উত্তর : এমতাবস্থায় গর্ভপাত ঘটানো যাবে না। বরং জন্মগ্রহণের পর স্বাভাবিক মৃত্যু পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। হ’তে পারে আল্লাহ তা‘আলা এর মধ্যে শিশুর গঠনে পরিবর্তন করে দিবেন। সেজন্য অনাগত শিশুর সুস্থতার জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে। আল্লাহ তা‘আলা যতদিন তার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত সেবা করে যেতে হবে। রাবেতা আ‘লামিল ইসলামীর ফিক্বহ বোর্ডে বলা হয়েছে- ১. যদি গর্ভধারণের সময় ১২০ দিনের কম হয় এবং নির্ভরযোগ্য, দক্ষ মুসলিম চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ও পরীক্ষাগারে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে, শিশুটি গুরুতরভাবে বিকলাঙ্গ এবং তার চিকিৎসার কোন সম্ভাবনা নেই এবং গর্ভকাল পূর্ণ করে জন্মালে তার জীবন হবে অত্যন্ত কষ্টদায়ক এবং পরিবারকেও চরম কষ্টে ফেলবে তাহ’লে এই অবস্থায় পিতা-মাতার অনুরোধে গর্ভপাত করা জায়েয হবে। ২. যদি গর্ভধারণের সময়কাল একশত বিশ (১২০) দিন অতিক্রম করে ফেলে, তাহ’লে গর্ভপাত করা জায়েয নয়। যদিও পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় যে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মাবে। তবে যদি বিশ্বস্ত ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে, গর্ভ ধরে রাখলে মায়ের জীবন হুমকির মুখে পড়বে তাহ’লে এই পরিস্থিতিতে গর্ভপাত জায়েয হবে, শিশু বিকলাঙ্গ হোক বা না হোক, দুই বিপদের মধ্যে বড় বিপদকে ঠেকানোর উদ্দেশ্যে’ (উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ৬৪৫/১৩-১৪; রাবেতা আলমে ইসলামী-র ফিক্বহ একাডেমীর সিদ্ধান্ত (১২তম অধিবেশন, মক্কা মুকাররমা, ১৯৯০ খ্রিষ্টাব্দ)।

প্রশ্নকারী : আব্দুল মালেক, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৪/৩৭৪) : বিতর ছালাতের সঠিক পদ্ধতি কী? উক্ত ছালাত কত রাক‘আত পড়া যায়?
প্রশ্ন (৮/৩২৮) : অসুস্থতার কারণে আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। সেকারণে জামা‘আতের সাথে ছালাত আদায় করলে মানুষ আমার সাথে দাঁড়াতে চায় না। এক্ষণে আমি বাড়িতে একাকী ছালাত আদায় করতে পারব কি?
প্রশ্ন (১৩/১৩) : হাদীছে এসেছে দু’টি কালো পশুর রক্তের চেয়েও ধুসর রংয়ের পশুর রক্ত আল্লাহর নিকট অধিকতর উত্তম। এ হাদীছ ছহীহ কি? আর রাসূল (ছাঃ) অধিকাংশ ক্ষেত্রে কালো পশু কুরবানী দিয়েছেন। এক্ষণে উভয়ের মধ্যে সমন্বয় কি?
প্রশ্ন (১৬/১৬) : ইমাম ছাহেব এশার ছালাতের ক্বিরাআত সরবে না পড়ে নীরবে পড়েছেন। এরূপ ভুলের ক্ষেত্রে পিছন থেকে লোকমা দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : অমুসলিমের রক্ত মুসলমানের দেহে প্রবেশ করানো যাবে কি? এছাড়া অমুসলিমকে রক্তদানে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২১/৩৮১) : আক্বীক্বার জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি? না কি বাড়ি বাড়ি গোশত বিতরণ করতে হবে? অনুষ্ঠানে উপহার গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৫/৪৫) : ইমাম মাহদী ক্বিয়ামতের কতদিন পূর্বে এবং কোন দিক থেকে আগমন করবেন? - -নো‘মান, কোর্ট কম্পাউন্ড, ফরিদপুর।
প্রশ্ন (১৮/৩৩৮) অবহেলাবশতঃ গত তিনবছর রামাযানের ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এক্ষণে বোধোদয় হওয়ার পর আমার করণীয় কি?
প্রশ্ন (১২/১৭২) : স্বামীর পায়ের নীচে স্ত্রীর জান্নাত এবং মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত মর্মে যে কথা সমাজে চালু আছে তার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (১৪/১৪) : অমুসলিম নারী বা পুরুষকে বিবাহের ক্ষেত্রে শারঈ বিধান কি?
প্রশ্ন (৭/৩২৭) : মূসা বিন সাইয়ার আসওয়ারী (মৃ. ১৫০হি.) কি ছাহাবী ছিলেন? তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১/৪০১) : ইভ্যালী, আলিশা মার্ট প্রভৃতি ই-কমার্স সাইটের ব্যবসার ধরণ কি ইসলামী শরী‘আত মোতাবেক বৈধ?
আরও
আরও
.