর্ভুক্ত। কেননা একজন নারীর গর্ভে কোন পরপুরুষের বীর্য প্রবেশ করানো শারঈ বিচারে সরাসরি সহবাসেরই সমতুল্য’ (মাজাল্লাতুদ দাওয়াহ, সংখ্যা ১৭৯৬, পৃ. ২০)। শায়েখ বিন বায, শায়েখ ওছায়মীন, ইবনু জিবরীনসহ সমকালীন অন্যান্য সকল বিদ্বান এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব ২১/৪৩২-৪৩৩; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/২৫-২৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২/১৪১-১৪২)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

শিমুলিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৭/৩৪৭) : আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে নফল, তাহাজ্জুদ বা অন্য কোন ছালাত আদায় করলে ছালাত হবে কি?
প্রশ্ন (১৭/২১৭) : মদীনায় ছিয়াম পালন করা অন্যত্র ছিয়াম পালন অপেক্ষা হাযার মাস উত্তম এবং সেখানে একটি জুম‘আ আদায় করা অন্য শহরে হাযারটি জুম‘আ আদায় করা অপেক্ষা উত্তম- মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩২/৪৩২) : আমাদের এলাকার মসজিদে আযানের আগে ‘আছ-ছালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ পাঠ করা হয়। আযানের আগে এভাবে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) : বৃক্ষরোপণ করা নেকীর কাজ এবং ছাদাক্বায়ে জারিয়া। এক্ষণে কেউ যদি গাছ কাটাকে পেশা হিসাবে গ্রহণ করে, তবে সে কি গুনাহগার হবে? - -কামরুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৫/৫) : মাগরিবের ছালাতের সুন্নাত শেষ করার পর নিয়মিতভাবে দু’রাক‘আত নফল ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২০/১৮০) : মাইয়েতকে দাফন করার পর লাশ যাতে শিয়াল-কুকুরে তুলে না ফেলে এজন্য লোহার খাঁচা বা প্লাস্টিক জাতীয় কিছু কবরের উপরে দেওয়া যাবে কি? - -আকীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩১/১১১) : অনেক আলেম বলেন. ফিৎরা খেজুর বা যব দিয়ে দিতে হবে। এছাড়া অন্য কিছু দিয়ে দেওয়া যাবে না। ফলে অনেক মানুষ টাকা দিয়ে এগুলি কিনে ফিৎরা দেয়। এটা শরী‘আতসম্মত হবে কি? - .
প্রশ্ন (২৮/২৮) : মাক্বামে মাহমূদ কি? এটা কি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ? কোন ব্যক্তি এই অবস্থান লাভের জন্য দো‘আ করতে পারবে কি? - -জাহাঙ্গীর আলম, আজীজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (৩৯/১৯৯) : অনেকে বলেন, সূরা বনু ইসরাঈলের ৮০ আয়াত দ্বারা রাষ্ট্রক্ষমতা প্রার্থনার কথা বলা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। - -সুমাইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৫/২৩৫) : একই সঙ্গে একাধিক মৃত ব্যক্তির জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (৩১/১১১) : ব্রাক, আশা, কেয়ার প্রভৃতি এনজিওতে চাকুরী করা বা তাদের সাথে যে কোন কার্যক্রমে অংশগ্রহণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - .
প্রশ্ন (২/৪৪২) : আমার এক নিকটাত্মীয় সূদী ব্যাংকে চাকুরী করে। মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসলে দামী উপহার ও খাবার-দাবার নিয়ে আসে। এক্ষণে সেগুলি গ্রহণ ও ভক্ষণ করা জায়েয হবে কি? - -আনোয়ারুল হক, নবাবগঞ্জ, দিনাজপুর।
আরও
আরও
.