উত্তর : কুরবানীর পশু নির্বাচন করার সময় গর্ভবতী পশুকে এড়িয়ে চলাই উত্তম। তবে পশু কেনার পর যদি গর্ভবতী হওয়ার বিষয়টি প্রকাশ পায় তাহ’লে উক্ত পশু দিয়েই কুরবানী দিবে। কারণ গর্ভবতী পশু দ্বারা কুরবানী দেওয়া জায়েয। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘গর্ভবতী পশু দ্বারা কুরবানী দেওয়া বৈধ। যদি গর্ভের বাচ্চা মৃত অবস্থায় বের হয়, তাহ’লে তার যবহ মায়ের যবহ হিসাবে গণ্য হবে...আর যদি বাচ্চাটি জীবিত অবস্থায় বের হয়, তবে তাকে পৃথকভাবে যবহ করতে হবে’ (আবূদাঊদ হা/২৮২৮; মিশকাত হা/৪০৯১; মাজমূ‘উল ফাতাওয়া ২৬/৩০৭)। জমহূর ফক্বীহদের মতে, পশুর গর্ভবতী হওয়া কুরবানীর জন্য অযোগ্য হওয়ার কারণ নয়। তবে শাফেঈ মাযহাবের বিদ্বানগণ ভিন্নমত পোষণ করেন। তারা মনে করেন যে, গর্ভবতী পশু দ্বারা কুরবানী শুদ্ধ হবে না। কারণ গর্ভধারণ পশুর পেটে ভিন্নতা নিয়ে আসে এবং মাংসকে বিস্বাদ করে তোলে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৬/২৮১)।

উল্লেখ্য যে, কুরবানীর জন্য নির্দিষ্ট গাভিন গরু বা বকরী যদি কুরবানীর পূর্বেই জীবিত বাচ্চা প্রসব করে, তবে ঐ বাচ্চা ঈদের দিনগুলির মধ্যেই তার মায়ের সাথে কুরবানী করবে। কুরবানীর পূর্ব পর্যন্ত বাচ্চার প্রয়োজনের অতিরিক্ত দুধ মালিক পান করতে পারবে বা তার বিক্রয়লব্ধ পয়সা নিজে ব্যবহার করতে পারবে। তবে ইমাম আবু হানীফা (রহঃ)-এর মতে উক্ত জীবিত বাচ্চা মিসকীনদের মধ্যে বিতরণ করবে এবং দুধ বা দুধ বিক্রির পয়সা ছাদাক্বা করে দিবে (মির‘আত ৫/১১৭-১৮; দ্র. ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)।

প্রশ্নকারী : রাজেশ সরকার, কুচবিহার, ভারত।








বিষয়সমূহ: কুরবানী
প্রশ্ন (৮/৪৪৮) : ব্রয়লার মুরগীর ডিম কৃত্রিমভাবে উৎপাদন করা হয়। অন্য পশুর ভ্রণ দ্বারা লেয়ার মুরগীর সাথে প্রজনন ঘটিয়ে ডিম উৎপাদন করা হয়। এই মুরগী খাওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : ছহীহ মুসলিম ও মুসনাদে আহমদের হাদীছে বুঝা যায় কদরের রাত্রি হবে ২৭ রামাযান (মুসলিম হা/২৮০৪; মিশকাত হা/২০৮৮)। সে অনুযায়ী আমাদের দেশে উক্ত রাত্রিতে কদর তালাশ করা হয়। অনেকে এর বিরুদ্ধে বলেন। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/১১৭) : রোগমুক্তির জন্য বাড়ীর চার কোণায় আযান দেওয়া যাবে কি? যার ১ম কোণে এক আযান ২য় কোণে ৩ আযান, ৩য় কোণে ৫ আযান এবং ৪র্থ কোণে ৭ আযান।
প্রশ্ন (৩৪/৩১৪) : আমাদের এলাকায় লাশ বহনের খাটে কালো কাপড় দেওয়া হয়, যাতে আয়াতুল কুরসী লেখা থাকে। এটা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : ওয়েল্ডিং-এর কাজ করার ক্ষেত্রে প্যান্ট গিরার নীচে ঝুলিয়ে না পরলে জুতার ভিতরে আগুন ঢুকে গিয়ে মোজা পুড়ে যায়। এক্ষেত্রে টাখনুর নীচে প্যান্ট পরা যাবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : মসজিদে প্রবেশের সময় সালাম প্রদান ও প্রবেশের দো‘আ পাঠ নীরবে না সরবে করতে হবে?
প্রশ্ন (১৮/৪১৮) : ঝড়-তুফানের সময় আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৯/২৪৯) : বর্তমানে অনেক পরিবারে বিবাহ বার্ষিকী, জন্ম ও মৃত্যু দিবস, বাবা দিবস, মা দিবস ইত্যাদি অনুষ্ঠান পালিত হয়। নিছক সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ঘৃণা রেখে এসব অনুষ্ঠানে যোগদান করা যাবে কি? এসব অনুষ্ঠান থেকে কোন খাদ্য পাঠালে তা খাওয়া যাবে কি? - -কবীর মেহেদী, লালমাটিয়া, ঢাকা।
প্রশ্ন (৯/২৪৯) : দাঁড়িয়ে পেশাব করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : জনৈক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে চাকুরী করে। রাতে গোসল ফরয হয়। সে সকালে তাড়াতাড়ি ওযূ না করেই ফরয গোসল করে। এ অবস্থায় সে অফিসে চলে যায়। এক্ষণে যোহর ও আছরের ছালাত আদায় করা যাবে কি? কারণ ওযূ ছাড়া গোসল করেছে।
প্রশ্ন (১/২০১) : ‘হায়াতুন্নবী’ সম্পর্কিত বিশুদ্ধ আক্বীদা ও শিরকী আক্বীদা কি কি? - ফেরদৌস মাহমূদ সপুরা, রাজশাহী।
প্রশ্ন (২৩/১৪৩) : নতুন বাড়ীতে ওঠা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দো‘আ-দরূদ পাঠ করে জিন-ভূতের আছর বন্ধ করা হয়। এটা করা জায়েয হবে কি? - -ইব্রাহীম খলীল, তুলাগাঁও, কুমিল্লা।
আরও
আরও
.