উত্তর : কাউকে ‘জাহান্নামী’ বলা বা এই ধরনের ভাষায় গালি দেওয়া জায়েয নয়। কারণ এটা তার উপর কুফরীর অপবাদ দেওয়ার নামান্তর, যা হারাম (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৫/৭৯; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৩৬৫, ১৩/৪২২)। এই অপবাদের দু’টি ক্ষতিকর দিক রয়েছে- (১) অপবাদটি অপবাদদাতার দিকে ফিরে আসবে (২) অপবাদটি অপবাদ দানকারীর জন্য আবশ্যক হয়ে যাবে। বনু ইস্রাঈলের জনৈক ব্যক্তি আরেক গুনাহগার ব্যক্তিকে ‘তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না’ বা ‘তুমি জাহান্নামী’ বলে গালি দেয়। ফলে আল্লাহ তা‘আলা গালিদাতা সৎব্যক্তিকে জাহান্নামে দেন এবং ঐ গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করে দেন (মুসলিম হা/২৬২১; আবুদাউদ হা/৪৯০১; মিশকাত হা/২৩৩৪, ২৩৪৭)। রাসূল (ছাঃ) বলেন, ‘যদি কেউ কাউকে কাফের বলে, আর সে যদি কাফের না হয়, তাহ’লে কথাটি তার উপরেই ফিরে আসবে’ (বুখারী হা/৬০৪৫; মিশকাত হা/৪৮১৬)।

এক্ষণে যে ব্যক্তি কাউকে জাহান্নামী বলে গালি দিয়েছে তাকে তওবা করতে হবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে ও তার জন্য কল্যাণের দো‘আ করতে হবে। রাসূল (ছাঃ) তার দো‘আয় বলতেন, ‘আল্ল-হুম্মা ইন্নামা আনা বাশারুন ফাআইয়ুমা রাজুলিম মিনাল মুসলিমীনা সাবাবতুহূ আও লা‘আনতুহূ আও জালাত্তুহূ ফাজ‘আলহা লাহূ যাকা-তাঁও ওয়া রহমাহ। অর্থ : ‘আমি তো মানুষ মাত্র। তাই আমি কোন মুমিনকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, অভিশাপ দিয়েছি বা  বেত মেরেছি- আমার এ কাজকে তুমি তার জন্য ক্বিয়ামতের দিন রহমত, পাপমুক্তি ও তোমার নৈকট্য লাভের উপায় বানিয়ে দাও’ (মুসলিম হা/২৬০১; মিশকাত হা/২২২৪)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নন্দনগাছি, রাজশাহী।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৯/৪৩৯) : জুম‘আ বা বিভিন্ন খুৎবায় পঠিত ‘খুৎবাতুল হাজতে’র শব্দগুলি কি সুনির্দিষ্ট? জুম‘আতে এবং বিবাহে খুৎবাতুল হাজত পাঠের হুকুম কি? যে কোন বক্তব্য ও লেখনীর শুরুতে খুৎবাতুল হাজত কি যরূরী?
প্রশ্ন (৪০/৪৪০) : একটি জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এমতাবস্থায় উক্ত জমিতে স্থায়ীভাবে মসজিদ বানানো যাবে কি?
প্রশ্ন (২২/১০২) : কোন মহিলা ও পুরুষ বর্তমানে স্বামী স্ত্রী এবং তাদের ঔরসজাত সন্তান আছে। তবে তাদের উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে এবং আগের পক্ষেও তাদের সন্তান আছে। এখন উক্ত মহিলার আগের পক্ষের মেয়ের সাথে উক্ত পুরুষ লোকের আগের পক্ষের ছেলের বিবাহ দেয়া যাবে কি?
প্রশ্ন (২/১৬২) : জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে কি?
প্রশ্ন (৫/৪০৫) : ওযূ করার সময় জুতার উপর মাসাহ করা যাবে কি? - -সাবিনা খাতুন, গোভীপুর, মেহেরপুর।
প্রশ্ন (৮/২৪৮) : রুকুর পূর্বে বেশ কিছুক্ষণ ‘সাকতা’ করে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি? যদি না যায় তবে তা কখন পড়তে হবে?
প্রশ্ন (৪/৪৪৪) : ছালাতরত অবস্থায় ইস্তিহাযার রক্ত আসলে করণীয় কি? এছাড়া ইস্তিহাযার রক্ত কাপড়ে লাগলে ঐ কাপড়ে ছালাত হবে কি?
প্রশ্ন (২০/৬০) : জাওনিয়ার সাথে রাসূল (ছাঃ)-এর বিবাহ হয়েছিল কি? তিনি কেন তাকে তালাক দিয়েছিলেন? - -ড. আব্দুল হান্নানরাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন (২৭/২৬৭) : বিবাহের কেবল আকদ সম্পন্ন হয়েছে কিন্তু অলীমা হয়নি। এরূপ অবস্থায় স্ত্রীর সাথে নির্জনবাস জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৮০): শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন কেন শিরক? এগুলোর আসল উদ্দেশ্য কি?
প্রশ্ন (৩০/৩৫০) : সশব্দে আমীন বলার ক্ষেত্রে কণ্ঠস্বর কিরূপ উচু করা যাবে? জনৈক আলেম বলেন, পাশের দুইজন পর্যন্ত শুনতে পায় এরূপ জোরে বলতে হবে। এক্ষণে সঠিক সমাধান কি? - -আরীফুল ইসলাম জীবননগর, চুয়াডাঙ্গা
প্রশ্ন (৩২/১১২) : আমার মা নিয়মিতভাবে আমার স্ত্রীর উপর যুলুম করেন। তিনি তাকে কোন প্রকার স্বাধীনতা দিতে নারায। মাকে বুঝাতে গেলেও তিনি ভুল বোঝেন এবং আরো সমস্যা সৃষ্টি করেন। এক্ষণে আমার করণীয় কি?
আরও
আরও
.