উত্তর : ছিয়াম অবস্থায় মাংসপেশীতে যেকোন ইঞ্জেকশন গ্রহণ করা যাবে। কারণ এগুলো সাধারণত পাকস্থলীতে পৌঁছে না (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/১৯৬, ১৯৯)। উল্লেখ্য যে, স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যগত দিক বিবেচনায় সাময়িক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করা যায় (বুঃ মুঃ মিশকাত হা/৩১৮৪)। কিন্তু সংসারকে সচ্ছল করার নিয়তে তথা দারিদ্রে্যর ভয়ে জন্মনিয়ন্ত্রণ নিষিদ্ধ। কেননা রূযীর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ‘দারিদ্রে্যর ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা কর না। তাদেরকে এবং তোমাদেরকে আমিই খাদ্য প্রদান করে থাকি’ (ইসরা ১৭/৩১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা প্রেমময়ী ও অধিক সন্তান দায়িনী নারীকে বিবাহ কর। কারণ আমার উম্মতের সংখ্যা বেশী হওয়া আমার গৌরবের কারণ’ (আবূদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩০৯১)। তবে কোন অবস্থাতেই স্থায়ীভাবে জন্মনিরোধ অর্থাৎ লাইগেশন, ভ্যাসেকটমী ইত্যাদি পদ্ধতি গ্রহণ করা যাবে না। রাসূল (ছাঃ) পুরুষকে খাসী হ’তে নিষেধ করেছেন (বুখারী হা/৪৭৮৬-৮৭; মিশকাত হা/৩০৮১)।

প্রশ্নকারী : মাহমূদ, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৩/৯৩) : আমি এমন কাজের সাথে জড়িত যে, আমি অধিকাংশ ছালাত জামা‘আতের সাথে আদায় করতে পারি না। একাকী পড়তে হয়। আমার ছালাত গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : পানি, চা-কফি গরম হ’লে ঠান্ডা করার জন্য ফুঁক দেয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (১১/২৫১) : বাক প্রতিবন্ধীর উপর কি হজ্জ ফরয? যদি ফরয হয় তাহ’লে কিভাবে সে তালবিয়াহ পাঠ করবে? - -শামসুর রহমান, রংপুর।
প্রশ্ন (২১/২৬১) : এক হাদীছে এসেছে সিজদাতে দো‘আ করলে কবূল হয়। অন্য এক হাদীছে এসেছে দরূদ পাঠ না করলে দো‘আ কবূল হয় না। তাহ‘লে কি সিজদাতে দো‘আ করার আগে দরূদ পাঠ করা যাবে?
প্রশ্ন (৩৫/১৯৫) : বাজার কমিটি, বিভিন্ন সমিতির কমিটি ইত্যাদি গঠনের ক্ষেত্রে প্রার্থী হওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মিনহাজ, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : ঋতু অবস্থায় মহিলারা মসজিদে খুৎবা শুনতে যেতে পারবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : রুকূতে তিনবারের কম বা বেশী তাসবীহ পাঠ করা যাবে কি? - -জান্নাতুল ফেরদাউস লিমা, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (৩১/৪৩১) : জাতীয় সংগীত বা পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে মাথা নিচু করা, নীরবতা পালন করা ইত্যাদির ব্যাপারে শারঈ নির্দেশনা কি?
প্রশ্ন (৩০/২৭০) : জেহরী ছালাত তথা ফজর, মাগরিব ও এশার ছালাতে মুক্তাদী সূরা ফাতিহা পাঠ করবে কি? - মাহদী হাসান রাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৭৯) : ঢাকা শহরে বাড়ি করার ক্ষেত্রে ব্যাংক ঋণ না দেখালে সরকারী ট্যাক্সের পরিমাণ অনেক বেড়ে যায়। এক্ষণে সরকারী যুলুম থেকে বাঁচার জন্য ব্যাংক ঋণ নেওয়া জায়েয হবে কি? - -জাহিদুল ইসলাম, কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (৬/৪০৬) : কিছু মাদ্রাসায় আরবী বিষয়ে পুরুষ আলেম এবং সাধারণ বিষয়ে নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এছাড়া প্রশাসনিক প্রয়োজনে নারী-পুরুষ শিক্ষকরা একসঙ্গে বৈঠকও করেন। এভাবে নারী শিক্ষকদের নিয়োগ ও নারী-পুরুষ একত্রে বসে যৌথ সভা করা শরী‘আতের দৃষ্টিতে কতটুকু বৈধ?
আরও
আরও
.