উত্তর : সব ধর্ম আল্লাহর অনুমোদিত নয়। অতএব অন্য ধর্মের অনুসারীরা সৎ হলেও পরকালে তা কোন কাজে লাগবে না (ফুরক্বান ২৩; নূর ৩৯)। আল্লাহ বলেন, ‘আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হ’ল ইসলাম (আলে ইমরান ৩/১৯)। তিনি বলেন, ‘যে ব্যক্তি ‘ইসলাম’ ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে, তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না’ (আলে ইমরান ৩/৮৫)। বিদায় হজ্জের ভাষণের এক পর্যায়ে আল্লাহ তা‘আলা নাযিল করেন, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম। আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম’ (মায়েদাহ ৫/৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘যার হাতে মুহাম্মাদের প্রাণ, সেই আল্লাহর কসম! এই উম্মতের মধ্যে ইহূদী বা খ্রিস্টান যে কেউ হোক না কেন, যে আমার আগমন বার্তা শুনেছে, অথচ আমি যা নিয়ে আগমন করেছি, তার উপরে ঈমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে’ (মুসলিম হা/১৫৩; মিশকাত হা/১০)। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বললাম, হে আল্লাহর রাসূল, ইবনু জুদ’আন জাহিলিয়্যাতের যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকীনদেরকে আহার দিত। তাহলে কি এসব তার জন্য উপকারী হবে? তিনি বললেন: ‘না, তা তার কোনো উপকারে আসবে না। কারণ সে কখনোই এ কথা বলেনি হে আমার প্রতিপালক! কিয়ামতের দিনে আমার গুনাহ মাফ করে দিও’ (মুসলিম হা/২১৪)। অতএব ইসলাম আগমনের পরে অন্য কোন ধর্মের অনুসারীদের জান্নাতী হওয়ার সুযোগ নেই। তারা সৎ হলে দুনিয়াতেই কেবল প্রশংসা পাবে, তবে আখেরাতে তাদের কোন অংশ নেই (শূরা ২০)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, কুষ্টিয়া।








বিষয়সমূহ: পরকাল
প্রশ্ন (২৩/২৬৩) : কারো শরীরে, কুরআনে বা সম্মানজনক কোন কিছুর সাথে পা লাগলে ইসলামের বিধান অনুযায়ী কি করতে হবে? আমরা কখনো ক্ষমা চাই, বুকে নিয়ে চুমু দেই বা কপালে লাগাই। এসব জায়েয হবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : ছালাতরত অবস্থায় ঋতুবতী হয়ে গেলে পরবর্তীতে সেই ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩১/১১১) : কোন কারণবশতঃ বিবাহের অলীমা ইজাব-কবূলের কিছুদিন পরে করা যাবে কি?
প্রশ্ন (১৯/১৯) : বিবাহের ৪ মাস পর স্বামী বিদেশে চলে যায়। কিছুদিন পর আমি জৈবিক চাহিদার কষ্টে অন্যত্র বিবাহ করার জন্য স্বামীর নিকটে তালাক চাই। কিন্তু স্বামী তাতে রাযী হয় না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪/৪৪) : কুরআন মাজীদ পাঠ করার পূর্বে বিশেষ কোন দো‘আ, আমল বা অন্য কোন করণীয় আছে কি? এসময় নিয়মিতভাবে দরূদে ইব্রাহীমী পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : কিছু লোক বলে শরী‘আত এবং মা‘রেফাত আলাদা। মা‘রেফাত বলে কিছু আছে কি?
প্রশ্ন (৩/৩২৩) : সরকারী নিয়মানুযায়ী মাদরাসার সময়সূচী হল, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অনেক সময় মাদরাসা শেষ করে দুপুর ২/৩ টায় বাড়ী যেতে হয়। আবার কখনো মাদরাসায় যেতে সাড়ে দশটা বেজে যায়। এটা কি অপরাধ হবে? এর জন্য ক্বিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : তওবার জন্য কোন ছালাত আছে কি? আমাদের গ্রামের মানুষ জামা‘আতবদ্ধভাবে তওবার ছালাত আদায় করে। এটা শরী‘আতসম্মত কি? - -সাঈদুর রহমান, পঞ্চগড়।
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একটি জন্মনিয়ন্ত্রণ ঔষধ কোম্পানীতে ইনিজনিয়ারিং সেকশনে কর্মরত আছি। আমি উক্ত ঔষধ তৈরির প্রয়োজনীয় পানি সরবরাহ কাজে জড়িত। এক্ষণে আমার এই চাকুরী হালাল হবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : আমি একটি বড় ভবনে থাকি। ভবন মালিকের পক্ষ থেকে প্রতি ফ্লাটে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম বসাতে চাচ্ছে যাতে মুছল্লীদের সতর্ক করার জন্য ছালাতের সময় আযান চালু করা যায়। এভাবে মসজিদের বাইরে আযান চালু করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : মেহরাবের দু’পাশের পিলারে মিনার বিশিষ্ট টাইল্স ব্যবহার করা যাবে কি? উক্ত মসজিদে ছালাত আদায় দোষের হবে কি? - -মুহাম্মাদ, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (৩১/৪৩১) : ঘুমের মধ্যে মন্দ স্বপ্ন দেখি ও ভয় পাই। মাঝে মধ্যেই ঘুম ভেঙ্গে যায়। এসব থেকে বাঁচার জন্য করণীয় কি?
আরও
আরও
.