উত্তর : মর্যাদার মাপকাঠি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ হ’তে পারে। যেমন (১) পদমর্যাদা : আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ! তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের ও তোমাদের নেতৃবৃন্দের (নিসা ৪/৫৯)। (২) ইলম : আল্লাহ বলেন, তুমি বল, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? বস্ত্ততঃ জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে (যুমার ৩৯/৯)। রাসূল (ছাঃ) ছালাতে ইমামতির ক্ষেত্রে জ্ঞানীদের অগ্রাধিকার দিয়েছেন (মুসলিম হা/৬৭৩; মিশকাত হা/১১১৭)। (৩) বয়স : ইমামতির ক্ষেত্রে সব কিছুতে দুই ব্যক্তি সমান হ’লে রাসূল (ছাঃ)-এর নির্দেশনামতে বয়সে যিনি বড় তিনি ইমামতি করবেন (মুসলিম হা/৬৭৩)।

সর্বোপরি তাক্বওয়া ও ঈমানই মর্যাদার প্রধানতম মাপকাঠি। আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশী আল্লাহভীরু’ (হুজুরাত ৪৯/১৩)।

প্রশ্নকারী : হাসীবুর রশীদ, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৫/২৬৫) : রাসূল (ছাঃ)-এর নামের শেষে (ছাঃ) সংক্ষিপ্তভাবে লেখা শরী‘আতসম্মত হবে কি? - -জিবরীল জিবরান, পাংশা, রাজবাড়ী।
প্রশ্ন (২১/৩৪১) : আযানের হাদীছগুলো থেকে কি এটা প্রমাণিত হয় না যে ওলী-আউলিয়াদের কাছে স্বপ্নের মাধ্যমে অহী আসতে পারে? - -মুহাম্মাদ রনি হুসাইন, শফীপুর, গাযীপুর।
প্রশ্ন (২৬/২২৬) : আমার পিতা হোটেল ব্যবসা করতে গিয়ে গ্রাস কার্প মাছকে রুই মাছ বলে চালানো, ঘুষ দিয়ে বিদ্যুৎ বিল কম দেওয়া ইত্যাদি নানা গুনাহের কাজ করেছেন, যা আমরা এখন বুঝতে পারছি। এক্ষণে তার ক্ষমা পাওয়ার কোন উপায় আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ধোবাউড়া, ময়মনসিংহ।
প্রশ্ন (৩২/১১২) : রাসূল (ছাঃ)-এর ছালাত কি বিভিন্ন রকমের ছিল? চার ইমাম কেন ছালাতের চার রকম নিয়ম তৈরি করলেন? আর যদি তারা না তৈরি করেন তবে কে করল?
প্রশ্ন (১৭/৪৫৭) : হজ্জ পালনের ব্যাপারে পিতা কোন অছিয়ত করে যাননি। সে সময়ে তার সামর্থ্যও ছিল না। এক্ষণে সন্তানের সামর্থ্য থাকলে মৃত পিতার পক্ষ থেকে হজ্জ পালন করা যাবে কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : আমরা (৬) ছয় বোন ও চার (৪) ভাই। বাবা-মা উভয়েই বেঁচে আছে। আববার নামে ২৪ ও মায়ের নামে ২ বিঘা মোট ২৬ বিঘা জমি আছে। ভাইয়েরা জমি বোনদেরকে দিতে চাচ্ছে না। মায়ের জমিটুকু দিতে চাচ্ছে। উক্ত সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে? আল্লাহ্র বিধান অনুযায়ী বণ্টন না করলে তার পরিণাম কী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/২৬৫) : যে সকল মসজিদের সামনে, ডানে, বামে, পিছনে বিশাল আকারের সবুজ গম্বুজ বিশিষ্ট বিল্ডিং-এর ছবি সম্বলিত টাইলস লাগানো আছে এমনকি মসজিদের ভিতরে সামনের দেওয়ালে পুরো দেওয়াল জুড়ে সবুজ গম্বুজ ওয়ালা বিল্ডিং-এর ছবি রয়েছে, এসকল মসজিদে ছালাত আদায় করা যাবে কি? উল্লেখ্য যে, আশে-পাশে কোন আহলেহাদীছ মসজিদ নেই। - -মুহাম্মাদ শামসুল হক, বোদা, পঞ্চগড়।
প্রশ্ন (৩৪/১৯৪) : আমি কোম্পানীতে ড্রাইভিং করি। অবসর সময়ে গাড়িটি ভাড়ায় চালিয়ে ইনকাম করি। এরূপ ইনকাম হালাল হবে কি? - -মাহবূব, সঊদী আরব।
প্রশ্ন (৩৪/৩৪) : মসজিদে দ্বিতীয় জামা‘আতে ছালাত আদায় করলে প্রথম জামা‘আতের মত ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : নিকটাত্মীয়দের মধ্যে কাদেরকে যাকাত-ফিতরার অর্থ প্রদান করা যায় এবং কাদেরকে যায় না?
প্রশ্ন (৩২/৩১২) : কেউ হজ্জ-এর নিয়ত করার পর মৃত্যুবরণ করলে হজ্জের নেকী পাবে কি এবং তার পক্ষ থেকে হজ্জ করতে হবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : বিবাহ ঠিক হওয়ার পর বিবাহ পড়ানোর কিছুদিন দেরী আছে। এক্ষণে পাত্রীর সাথে পাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে কি?
আরও
আরও
.