উত্তর : স্বামী স্ত্রীকে দুই তোহরে দুই তালাক দিয়ে থাকলে স্বামী দুই তালাকের অধিকার হারিয়ে ফেলে। এখন এক তালাক দিয়ে দিলে সে আর স্ত্রীকে স্বাভাবিকভাবে ফিরিয়ে নিতে পারবে না (বাক্বারাহ ২/২২৯)। কিন্তু স্ত্রী খোলা‘ করে নিলে স্বামী আবার নতুন বিবাহের মাধ্যমে স্ত্রীকে ফেরত নিতে পারবে। কিন্তু বৈবাহিক সম্পর্ক নিয়ে এভাবে খেল-তামাশা করা জায়েয নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তিন বিষয়ে হাসি-ঠাট্টা নিষিদ্ধ। বিবাহ, তালাক ও রাজ‘আত (এক বা দুই তালাকান্তে ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া) (আবুদাউদ হা/২১৯৪; ছহীহুল জামে‘ হা/৩০২৭)। এক্ষণে সংসার টিকিয়ে রাখার জন্য পারস্পরিক আলোচনা করে সমাধান করবে। প্রয়োজনে উভয় পরিবারের অভিভাবকদের সম্পৃক্ত করে সমাধানের চেষ্টা করবে। সমাধান না হ’লে খোলা‘ করে এক হায়েয ইদ্দত শেষে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।

প্রশ্নকারী : ফাহীমা খানম, লাকসাম, কুমিল্লা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৪/৪৪৪) : বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক মুভি দেখানো হয়। যেমন দ্যা মেসেঞ্জার, দ্যা ম্যাসেজ, এছাড়া ওছমানীয় খেলাফত নিয়ে তুর্কী মুভি ইত্যাদি। এই ধরণের মুভিতে শিক্ষণীয় ও ঈমানবর্ধক অনেক কিছু থাকলেও বিভিন্ন বাজনা ও নারীর উপস্থিতি রয়েছে। এসব দেখা জায়েয হবে কি?
প্রশ্ন (১/৩২১) : আযান ও এক্বামতের মধ্যে দু’রাক‘আত ছালাত আদায় করা মুস্তাহাব। এক্ষণে এই ছালাত নারীদের জন্যও কি মুস্তাহাব?
প্রশ্ন (৩০/১১০) : আয়না দেখে হারানো বস্ত্ত বের করার বিষয়টি গ্রামীণ সমাজে প্রচলিত রয়েছে। এতে বিশ্বাস করা যাবে কি?
প্রশ্ন (১২/৪৫২) : জনৈক আলেম বলেন, ইবনু আববাস (রাঃ) হাজারে আসওয়াদকে চুম্বন করতেন এবং সিজদা করতেন (বায়হাক্বী, হাকেম)। তাহলে কি হাজারে আসওয়াদকে সিজদা করা যাবে?
প্রশ্ন (২৫/১৪৫) : বারবার তওবা করে বারবার গোনাহে লিপ্ত হলে তওবা কবুল হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : কোন অমুসলিম বা মুসলিম চাকুরিজীবী বা ব্যবসায়ী যাদের উপার্জনে হালাল-হারাম উভয়ই আছে তাদের নিকট থেকে কর্যে হাসানাহ নেওয়া বা তাদের সাথে শরীকানা ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : সম্প্রতি আমার মা মারা গেছেন। মৃত্যুর ৪র্থ দিনে আমাদের পরিবারের লোকজন মহিলা তা‘লীম, শিরণী খাওয়া এবং পরবর্তীতে কালেমা খতম, চল্লিশা খানা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এসব জায়েয হবে কি? মৃত ব্যক্তির জন্য শরী‘আতসম্মত করণীয় কি কি? - -ছাকিবুল ইসলামমিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩/২৪৩) : মহিলারা পৃথকভাবে ইজতেমা করতে পারবে কি? তাদের জন্য মাইকে বক্তব্য দেওয়া জায়েয হবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/২৫৩) : তোমরা ঠান্ডা পানি দ্বারা ইস্তিনজা কর, কারণ এটা হারিশ রোগ আরোগ্যকারী- মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (৩৯/১১৯) : জনৈক বক্তা বলেন, নিয়মিত মেসওয়াককারী মুসলমান ৭০টি পুরস্কার পাবেন, তার মধ্যে ৭০ নং পুরস্কার হ’ল কালেমা সহ হাসিমুখে মৃত্যুবরণ। একথা কি সত্য?
প্রশ্ন (৩৭/১৯৭) : বিবাহের পর মেয়ের পিতা জামাই বাড়ির জন্য বেশ কিছু আসবাবপত্র কিনে দেয় এবং জামাইকে কিছু টাকা দেয়। জামাইয়ের জন্য এটা গ্রহণ করা জায়েয হবে কি? নিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (২২/৩০২) : রাসূল (ছাঃ) ছালাতে কাপড় ও চুল গোটাতে নিষেধ করেছেন। এক্ষণে কেউ যদি কাপড় গুটানো অবস্থায় ছালাত শুরু করে তাহ’লে তার ছালাত হবে কি? - -জামালুদ্দীন, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.