উত্তর : রাসূল (ছাঃ)-এর বাণী- ‘মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। কিন্তু জিহাদ ও হিজরতের নিয়ত অবশিষ্ট থাকবে’ (বুখারী হা/১৮৩৪; মুসলিম হা/১৩৫৩; মিশকাত হা/২৭১৫)। এর অর্থ হ’ল, মক্কা থেকে কোন হিজরত নেই। তবে যে সকল দেশ ও অঞ্চলে ঈমান ও দ্বীন রক্ষা করা কঠিন সে সকল স্থান থেকে অন্যত্র হিজরত করা ফরয যেখানে দ্বীন রক্ষা করা সহজ। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয়ই যারা নিজদের প্রতি যুলমকারী, ফেরেশতারা তাদের জান কবয করার সময় বলেন, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, আমরা যমীনে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলেন, আল্লাহর যমীন কি প্রশস্ত ছিল না যে, তোমরা তাতে হিজরত করতে? সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তা মন্দ প্রত্যাবর্তনস্থল’ (নিসা ৪/৯৭)। রাসূল (ছাঃ) বলেন, ‘হিজরত বন্ধ হবে না যতক্ষণ না তওবা বন্ধ হবে। আর তওবা বন্ধ হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হয়’ (আবুদাউদ হা/২৪৭৯)। তিনি আরো বলেন, ‘যে পর্যন্ত কাফেরদের সঙ্গে যুদ্ধ থাকবে, সে পর্যন্ত হিজরত বন্ধ হবে না’ (নাসাঈ হা/৪১৭২; ছহীহুল জামে‘ হা/৫২১৮)।






প্রশ্ন (২৯/৪৬৯) : বিবাহের সময় স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। এখন আদায় করতে ইচ্ছুক। সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে?
প্রশ্ন (৩৯/৩১৯) : দ্বিতীয় সিজদার আগে ও পরে হাত উত্তোলন করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : চুল ক্রয়-বিক্রয় ব্যবসা করা কি শরী‘আত সম্মত? মহিলাদের মাথার চুল অাঁচড়ানো পর চিরুনীতে যে চুল উঠে তা বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : হজ্জ বা ওমরাহর সময় অনেকে সারা দিনে বার বার কা‘বাঘর তাওয়াফ করতে থাকেন। এভাবে ইচ্ছামত তাওয়াফ করা যাবে কি? তাওয়াফ করার ফযীলত কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা দেয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : জনৈক বক্তা বলেন, নিয়মিত মেসওয়াককারী মুসলমান ৭০টি পুরস্কার পাবেন, তার মধ্যে ৭০ নং পুরস্কার হ’ল কালেমা সহ হাসিমুখে মৃত্যুবরণ। একথা কি সত্য?
প্রশ্ন (৩২/৭২) : লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করার মাধ্যমে কাপড় পবিত্র হবে কি? - -রফীকুল আলম খোকনআলমনগর, রংপুর।
প্রশ্ন (১৬/৯৬) : রাসূলুল্লাহ (ছাঃ) বর ও কনের মাঝে কিভাবে বিবাহ পড়াতেন?
প্রশ্ন (৯/৪০৯) : কাঁধ খোলা থাকে এরূপ পোষাক পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : ব্যক্তিগত ইজতিহাদের ভিত্তিতে কারো কুফুরী দেখার পর তাকে কাফির মনে করা বা বলা যাবে কি?
প্রশ্ন (২৬/১৪৬): ওযূ করার পর হাত-পা মুছতে হবে মর্মে কোন প্রমাণ পাওয়া যায় কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : সন্তান প্রসবের পর নিফাসকালীন সময়ে স্ত্রী মিলন বৈধ কি?
আরও
আরও
.