উত্তর : বাংলাদেশের সংবিধান ইসলামী শরী‘আতের আলোকে রচিত নয়। এতে ইসলামবিরোধী বহু ধারা রয়েছে। ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা’-যে বাক্যটি সংবিধানে ছিল তা দেশের সংখ্যাগরিষ্ট জনগণের ধর্মীয় অনুভূতিকে আকৃষ্ট করার জন্য নামকাওয়াস্তে তৎকালীন সরকার যুক্ত করেছিল। বাহ্যত বাংলাদেশের আইন, বিচার ও প্রশাসনে এ বাক্যের কোনই ভূমিকা ছিল না এবং এখনো নেই। সুতরাং আইন ও বিধান রচনায় আল্লাহর উপর পূর্ণ আস্থার প্রতিফলন কখনই যেখানে ছিল না, সেখানে সংবিধানে বাক্যটি থাকা বা না থাকা বিশেষ কোন গুরুত্ব বহন করে না। এজন্য সকল সরকারই আল্লাহর আইন লংঘনের অভিযোগে অভিযুক্ত। যদিও এর উপর বিচার করে কাউকে মুসলিম বা অমুসলিম ঘোষণা করা যাবে না। কেননা তারা প্রকাশ্যে ইসলাম পরিত্যাগের ঘোষণা দেয়নি। অবশ্য এটা সুনিশ্চিত যে, তারা প্রকৃত ঈমানদার নন (নিসা ৬৫)। আল্লাহর আইন লংঘন করে অবিরতভাবে যে পাপ তারা করে যাচ্ছেন, তার জন্য তাদেরকে ক্বিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হ’তে হবে (মায়েদাহ ৪৯-৫০)।






প্রশ্ন (১৩/১৩) : জনৈক ব্যক্তি বলেন, ছালাতের শেষ বৈঠকে আল্লাহর নাম আসলে আঙ্গুল উঠাতে হবে এবং রাসূল (ছাঃ)-এর নাম আসলে আঙ্গুল নামাতে হবে। একথার সত্যতা আছে কি? - -ফারূক হোসাইন, চট্টগ্রাম।
প্রশ্ন (১৫/৪৫৫) : তাওহীদকে কে প্রথম তিন ভাগে বিভক্ত করেন? এই প্রকরণের দলীল কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : আমাদের এলাকায় হিন্দুদের সামাজিক উন্নয়নমূলক সংগঠন আছে। তারা এলাকায় নির্মাণাধীন মসজিদে অনুদান দিতে চাচ্ছে। এক্ষণে হিন্দুদের অনুদান গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : মদীনার সনদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্নঃ (১০/৪৫০) : মসজিদে প্রদত্ত মানতের জিনিস বিক্রি করে সে অর্থ মসজিদের কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত আদায়ের পদ্ধতি বিস্তারিত জানতে চাই। - -ফাহীমা, কেঁড়াগাছি, সাতক্ষীরা।
প্রশ্ন (২৫/১৮৫) : ইতিপূর্বে জনৈক নারীর সাথে আমার হারাম সম্পর্ক ছিল। দ্বীনের পথে ফেরার পর কোন সম্পর্ক নেই। তবে মাঝে মাঝে তার কথা খুব মনে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৯/৩৬৯) : জনৈক আলেম বলেন, সূরা বাক্বারাহ ১৮৫ আয়াতটি রহিত হয়ে গেছে। অতএব কোন ব্যক্তি ছিয়াম পালন করতে সক্ষম না হ’লে তাকে ফিদইয়া দিতে হবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - - নে‘মাতুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৫/৪৩৫) : রাসূল (ছাঃ) একজনের উপর আরেকজনের দর-দাম করতে নিষেধ করেছেন। কিন্তু বিভিন্ন স্থানে পণ্য নিলামে বা ডাকে বিক্রয়ের সময় একাধিক লোক দাম বলতে থাকে এবং যে সবচেয়ে বেশী বলে তার নিকটে পণ্যটি বিক্রিত হয়ে থাকে। এক্ষণে এ পদ্ধতি কি জায়েয হবে?
প্রশ্ন (২৮/২২৮) : পরীক্ষার পূর্বরাতে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্পেশাল সাজেশন পাওয়া যায়, যা থেকে সর্বাধিক সংখ্যক কমন পাওয়া যায়। এসব সাজেশন নেওয়া জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল।
প্রশ্ন (৩৭/৩৭৭) : জনৈক ব্যক্তি একজন বৌদ্ধ ধর্মের লোকের সাথে ব্যবসা করেন। অনেক সময় তাদের নিকটে থাকতে হয় এবং খেতে হয়। এভাবে থাকা-খাওয়া ও সম্পর্ক রাখা যাবে কি? - -ফরীদ, পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/২২৪) : নাপিতের পেশা শরী‘আতসম্মত কি?
আরও
আরও
.