উত্তর : বিসমিল্লাহ নীরবে পাঠ করাই রাসূল (ছাঃ), আবুবকর, ওমর ও ওছমান (রাঃ)-এর সুন্নাত (আহমাদ হা/১২৮৬৮)। তবে কেউ যদি বিসমিল্লাহ সরবে পাঠ করে তাহ’লে ছালাতের কোন ক্ষতি হবে না (ইবনু তায়মিয়াহ, মাজমূঊল ফাতাওয়া ২২/২৬৮-৬৯, ৪৩৬-৩৭; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১০৯)। অনুরূপভাবে রুকূর পরে বুকে হাত বাধার বিষয়ে জমহূর বিদ্বানগণের মত হ’ল, রুকূর পর হাত ছেড়ে দেয়াই সুন্নাত। কেননা রাসূল (ছাঃ) রুকূ থেকে মাথা উঠিয়ে এমনভাবে দাঁড়াতেন যেন মেরুদন্ডের জোড়সমূহ স্ব স্ব স্থানে ফিরে আসে (বুখারী হা/৮২৮; মিশকাত হা/৭৯২)। অন্য বর্ণনায় এসেছে, যতক্ষণ না অস্থিসমূহ স্ব স্ব স্থানে ফিরে আসে’ (তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/৮০৪ দ্র. ছালাতুর রাসূল ১০৭ পৃ.)। তবে পূর্বযুগে হায়তামী, ইবনু হাযম এবং সমকালীন যুগে ইবনু বায, ইবনুল উছায়মীনসহ হাদীছের আম ব্যাখ্যার ভিত্তিতে কিছু বিদ্বান পুনরায় হাত বাঁধার পক্ষে মতপ্রকাশ করেছেন (ইবনু হাজার হায়তামী, আল-ফাতাওয়াল ফিকহিয়া আল-কুবরা ১/১৩৯; ইবনু হাযম, আল-মুহাল্লা ৩/২৯; উছায়মীন, ফাতাওয়া নুরুন আলাদ-দারব ৮/২; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৪৫)। সর্বোপরি প্রথম মতটিই অগ্রাধিকারযোগ্য। তবে ব্যাখ্যাগত ভিন্নতার কারণে কেউ হাত বাঁধলে ছালাতের ক্ষতি হবে না।

-আতীকুল ইসলাম, বরিশাল।







প্রশ্ন (১৮/২৫৮) : জনৈক ব্যক্তির লজ্জাস্থান দিয়ে পুঁজ বের হয়। এক্ষণে সে কিভাবে ছালাত ও ছিয়াম আদায় করবে?
প্রশ্ন (২/৩৬২): কালেমা ত্বাইয়েবা কোনটি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/১৫৪) : খারেজী আক্বীদার অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই। - -শফীকুর রহমানবাহাদুরপুর, পাংশা, রাজবাড়ী।
প্রশ্ন (৩০/১১০) : রাসূলুল্লাহ (ছাঃ) কি মৃত্যুবরণ করেছেন না জীবিত রয়েছেন?
প্রশ্ন (১৮/১৭৮) : নেয়ামুল কুরআনের ২৭-৩৮ পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন দরূদ লেখা আছে। যেমন- দরূদে তাজ, দরূদে মাহী, দরূদে ফতুহাত প্রভৃতি। এই দরূদ কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (৬/৪৬) : ছালাত শেষে যদি দেখা যায় যে, পায়ের নীচে স্টিকার জাতীয় কিছু লেগে আছে। ফলে সেখানে পানি প্রবেশ করেনি। কিন্তু তা ওযূর আগে না পরে লেগেছে সে বিষয়ে সন্দেহ আছে। এক্ষেত্রে পুনরায় ওযূ করে ছালাত পড়তে হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : ঈদায়েন সহ অন্যান্য সময়ে মসজিদের মাইকে ইসলামী গযল গাওয়া শরীআতসম্মত হবে কি? - -আল-আমীন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১/৪৪১) : অবৈধ খাতে অর্থ ব্যয় করে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহ’লে সে ‘গারেমীন’ হিসাবে যাকাতের হকদার হবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : নতুন বাড়ীতে উঠতে কিংবা নতুন দোকান চালু করতে শারঈ কোন নিয়ম পালন করতে হবে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : মোবাইলে কুরআন থাকা অবস্থায় টয়লেটে প্রবেশ করা যাবে কি? - -ওবায়দুল্লাহ, ইটাপোতা, লালমণিরহাট।
প্রশ্ন (৫/২০৫) : পুরুষেরা দাড়ি ব্যতীত শরীরের অন্য স্থানে সৌন্দর্যের জন্য মেহেদী ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : মুখ দিয়ে বাদ্যযন্ত্রের বাজনা (বিট বক্স) বাজানো জায়েয হবে কি?
আরও
আরও
.