উত্তর : বিড়াল পোষা শরী‘আতে বৈধ ও জায়েয, যতক্ষণ না তাতে কষ্ট দেওয়া হয় বা অন্য কোন হারাম কাজ ঘটে। ছাহাবী আবূ হুরায়রা (রাঃ) সহ একাধিক ছাহাবী বিড়াল পুষতেন। আর রাসূল (ছাঃ) একে গৃহ প্রদক্ষিণকারী হিসাবে গণ্য করেছেন (আবূদাউদ হা/৭৫; মিশকাত হা/৪৮২, সনদ ছহীহ)। তবে শখের বশে বা সঙ্গী হিসাবে কুকুর পোষা হারাম ও গোনাহের কাজ। কেবল তিনটি কারণে কুকুর পোষা যেতে পারে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি শিকার, পশু পাহারা বা কৃষিকাজ ছাড়া অন্য কারণে কুকুর পোষে, তার প্রতিদিন এক ক্বীরাত পরিমাণ ছওয়াব কমে যায়’ (মুসলিম হা/১৫৭৪; নাসাঈ হা/৪২৮৭)। তিনি আরো বলেন, ‘সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, যেখানে কুকুর বা প্রাণীর ছবি থাকে (বুখারী হা/৩৩২২; মিশকাত হা/৪৪৮৯)।

প্রশ্নকারী : মেহেদী কবীর, কুশখালী, সাতক্ষীরা।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১/১৬১): দরিদ্র ও বিধবা হওয়ার কারণে সহোদর বোনকে যাকাতের অর্থ প্রদান করা যাবে কি?
প্রশ্ন (২৯/২৯) : যুবক অবস্থায় চুল বা দাড়ি পেকে গেলে সেই পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : রাসূল (ছাঃ) তায়েফ সফরকালে নির্যাতিত হওয়ার পর একটি আঙ্গুর বাগানে বসে ‘মযলূমের দো‘আ’ হিসাবে পরিচিত যে দো‘আটি করেছিলেন, তা ছহীহ কি?
প্রশ্ন (১১/৩৭১) : চাচার পুত্র সন্তান না থাকলে ভাতিজারা কি চাচার সম্পত্তির অংশ পাবে?
প্রশ্ন (৫/৪৪৫) : পুরুষদের সাথে নারীদের ঈদের ছালাত আদায়ের ব্যবস্থা না থাকলে একই ইমাম পুরুষদের ছালাত আদায় করিয়ে পরে মহিলাদের নিয়ে পৃথক জামা‘আত খুৎবা সহ ছালাত আদায় করাতে পারবে কি? - -ইহসান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/১১৮) : আল্লাহ তা‘আলা জিব্রীল (আঃ)-কে জান্নাত দেখতে অনুমতি দিয়েছিলেন, তিনি তার ৬০০ পাখা দিয়েও ১০ ভাগের ১ ভাগও দেখতে পারেননি। এ ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২১/৩০১) : প্রচলিত ঈছালে ছওয়াব অনুষ্ঠানের কোন ভিত্তি শরী‘আতে আছে কি? এসব অনুষ্ঠানে বক্তব্য দেওয়া বা উপস্থিত হওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : ছোট বাচ্চা, গরু বা অন্য কিছু হারিয়ে গেলে তা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৭/২৩৭) : বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া জায়েয হবে কি? নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনের বেশী দেখা যাবে না? - -মুহাম্মাদ শরাফত আলী, পাবনা।
প্রশ্ন (৩৪/৩৪) : কারো মনের অজান্তে মুখ দিয়ে কুফরী বা শিরকী কথা বেরিয়ে গেলে সে কি কাফের বা মুশরিক হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৪/২৪৪) : চলমান জামে মসজিদের নামে গ্রামের অপর প্রান্তে ওয়াকফকৃত জমিতে মুছল্লীদের ছালাতের সুবিধার্থে ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করা যাবে কি? উল্লেখ্য যে, জামে মসজিদটি অনেক দূরে হওয়ার কারণে জামা‘আতে অংশগ্রহণ করা অনেক মুছল্লীর জন্য কষ্টদায়ক হয়। - -সেকান্দার, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৬/৩৬৬) : অনলাইন মার্কেটিংয়ে কাজ করার ক্ষেত্রে কমবেশী মেয়েদের ছবি বা ভিডিও নিয়ে কাজ করতে হয়। কারণ এতে ফলোয়ার/সাবস্ক্রাইবার/ভিজিটর বেশী হয় এবং প্রডাক্টের সেল বৃদ্ধি পায়। এর জন্য পুরো কাজটিই কি হারাম হিসাবে গণ্য হবে?
আরও
আরও
.