উত্তর : রাতের নফল ছালাত দুই দুই রাক‘আত করে পড়তে হবে। এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই। তবে দিনের ছালাতের ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কিছু বিদ্বান মনে করেন, দিনের নফল ছালাতও দুই দুই রাক‘আত করে পড়তে হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, রাতের ও দিনের (নফল) ছালাত দু’রাক‘আত করে (আবুদাউদ হা/১২৯৫; নাসাঈ হা/১৬৬৬, সনদ ছহীহ)। আর কোন কোন বিদ্বান মনে করেন দিনের নফল ছালাত বিভিন্ন রাক‘আতযুক্ত হ’তে পারে। অর্থাৎ হাদীছে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে আমল করতে হবে। দিনের নফল ছালাত যেমন, ইশরাক্ব, যোহা, বা অন্যান্য নফল ছালাত দুই রাক‘আত করে আদায় করবে। আবার যে সকল হাদীছে স্পষ্টভাবে রাসূল (ছাঃ) চার রাক‘আত করে আদায় করেছেন বা আদায় করার নির্দেশনা দিয়েছেন সেগুলো চার রাক‘আত করেই আদায় করতে হবে। যেমন যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাত, সূর্য ঢলে পড়ার পরে যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাতুয যাওয়াল এর ছালাত ও এশার পরে চার রাক‘আত নফল ছালাত ও জু‘মআর পরে চার রাক‘আত সুন্নাত ইত্যাদি (ছহীহুত তারগীব হা/৫৮৪-৫৮৯; ইবনু আবী শায়বাহ হা/৭২৭৫)। ইবনু ওমর (রাঃ) দিনের বেলায় যখন নফল ছালাত আদায় করতেন তখন চার রাক‘আত ছালাত এক সালামে আদায় করতেন (ফাতহুল বারী ২/৪৭৯)। অতএব দিনের নফল ছালাত দুই রাক‘আত করে আদায় করা উত্তম হ’লেও চার রাক‘আত করে আদায় করাও জায়েয।

প্রশ্নকারী : মামূন, নওদাপাড়া, রাজশাহী।








প্রশ্ন (৩৬/৩৯৬) : সন্তান প্রসবকালীন সময়ে কোন মহিলা মৃত্যুবরণ করলে তিনি কি শহীদের মর্যাদা লাভ করবেন?
প্রশ্ন (৩৪/৩৯৪) : বাস-ট্রাক, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের সামনে আল্লাহু আকবার, বিভিন্ন আয়াত ইত্যাদি লেখা হয়। এটা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩৬/৩৬) : আমি ৫ ওয়াক্ত ছালাত পড়ি। আমাদের ১২ বছরের সংসারে ৪টি সন্তান রয়েছে। আমার স্বামী ছালাতে অভ্যস্ত নয়। আমার সাথে উনি সবসময় জঘন্যতম দুর্ব্যবহার করেন। আর বাড়ীর বাইরে থাকাকালীন সবধরনের পাপাচার ও কুকর্মের সাথে জড়িত থাকেন। উনি আমাকে বিভিন্ন সময়ে পৃথকভাবে বহুবার তালাক দেন ও ফিরিয়ে নেন। আমাদের সংসার কি টিকে আছে? এক্ষেত্রে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৫/৪৪৫) : পুরুষদের সাথে নারীদের ঈদের ছালাত আদায়ের ব্যবস্থা না থাকলে একই ইমাম পুরুষদের ছালাত আদায় করিয়ে পরে মহিলাদের নিয়ে পৃথক জামা‘আত খুৎবা সহ ছালাত আদায় করাতে পারবে কি? - -ইহসান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৭/৪০৭) : সূরা মায়েদার ১৫ আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। উক্ত নূর দ্বারা মুহাম্মাদ (ছাঃ) যে নূরের তৈরি সে কথা বুঝানো হয়েছে। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৩/১০৩) : কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ছালাত বিনষ্টের কারণ সমূহ কি কি?
প্রশ্ন (২৯/২২৯) : ছালাতের মধ্যে শয়তানী ওয়াসওয়াসায় মযী বের হওয়া অনুভব হ’লে ছালাত পরিত্যাগ করতে হবে কি? এ কারণে ওযূ বা কাপড় পরিবর্তন করতে হবে কি? - -শাহরিয়ার, সাভার, ঢাকা।
প্রশ্ন (২০/২৬০) : আমরা ৬ বোন ৩ ভাই। পিতা-মাতা মারা গেছেন। এক্ষণে আমাদের মাঝে পিতার সম্পদ কিভাবে বণ্টিত হবে? - -মুহাম্মাদ মানযূরব্রুকলিন, নিউইয়র্ক।
প্রশ্ন (২৬/৩৮৬) : জনৈক ব্যক্তি তিন বছর আগে যৌতুক নিয়ে বিয়ে করেছে। স্ত্রীর মোহরানা পরিশোধ করেনি। বর্তমানে সে যৌতুক এবং মোহরানা যেকোন একটি পরিশোধ করতে সক্ষম। এখন কোন্টি আগে পরিশোধ করবে?
প্রশ্ন (৩৯/১১৯) : এক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য জমি দান করে। কিন্তু ঘটনাক্রমে তা ইবতেদায়ী মাদরাসার নামে ওয়াকফ হয়ে যায়। এখন উক্ত মসজিদে ছালাত আদায় করা হচ্ছে। এরূপ ওয়াকফ বিহীন মসজিদে ছালাত শুদ্ধ হবে কি? মসজিদটি অন্যত্র স্থানান্তর করা হলে বর্তমান স্থানটি অন্য কাজে ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : জুম‘আর খুৎবায় সূরা আহযাবের ৫৬ আয়াত পাঠের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -ওয়ালীউল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২/৪২) : হিজামার ক্ষেত্রে নির্দিষ্ট বার ও তারিখের কোন কথা হাদীছে বর্ণিত হয়েছে কি? বর্ণিত হ’লে সেগুলোর ব্যাখ্যা জানতে চাই।
আরও
আরও
.