উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষায় নিহত হয়, সে শহীদ। যে ব্যক্তি নিজের জীবন রক্ষায় নিহত হয়, সে শহীদ। যে ব্যক্তি দ্বীন রক্ষায় নিহত হয়, সে শহীদ। আর যে ব্যক্তি পরিবার রক্ষায় নিহত হয়, সেও শহীদ’ (মুসলিম হা/৪৭৭২; মিশকাত হা/৩৫১২)। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনি কী বলেন, যদি কেউ এসে আমার সম্পদ নেওয়ার চেষ্টা করে? তখন কি করতে হবে? তিনি বললেন, তুমি তোমার সম্পদ তাকে দিবে না। সে বলল, যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে? তিনি বললেন, তুমি তার সঙ্গে যুদ্ধ কর। সে বলল, যদি সে আমাকে হত্যা করে? তিনি বললেন, তুমি শহীদ। সে বলল, যদি আমি তাকে হত্যা করি? তিনি বললেন, সে জাহান্নামী’ (মুসলিম হা/১৪০; মিশকাত হা/৩৫১৩)। যদি কেউ নিশ্চিত মৃত্যুর আশঙ্কা থাকা সত্ত্বেও প্রতিরোধ করে, তবে তা আত্মহত্যা নয় বরং ইসলামে বৈধ সাহসিকতা। কারণ আত্মহত্যা হ’ল নিরর্থক নিজের প্রাণনাশ করা। কিন্তু ন্যায় রক্ষায় আত্মোৎসর্গ আত্মহত্যা নয় বরং ইবাদত ও সাহসিকতা। আছেম ইবনু ছাবেত বলেন, ‘তার এই লড়াই হবে নিজের অথবা নিজের সম্মান রক্ষার জন্য। এমনকি যদি তার ধারণা থাকে যে এতে সে শহীদ হবে তবুও। যদি এই প্রতিরোধের মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্দেশ্য (অন্যায় প্রতিরোধ বা নিরাপত্তা নিশ্চিতকরণ) অর্জিত হয়, তাহ’লে তা শরী‘আতের দ…ৃষ্টতে বৈধ জিহাদের একটি চেষ্টার অংশ বলে গণ্য হবে (জামে‘উল মাসায়েল ৫/৩২৮-৩২৯)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, তাদের (অর্থাৎ ছিনতাইকারী দলকে) সহজতম উপায়ে প্রতিরোধ করতে হবে। যদি তাদেরকে লড়াই করে সরানোর প্রয়োজন হয়, তাহ’লে তাদের বিরুদ্ধে লড়াই করা বৈধ। যদি কেউ এই লড়াইয়ের সময় নিহত হয়, তবে সে শহীদ হবে (মাজমূউল ফাতাওয়া ৩৪/২৪২)।

প্রশ্নকারী : আব্দুর রহমান ইব্রাহীম, নাটোর।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৪/৩৪) : ‘আল্লাহ ততক্ষণ বিরক্ত হননা, যতক্ষণ না তোমরা বিরক্ত হও’ হাদীছটির ব্যাখ্যা কি? বিরক্ত হওয়ার গুণ কি আল্লাহর গুণাবলীর অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৫/১৬৫) : সুন্নাত বা ফরয ছালাতের পর একাকী হাত তুলে মুনাজাত করা যাবে কি? - -মানছূর রহমান, টঙ্গী, গাযীপুর।
প্রশ্ন (৩১/৩১) : পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে? পীর ধরার ইতিহাস সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৬/২৫৬) : স্বামী-স্ত্রী কতদিন যাবৎ পরস্পর থেকে দূরে থাকতে পারবে? প্রবাসী অনেককে বছরের পর বছর দূরে থাকতে দেখা যায়। এ ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৯/১৬৯) : নিজের ব্যভিচারে জন্মগ্রহণ করা মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমি কলেজ ছাত্র। ছালাতের সময় আমার ক্লাস থাকে। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (২০/১৪০): অনেকে রুকূ থেকে উঠে দো‘আ শেষ হওয়া পর্যন্ত হাত উঠিয়ে রাখে। এটা কি সঠিক? কতক্ষণ পর্যন্ত হাত উঠিয়ে রাখতে হবে?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ঋণ করে ফিৎরা দেওয়া ও কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু তারা সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : কেউ যদি বলে কুরআনের কসম বা কা‘বার কসম তাহ’লে কি শিরক হবে?
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসজিদুল হারামে ছালাত আদায়ের নেকী ১ লাখ গুণ বেশী। এটা কি নারীদের জন্যও প্রযোজ্য? কারণ নারীদের জন্য তো ঘরে ছালাত আদায়ই উত্তম। আমার মা ওমরায় যাচ্ছেন। তার জন্য সেখানে হোটেলে ছালাত আদায় করা উত্তম হবে কি?
প্রশ্ন (৪/২০৪) : কবর পাকা করা বা কবরকে সৌন্দর্যমন্ডিত কি হারাম? যদি হারাম হয় তবে রাসূল (ছাঃ)-এর কবর পাকা ও সুসজ্জিত হওয়ার কারণ কি?
আরও
আরও
.