উত্তর : অন্যমনস্ক না হ’লে যিকর-আযকারে বাধা নেই। কেননা মুমিনের জিহবা সর্বাবস্থায় আল্লাহর যিকরে সিক্ত থাকবে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিকহারে স্মরণ কর (আহযাব ৩৩/৪১)। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! ইসলামী বিধান তো আমার ক্ষেত্রে অনেক বেশী। সুতরাং আপনি আমাকে এমন একটি কাজ বলে দিন, যেটাকে আমি দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। তিনি বললেন, আল্লাহর যিকরে তোমার জিহবা যেন সর্বদা সিক্ত থাকে (তিরমিযী হা/৩৩৭৫; ছহীহুত তারগীব হা/১৪৯১)। অতএব যেকোন সময় বা যানবাহনে যেকোন যিকর বা দো‘আ পাঠ করা যায়।

প্রশ্নকারী : ওয়াসিম রেযা, রাজশাহী।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (১৪/১৩৪) : ইবাদতের উদ্দেশ্য না রেখে কেবল সম্মানের উদ্দেশ্যে কাউকে সিজদা করা যাবে কি? ইমাম ইবনু তায়মিয়াহ (রহ.) কি এটাকে জায়েয বলেছেন?
প্রশ্ন (১৭/৩৩৭) : তওবার জন্য কোন ছালাত আছে কি? আমাদের গ্রামের মানুষ জামা‘আতবদ্ধভাবে তওবার ছালাত আদায় করে। এটা শরী‘আতসম্মত কি? - -সাঈদুর রহমান, পঞ্চগড়।
প্রশ্ন (২৪/১৪৪) : প্রস্রাব শেষে দু’এক কদম হাঁটার পর সবসময়ই দু’এক ফোঁটা প্রস্রাব নির্গত হ’তে দেখা যায়। এক্ষণে টয়লেটের মধ্যেই টিস্যু নিয়ে দু’এক কদম হাঁটায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : কুরআন মাজীদ মুখস্থ পড়ায় এক হাযার এবং দেখে পড়ায় দুই হাযার নেকী হয়। এর সত্যতা আছে কি? - -মহীউদ্দীন, তালা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৬/৪৫৬) : এক ব্যক্তি পূর্বে আন্তর্জাতিক খেলাধুলা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। বর্তমানে দ্বীনের দাওয়াত পেয়ে তিনি সে ধ্যান-ধারণা থেকে অনেকটাই ফিরে এসেছেন। তবে জীবিকার প্রয়োজনে তিনি একটি ক্রীড়া নিউজ পোর্টালে রিপোর্টার হিসাবে কাজ করেন এবং নিজ কণ্ঠে খেলাধুলার সংবাদ উপস্থাপন করেন। তার এ কাজের জন্য প্রাপ্ত পারিশ্রমিক কি হালাল হবে?
প্রশ্ন (১১/২৯১) : মসজিদের ইমাম বলেন, তাসবীহ দানা দ্বারা তাসবীহ গণনা করলে কোন নেকী হবে না বরং গোনাহ হবে। সুন্নাত হল আঙ্গুলে তাসবীহ গণনা করা। এ বিষয়ে জানতে চাই।
প্রশ্ন (৩১/১১১) : কোন কারণবশতঃ বিবাহের অলীমা ইজাব-কবূলের কিছুদিন পরে করা যাবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : বিদ‘আতী ইমামের পিছনে ছালাত আদায় করলে কবুল হবে কি? বিদ‘আতীকে সালাম দেয়া ও সম্মান করা যাবে কি?
প্রশ্ন (১৫/৫৫) : আমাদের এলাকায় মাইয়েতের সম্পদ দ্বারা জানাযায় অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এরূপ কাজ জায়েয হবে কি? এছাড়া কোন নির্দিষ্ট দিন ধার্য ব্যতীত মৃতের পক্ষ থেকে খানার আয়োজন করা যাবে কি? - -ফখরুল ইসলাম, মাহিলাড়া, গৌরনদী, বরিশাল।
প্রশ্ন (১২/২৫২) : বোন মারা যাওয়ার পর তার মোহরানার ৪ লাখ টাকা ব্যাংকে জমা ছিল, যার নমীনী ছিল তার স্বামী। তিনি উক্ত জমাকৃত টাকা উঠিয়ে মৃত স্ত্রীর নামে হজ্জ করতে চান। এরূপ করা যাবে কি?
প্রশ্ন (২২/২৬২) : আমি পেশাব করার পর টিস্যু নেই। এরপর ওযূ করি। কিন্তু যখন ছালাতে দাঁড়াই তখন আমার হালকা ফোঁটা ফোঁটা পেশাব ঝরে। এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৯/৩৮৯) : জুম‘আর দিন ভোরে ফরয গোসল করার পর জুম‘আর সুন্নাত হিসাবে পুনরায় গোসল করতে হবে কি?
আরও
আরও
.