উত্তর: ওলামায়ে কেরাম পিতা-মাতা কর্তৃক সন্তানের সম্পদ গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছেন। যেমন- ১. পিতা-মাতাকে দরিদ্র হ’তে হবে, যাদের কোন সম্পদ নেই এবং কোন উপার্জনও নেই। ২. পিতা-মাতার প্রতি খরচ করার জন্য সন্তানের সামর্থ্য থাকতে হবে। ইবনু কুদামা (রহঃ) দু’টি শর্ত উল্লেখ করে বলেন, ‘প্রথমতঃ সম্পদ নেওয়ার কারণে সন্তানের প্রতি যাতে যুলুম না হয়, এর কারণে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পিতা এমন কিছু নিবেন না যা সন্তানের বিশেষ প্রয়োজনীয়। দ্বিতীয়তঃ পিতা এক সন্তানের সম্পদ নিয়ে আরেক সন্তানকে দিবেন না’ (আল-মুগনী ৬/৬২)। কোন কোন বিদ্বান পিতা কর্তৃক সন্তানের সম্পদ গ্রহণের জন্য ছয়টি শর্ত আরোপ করেছেন। ১. পিতা এমন সম্পদ গ্রহণ করবেন যাতে সন্তান ক্ষতিগ্রস্ত না হয় বা এমন সম্পদ নিবেন যা সন্তানের প্রয়োজন নেই। ২. অন্য সন্তানকে না দেওয়া। ৩. তাদের যে কেউ মৃত্যুশয্যায় না থাকা। ৪. সন্তান মুসলিম ও পিতা কাফির না হওয়া। ৫. সম্পদ মওজূদ থাকা। ৬. মালিকানার উদ্দেশ্যে গ্রহণ করা’ (মুহাম্মাদ বিন ইব্রাহীম আলে শায়খ, ফাতাওয়া ওয়া রাসায়েল ৯/২২১)। এক্ষণে উপরোক্ত শর্তগুলো মওজূদ থাকলে পিতার আনুগত্য করে তাদের আর্থিক সহায়তা করবে, অন্যথায় অপারগতা প্রকাশ করে পিতা-মাতার কাছে ক্ষমা চেয়ে নিবে।

প্রশ্নকারী : আব্দুর রহমান,

ডাবতলা মোড়, রাজশাহী।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৬/২২৬) : বিবাহের ২ বছর পর স্ত্রী প্রস্তাব দেয় যে, স্বামী ঘরজামাই থাকলে সে স্বামীর সাথে ঘর-সংসার করবে, নইলে করবে না। কিন্তু স্বামী ঘরজামাই থাকবে না। উক্ত দ্বন্দ্বের কারণে তারা ৮ বছর যাবৎ পৃথক হয়ে আছে। তাদের বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়েছে কি? অথবা বিবাহ বিচ্ছেদ করতে হলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পুনরায় তালাক দিতে হবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : বিয়ের ক্ষেত্রে কুফূ বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ে যদি পরিপূর্ণ দ্বীনদার হয়; কিন্তু আর্থিক বা সৌন্দর্যের ক্ষেত্রে কমতি থাকে, তাহ’লে কুফূ না হওয়ার কারণে বিয়ে বাতিল করা পাত্রের জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২২/৪৬২) : প্রখ্যাত বিদ্বান ইমাম সুয়ূতী বর্ণনা করেন- ইমাম আবু হানীফা ৪০ বছর এশার ওযূ দিয়ে ফজরের ছালাত আদায় করেছেন (তাবয়ীজুস ছহীফাহ) এবং আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী (তাকমীলুল ঈমান) লিখেছেন আবু হানীফা ১০০ বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। এর সত্যতা আছে কি? - -নযরুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (২৭/৪৬৭) : মহিলাদের জন্য পরচুলা ব্যবহার করা জায়েয কি?
প্রশ্ন (৮/৪৮) : কোন মহিলা ঋতুস্রাবের ব্যথা কিংবা রক্ত আসছে অনুভব করলে এবং সূর্যাস্তের পূর্বে রক্ত দেখা না গেলে তার ছিয়াম শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : আমার মা বর্তমানে সূদের ওপর নেওয়া একটি ঋণের মধ্যে আছেন। যদি তিনি এই ঋণ পরিশোধ না করেই মৃত্যুবরণ করেন, তাহ’লে এর পরিণতি কী হবে? আর তিনি পরিশোধ না করে মারা গেলে ওই ঋণ পরিশোধ করা পরিবারের জন্য আবশ্যক হবে কি?
প্রশ্নঃ (৯/৪৪৯) : ওমরী ক্বাযা ছালাত আদায় করার কোন ছহীহ দলীল আছে কি?
প্রশ্ন (১/২৪১) : আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কোন কঠিন পরিস্থিতিতে তাবীয বা এ জাতীয় কিছু ব্যবহার করা যাবে কি? - -আবু জাহিদবাগাডাংগা, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৫/৫) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লী হওয়ার অধিকার রাখে কি?
প্রশ্ন (১৫/৫৫) : অমুসলিম কেউ মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে কি?
প্রশ্নঃ (১০/৩৭০) : জনৈক আলেম তার ছালাত শিক্ষা বইয়ে লিখেছেন, ওযূ করার সময় ক্বিবলামুখী হয়ে বসতে হবে এবং উঁচু স্থানে বসতে হবে। উক্ত মর্মে কোন দলীল আছে কি?
প্রশ্ন (২/৪৪২) : আমাদের দেশে কলেজ- বিশ্ববিদ্যালয়গুলোতে একসাথে ছেলে-মেয়েদের ক্লাস নিতে হয়। এমন প্রতিষ্ঠানে কোন নারী কি পর্দার সাথে শিক্ষিকা হিসাবে চাকুরী করতে পারবে?
আরও
আরও
.