চীনের কিয়ানজিয়াং শহরে তৈরী হয়েছে বিশ্বের সর্ববৃহৎ আবাসিক ভবন। রিজেন্ট ইন্টারন্যাশনাল নামে এই ভবনটি ৬৭৫ ফুট উঁচু। ইংরেজি অক্ষর এস-এর আকারের এই ভবনটি ১৪ লাখ ৭০ হাযার বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং এর ৩৯ তলা টাওয়ারে হাযার হাযার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে ২০ হাযারেরও অধিক লোক বাস করে। প্রাথমিকভাবে একটি উচ্চশ্রেণীর হোটেল হিসাবে প্রতিষ্ঠিত হ’লেও, পরে এটি একটি প্রশস্ত আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হয়।

বিশাল এ বিল্ডিংটিকে একটি ‘স্বায়ত্তশাসিত সম্প্রদায়’ও বলা হয়, যা বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। ফলে তাদের বিল্ডিংয়ের বাইরে পা রাখার প্রয়োজন হয় না। কমপ্লেক্সে শপিং সেন্টার, রেস্তোরাঁ, স্কুল, হাসপাতাল এবং বিনোদনমূলক সুবিধা সহ দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা রয়েছে, যা এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায়ে পরিণত করেছে। বাসিন্দাদের জন্য এখানে আরো রয়েছে অত্যাধুনিক ফিটনেস সেন্টার, ফুড কোর্ট, ইনডোর সুইমিং পুল, মুদি দোকান, নাপিতের দোকান এবং বিস্তৃত বাগান।






সূর্যের আলোয় পানি গরম করবে স্পঞ্জ
লবণ সহিষ্ণু ধান উদ্ভাবন
বিজ্ঞান ও বিস্ময়
কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে?
লিভারপুলে তৈরী হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র
বিশ্বের বৃহত্তম অ্যাপার্টমেন্ট চীনে
যে দেশে অধিবাসীদের চেয়ে পর্যটকের সংখ্যা বেশী
রোগনির্ণয়ে কম্পিউটার নয়, চিকিৎসকেরাই এগিয়ে
স্বল্প খরচে সমুদ্রের পানি পানযোগ্য করে চমকে দিল   ভারতীয় বংশোদ্ভূত কিশোর!
করোনার ৩০ রূপ, ইউরোপে আঘাত হেনেছে ২৭০ গুণ শক্তিশালী প্রজাতি
মস্তিষ্কে স্থাপন হ’তে যাচ্ছে ব্রেইনচিপ : লিখতে হবে না, ভাবলেই কাজ করবে ফোন, কম্পিউটার!
বিশ্বে প্রথমবারের মতো ফুসফুস প্রতিস্থাপনে সফলতা লাভ করল জাপান
আরও
আরও
.