উত্তর : উক্ত মর্মে কোন বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। ইমাম মালেক (রহঃ) বাম হাতের উপর ডান হাত রেখেই ছালাত আদায় করতেন। তাঁর স্বীয় মুওয়াত্ত্বা গ্রন্থে অধ্যায় রচনা করা হয়েছে, ‘ছালাতে বাম হাতের উপর ডান হাত রাখা’, অতঃপর তাতে সাহল বিন সা‘দের প্রসিদ্ধ হাদীছটি উল্লেখিত হয়েছে (মুওয়াত্ত্বা হা/২৯১)। কারু মতে, কোন একদিন হাতে চরম আঘাত প্রাপ্ত হ’লে তিনি আর হাত বেঁধে ছালাত আদায় করতে পারেননি। অতঃপর ইমাম মালেকের ছাত্ররা ইমামের এরূপ অবস্থা দেখে হাত ছেড়ে ছালাত আদায় শুরু করে। পরবর্তীতে নিজেদের মাযহাব শক্তিশালী করার জন্য যে সকল আম হাদীছে হাত বাঁধার কথা উল্লেখ নেই সেই হাদীছগুলো উপস্থাপন করে মাযহাবী ফৎওয়া দিতে থাকেন। অথচ একটি উছূল সবার জানা যে, আম হাদীছের উপর খাছ হাদীছ আসলে আম হাদীছের আমল গ্রহণযোগ্য নয়। মুতাওয়াতির সূত্রে খাছ হাদীছে এসেছে যে, রাসূল (ছাঃ) ছালাতে বুকের উপর হাত বেঁধেছেন (ফাতাওয়া লাজানা দায়েমা ৬/৩৫৩-৩৬০)। উল্লেখ্য যে, বাম হাতের উপরে ডান হাত রাখা সম্পর্কে ১৮ জন ছাহাবী ও ২ জন তাবেঈ থেকে মোট ২০টি হাদীছ বর্ণিত হয়েছে। ইবনু আব্দিল বার্র বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) থেকে এর বিপরীত কিছুই বর্ণিত হয়নি এবং এটাই জমহূর ছাহাবা ও তাবেঈনের অনুসৃত পদ্ধতি (নায়লুল আওত্বার ৩/২২; ফিক্বহুস সুন্নাহ ১/১০৯)।







প্রশ্ন (২৪/১৪৪) : টিকটিকি ও এ জাতীয় প্রাণীর মল কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - -সা‘দ, পাটুল, নাটোর।
প্রশ্ন (৩৪/৩৪) : রাসূল (ছাঃ) শুক্রবারে মসজিদ নববীতে ফরয ছালাত শেষে বাড়িতে গিয়ে সুন্নাত পড়তেন। বিষয়টি কি সঠিক? যদি সঠিক হয়, তবে মুছল্লীদেরকে কি সেদিকেই উৎসাহিত করতে হবে? রাসূলের এ আমল থেকে কি বিষয়টি ওয়াজিব সাব্যস্ত হবে?
প্রশ্ন (৯/২৮৯) :মানুষের উপর তার নামের প্রভাব পড়ে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : আমদানী করার ক্ষেত্রে মূল্য বেশী লিখলে ট্যাক্স বেশী দিতে হয়। আবার ৫০০০ ডলারের বেশী এলসি খোলা যায় না। তাই বাকী টাকা অন্য মাধ্যমে পাঠাতে হয়। সেজন্য উদাহরণস্বরূপ মাদারবোর্ডের মূল্য অনেক কমিয়ে লিখতে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি? - -আতীকুর রহমান, বগুড়া।
প্রশ্ন (২৪/৩৮৪) : আল্লাহ বলেন, তিনি সব কিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। এক্ষণে পৃথিবীতে নানাবিধ ক্ষতিকর প্রাণী যেমন ইদুর, ছুঁচো, মশা ইত্যাদি প্রাণী সৃষ্টির মধ্যে আল্লাহর কি হিকমত রয়েছে? - আব্দুর রশীদ সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১০/৪১০) : একজন মুসলিম নারী কি বিবাহের সময় কাবিননামায় এমন শর্ত রাখতে পারবেন যে, তার স্বামী তাঁর জীবদ্দশায় অন্য কোন নারীকে বিয়ে করতে পারবেন না?
প্রশ্ন (১৬/৪১৬) : কোন নারীকে বিবাহিতা অবস্থায় নিজের জন্য আগাম বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১/২৮১): আদম ও হাওয়া (আঃ)-কে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন তারা কোন স্থানে অবতরণ করেন?
প্রশ্ন (৩৯/৪৩৯) : জুম‘আ বা বিভিন্ন খুৎবায় পঠিত ‘খুৎবাতুল হাজতে’র শব্দগুলি কি সুনির্দিষ্ট? জুম‘আতে এবং বিবাহে খুৎবাতুল হাজত পাঠের হুকুম কি? যে কোন বক্তব্য ও লেখনীর শুরুতে খুৎবাতুল হাজত কি যরূরী?
প্রশ্ন (৩/৪৩) : পিতার অবর্তমানে বড় ভাই পিতার সমতুল্য। এ মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (৩৩/৩৯৩) : কে কত খেতে পারে- এরকম প্রতিযোগিতা করা যাবে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের নফল ছিয়ামের দিন সোম বা বৃহস্পতিবারের ছিয়াম রাখা। এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে। যার ফযীলত ভিন্ন ভিন্ন।
আরও
আরও
.