উত্তর : জামা‘আতের সাথে ছালাত আদায় করা পুরুষের জন্য ওয়াজিব। বিশেষ করে যদি সে মসজিদের আযান শুনতে পায় এবং সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আযান শুনে ছালাতে আসে না, তার ছালাত নেই। যদি না বৈধ ওযর থাকে’ (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭, সনদ ছহীহ)। তবে নিম্নের কারণগুলো বিদ্যমান থাকলে বাড়িতে মাঝে মধ্যে ছালাত আদায় করা যেতে পারে। যেমন- ১. মসজিদ অধিক দূরে হওয়া, যেখানে যাওয়া কষ্টকর বা অনেক সময়সাপেক্ষ, ২. বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ, ৩. অসুস্থতা বা দুর্বলতা, ৪. আমানতের দায়িত্বে থাকা (যেমন নিরাপত্তার দায়িত্বে থাকা), ৫. ভয় বা নিরাপত্তার হুমকি থাকা। সুতরাং যদি মসজিদ এতটাই দূরে হয় যে নিয়মিত যাওয়া কষ্টকর বা অতিরিক্ত সময় লাগে, তবে তা শারঈ ওযর হিসাবে বিবেচিত হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩৬)।

প্রশ্নকারী : রবীউল ইসলাম, উল্লাপাড়া, কুড়িগ্রাম।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৭/১৩৭) : ছালাত আদায়ের পর পোষাকে নাপাকী লেগে থাকার বিষয়টি বুঝতে পারলে ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -রশীদা আখতার, মির্জাপুর, গাযীপুর।
প্রশ্ন (৩৮/৪৩৮) : আমি একটি প্রতিষ্ঠানে চাকরী করি। অফিসের বিভিন্ন মেশিন ঠিক করার দরপত্র আসে বিভিন্ন কোম্পানী থেকে। আমি এই দরদাম সম্পর্কিত তথ্য একজন ছোট ব্যবসায়ীকে জানিয়ে দিই, যাতে সে সবার থেকে কম দামে দর দেয় এবং কাজ পায়। কাজ পাওয়ার পর সে খুশি হয়ে আমাকে কিছু টাকা উপহার দেয়। আমি অফিসের স্বার্থে ও কম দামে কাজ করাচ্ছি। জানাতে চাই, তার থেকে এভাবে টাকা নেওয়া আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : কুরবানী কিংবা আক্বীক্বার জন্য কোন মাদি ছাগলকে নির্দিষ্ট করে রাখলে তার পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা বিক্রি করা যাবে কি? না উক্ত বাচ্চাকেও আক্বীক্বা বা কুরবানী করতে হবে?
প্রশ্ন (১১/৯১) : কেউ যদি স্ত্রীকে বলে, ‘চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই’। তাহ’লে কি এটা তালাক হয় যাবে? কেনায়া তালাক বলতে কি বুঝায়? - -আব্দুর রশীদ, রংপুর।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈক আলেম বলেন, ওযূর পর সূরা ক্বদর পাঠ করতে হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৮/৪০৮) : একজন আলেমের কি কি গুণাবলী দেখে তার নিকট থেকে ফৎওয়া গ্রহণ করা উচিৎ?
প্রশ্ন (৫/২৮৫) : একই প্লেটে স্বামী-স্ত্রী তাদের নিজেদের হাত দিয়ে খাবার খেলে ১২ বছরের গুনাহ মাফ হয়ে যায়। এ কথার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৩/২৭৩) : ফেরেশতাগণ কি ক্বিয়ামতের পূর্বে মৃত্যুবরণ করবেন এবং পুনরায় তাদের জীবিত করা হবে কি? - -জাহিদুল ইসলাম, শনির আখড়া, ঢাকা।
প্রশ্ন (১৯/২৯৯) : কোন ছেলে যদি কোন অসহায় মেয়েকে ‘ধর্ম বোন’ বানায় এবং নিজের বোনের মত তাকে দেখাশোনা করে, তবে সেটি জায়েয হবে কি? - -আশরাফুল ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট।
প্রশ্ন (৪/২৮৪) : জনৈক নারী স্বীয় স্বামীকে বিভিন্ন সন্দেহের বশবর্তী হয়ে অভিশাপ দেয়। এভাবে এক মুসলিম অপর মুসলিমকে অভিশাপ দিতে পারে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ময়মনসিংহ।
প্রশ্ন (১৬/৫৬) : ঘরের মধ্যে মাঝে মাঝে নিজের অজান্তে ছবিযুক্ত পণ্য থেকে যায়। এমন ঘরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : পিতা সন্তানকে দেখাশুনা করেনি বা ভরণ-পোষণ দেয়নি। এক্ষণে পিতার প্রতি উক্ত সন্তানের কোন দায়-দায়িত্ব আছে কি?
আরও
আরও
.