উত্তর : বিদ‘আতকে এড়িয়ে চলা একজন মুসলিমের ঈমানী দায়িত্ব। সুতরাং কারো নির্দেশ বা হুমকিতে কোন বিদ‘আতী কর্মে শরীক হওয়া যাবে না। বরং অন্য কোন বৈধ পথ ও পন্থার জন্য সাধ্যমত চেষ্টা করবে। কেননা আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন’। ‘... বস্ত্তত যে ব্যক্তি আল্লাহ্র উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান’ (তালাক-মাদানী ৬৫/২-৩)। আর একান্ত বাধ্যগত অবস্থায় আল্লাহ ক্ষমা করবেন বলে আশা করা যায়। কেননা আল্লাহ বলেন, ‘ আল্লাহ কারো ওপর এমন বোঝা চাপান না, যা সে বহন করতে সক্ষম নয়’ (বাক্বারা ২৮৬)। আর বিকল্প এমন মাদ্রাসা খোঁজার চেষ্টা অব্যাহত রাখতে হবে যেখানে কুরআন-সুন্নাহ মোতাবেক চলার পরিবেশ রয়েছে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বিদ‘আতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘যে ব্যক্তি বিদ‘আতের ওপর স্থির থাকে, তার জন্য তওবার দরজা বন্ধ থাকে, যতক্ষণ না সে তা ত্যাগ করে’ (ছহীহুত তারগীব হা/৫৪)।

প্রশ্নকারী : জাহিদ, স্বপ্নপুরী, নবাবগঞ্জ, দিনাজপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৮/৬৮) : বিয়ের ক্ষেত্রে কুফূ বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ে যদি পরিপূর্ণ দ্বীনদার হয়; কিন্তু আর্থিক বা সৌন্দর্যের ক্ষেত্রে কমতি থাকে, তাহ’লে কুফূ না হওয়ার কারণে বিয়ে বাতিল করা পাত্রের জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১/২৮১) : গায়ের মাহরাম আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করার বিধান কী? তাদের সাথে কথা বলা বা তাদের বাড়িতে যাওয়া ইত্যাদি কর্ম কী আবশ্যক?
প্রশ্ন (৪/৩৬৪) :আমি একটি হিমাগারে ৬ লক্ষ টাকা অগ্রিম জমা দিয়েছি। শর্ত হ’ল সেখানে আলু সংরক্ষণ করলে ডেলিভারীর সময় আর কোন ভাড়া দিতে হবে না। কিন্তু যদি আলু সংরক্ষণ না করি তাহ’লে ৮ মাস পর ৮ লক্ষ টাকা ফেরত পাব। উক্ত পদ্ধতি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩০/৩১০) : তিনি সর্বদা কোন না কোন কাজে রত আছেন (রহমান ২৯)। হে মানুষ ও জিন! আমি শীঘ্রই তোমাদের জন্য কর্ম মুক্ত হব (রহমান ৩১)। উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩৬/৩৯৬) : জনৈক বক্তা বলেন, রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর তাঁকে আয়েশা (রাঃ)-এর ঘরের একপার্শ্বে দাফন করা হয়। আর তিনি আরেক পাশে বসাবস করতে থাকেন। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/৩৪) : মসজিদে দ্বিতীয় জামা‘আতে ছালাত আদায় করলে প্রথম জামা‘আতের মত ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : জনৈক ব্যক্তি হোম মেড কেক বিক্রি করেন। সেক্ষেত্রে বিবাহবার্ষিকী ও জন্মদিনের কেকেরও অর্ডার আসে। এক্ষণে এসব বিদ‘আতী দিবস পালনের জন্য অর্ডারকৃত কেক বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : ইলেকট্রিক র‌্যাকেট দিয়ে মশা মারার বিধান কি? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - রফীকা, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২/২০২) : জনৈক ব্যক্তি বলেন, আমরা বর্তমান উম্মাহর কেউ আল্লাহর হেদায়াত পাব না। কারণ আল্লাহ শুধুমাত্র ছাহাবীগণকে হেদায়াত দান করেছিলেন। এর পর থেকে যারা এসেছেন তাদের আল্লাহ কেবল দয়া দিয়েছেন, হেদায়াত নয়। এক্ষণে দয়া আর হেদায়াত কি ভিন্ন বস্ত্ত? - -ফাহীম ফায়ছাল, ঢাকা।
প্রশ্ন (১১/৫১) : বিবাহের উদ্দেশ্যে কোন নারী প্লাস্টিক সার্জারী করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে কি?
প্রশ্ন (২১/২১) : কুরবানীর সাথে আকীকা দেয়া কি জায়েয?
প্রশ্ন (২৪/১৪৪) : জনৈক ব্যক্তি মোটা অংকের সূদের ঋণ রেখে মারা গেছেন। কিন্তু তার রেখে যাওয়া তেমন কোন সম্পদ নেই। এক্ষণে তার পরিবারের জন্য উক্ত ঋণ পরিশোধ করা আবশ্যক কি? - -আব্দুল্লাহ আল-মামূন, মাকলাহাট, নওগাঁ।
আরও
আরও
.