উত্তর : রাসূল (ছাঃ) অসুস্থ ব্যক্তিদের বসে ছালাত আদায় করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু বসার উপকরণের কথা বলেননি। সেজন্য মুছল্লীরা মাটিতে কিংবা চেয়ারে বা অন্য কোন আসনে বসে ছালাত আদায় করতে পারেন। এক্ষণে রাসূল (ছাঃ)-এর যুগে চেয়ার থাকা সত্ত্বেও তার ছালাত আদায় না করার কারণ হচ্ছে, প্রথমত তার প্রয়োজন হয়নি। দ্বিতীয়তঃ তৎকালীন সময়ে আরবে চেয়ারের ব্যবহার বহুল প্রচলিত ছিল না। যা ছিল তাও তেমন বহনযোগ্য ছিল না (মুসলিম হা/৮৭৬)। তবে কিছু ক্ষেত্রে তাৎকালীন সময়েও মসজিদে চেয়ার ব্যবহারের নমুনা পাওয়া যায়। আবু ওয়ায়েল বলেন, আমি কা‘বার মধ্যে চেয়ারের ওপর শায়বা (চাবি রক্ষক)-এর সাথে বসে ছিলাম। তখন তিনি বললেন, এই স্থানে হযরত ওমর (রাঃ) বসেছিলেন এবং বলেছিলেন, আমার মন চাচ্ছে কা‘বার মধ্যে যত স্বর্ণ বা রৌপ্য আছে, সবই আমি আল্লাহর রাস্তায় বণ্টন করে দিই, কিছুই রেখে না যাই। আমি বললাম, আপনার দুই সঙ্গী (আবুবকর ও রাসূল) তো তা করেননি। তখন ওমর (রাঃ) বললেন, তাঁরা হ’লেন দুইজন আদর্শবান ব্যক্তি আমি তাঁদেরই অনুসরণ করি (বুখারী হা/১৫৯৪; মুসনাদুল ফারূক ১/৩২১)। অতএব দাঁড়িয়ে ছালাত আদায়ে অক্ষম ব্যক্তিদের জন্য চেয়ারে বসে ছালাত আদায়ে কোন দোষ নেই (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৬/২১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৪৫-৪৬; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৩৬৬-৬৭)।

প্রশ্নকারী : মাহিন ভুইয়া, ঢাকা কলেজ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৯/১৩৯) : বাঘ বা এরূপ কোন হিংস্র প্রাণীর চামড়ার তৈরী জ্যাকেট ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : তারাবীহ ও তাহাজ্জুদ ছালাত ৮+৩=১১ রাক‘আতের বেশী নয়। কিন্তু কোন কোন হাদীছে বলা হয়েছে, রাসূলুল্লাহ (ছাঃ) কখনো কখনো ৯ রাক‘আত বিতর পড়তেন। তাহ’লে এর সংখ্যা ১৭ হচ্ছে। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৩৫০) : সন্তান পিতা-মাতার জন্য যা করণীয় তা পালন করার পরও তারা এটাকে অস্বীকার করছেন। এমতাবস্থায় দায়িত্বপালন থেকে বিরত থাকলে সন্তান গোনাহগার হবে কি?
প্রশ্ন (১২/২১২) : নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দু’টি কি নির্ভরযোগ্য? এগুলি পড়ে আমল করা যাবে কি?
প্রশ্ন (২২/৪৬২) : ইবাদত করা ও বরকত হাছিলের মধ্যে পার্থক্য কি? বরকত হাছিলের উদ্দেশ্যে হাজারে আসওয়াদ স্পর্শ বা চুমু খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৮৩) : বিয়ের পূর্ব থেকেই আমার স্ত্রী সশস্ত্র বাহিনীতে চাকুরী করে। সেখানে শার্ট-প্যান্ট পরিধান এবং পর্দাবিহীন থাকা আবশ্যক। সে চাকুরী ছেড়ে দিতেও নারায। এমতাবস্থায় তার উপার্জন আমার জন্য হালাল হবে কি? তার ব্যাপারে আমার করণীয় কি? - -ইলিয়াস খলীল, তেজগাঁও, ঢাকা।
প্রশ্ন (২২/৪২২) : হাদীছে বর্ণিত জামা‘আত বলে কি বুঝায়? হকপন্থী তথা নাজাতপ্রাপ্ত জামা‘আতের বৈশিষ্ট্য কি?
প্রশ্ন (১০/৩৭০) : সাড়ে বারো ভরি স্বর্ণ থেকে একই পরিবারভূক্ত অবিবাহিত ছেলে-মেয়েকে কিছু অংশ দান করে নিজের কাছে সাড়ে সাত ভরির কম জমা রাখলে উক্ত সোনার যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (১৫/৫৫) : দশ বছরের বাচ্চাদের বিছানা পৃথক করে দিতে হবে। কিন্তু মাঝে মাঝে কি মা ছেলেকে নিয়ে ঘুমাতে পারবে? নাকি এটা একেবারেই নিষিদ্ধ?
প্রশ্ন (৩২/২৭২) : আমার নিকট কিছু পুরনো মাসিক আত-তাহরীক পত্রিকা আছে। আমি এগুলো কি করতে পারি? এই পত্রিকাগুলো যারা পেপার, বই-খাতা, ভাঙ্গাচুরা ইত্যাদি ক্রয় করে তাদের নিকট বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১১/৩৭১) : আমার এক ধনী বন্ধু আমার কাছে কোন খাত নির্দিষ্ট না করে দান করার জন্য যাকাতের কিছু টাকা দিয়েছে এবং আমার মত করে ব্যয় করতে বলেছে। এখন আমি নিজেই অনেক টাকা ঋণী। এই টাকা থেকে আমি নিজেকে ঋণমুক্ত করতে পারব কি? উল্লেখ্য যে, আমি স্বাভাবিকভাবে ভরণ-পোষণ করতে পারি, কিন্তু ঋণ পরিশোধে সামর্থ্যবান নই।
প্রশ্ন (৩৫/২৭৫) : ছালাতের সময় জামার হাতা গুটিয়ে রাখায় কোন বাধা আছে কি? - -আরীফ, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
আরও
আরও
.