উত্তর : শরী‘আতের দৃষ্টিতে রাসূল (ছাঃ) কে গালিদাতা ব্যক্তি হত্যাযোগ্য অপরাধী। ইবনু তায়মিয়াহ (রহঃ) এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা‘ রয়েছে মর্মে উল্লেখ করেছেন (কুরতুবী, তাফসীর সূরা তওবা ১২ আয়াত ৮/৮২; বিস্তারিত দ্র. ইবনু তায়মিয়াহ (রহঃ), আছ-ছারেমুল মাসলূল ‘আলা শাতিমির রাসূল (ছাঃ)। ইহূদী নেতা কা‘ব বিন আশরাফ রাসূলুল্লাহ (ছাঃ)-কে গালি দিত। এজন্য রাসূলুল্লাহ (ছাঃ) তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন (বুখারী হা/২৫১০; মুসলিম হা/১৮০১)। জনৈকা ইহূদী মহিলা রাসূল (ছাঃ) কে গালি দিত। তখন একজন মুসলিম তাকে হত্যা করলে রাসূল (ছাঃ) তার রক্তমূল্য দেননি (আবুদাউদ হা/৪৩৬২; মিশকাত হা/৩৫৫০; ইরওয়া হা/১২৫১-এর আলোচনা দ্রষ্টব্য)। জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ) গালি দিত। তখন রাসূল (ছাঃ) বললেন, কে আমার এই শত্রুকে হত্যা করবে? খালিদ বিন অলীদ (রাঃ) বলেন, আমি। তখন খালেদ (রাঃ)-কে পাঠানো হয় এবং তিনি তাকে হত্যা করেন (মুছান্নাফে আব্দুর রাযযাক ৫/২৩৭; মুহাল্লা ১২/৪৩৭)। একবার দু’জন মহিলা গানের মাধ্যমে নবী করীম (ছাঃ)-এর নিন্দা করলে রাসূলুল্লাহ (ছাঃ) তাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন’ (যাদুল মা‘আদ ৩/৩৮৬ পৃঃ)। তবে এই হুকুম বাস্তবায়ন করবে দেশের সরকার বা দায়িত্বশীল কর্তৃপক্ষ। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। এক্ষণে কোন মুসলিম যদি ব্যক্তিগতভাবে রাসূল (ছাঃ)-এর গালিদাতাকে হত্যা করে ফেলে এবং সেটা আদালতে প্রমাণিত হয়, তাহ’লে আদালত তাকে শাস্তি দিবে না। কারণ রাসূল (ছাঃ) গালিদাতার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন (আবুদাউদ হা/৪৩৬১, ৪৩৬২; মিশকাত হা/৩৫৫০; ইরওয়া হা/১২৫১-এর আলোচনা দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, মীরপুর, ঢাকা।







প্রশ্ন (৩৩/১৫৩) : একাধিক তলা বিশিষ্ট মসজিদে মাইকের ন্যায় প্রজেক্টরের মাধ্যমে জুম‘আর খুৎবা দেখানোর ব্যবস্থা করা যাবে কি? এছাড়া নারীদের জন্য নির্ধারিত স্থানে প্রজেক্টর রাখা যাবে কি? - -নাফীস শিকদার, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩১/৭১) : টয়লেটে পশ্চিম বা পূর্ব দিকে ফিরে বসায় কোন বাধা আছে কি? অনেকে এটাকে শরী‘আতবিরোধী বা ক্বিবলার সাথে বেআদবী হিসাবে গণ্য করে। এর কোন ভিত্তি আছে কি? - -ইসরাফীল, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৪/৩২৪) : এমন অনেক মানুষ আছে, যারা এমন কিছু আমল করে, যা কুরআন ও ছহীহ হাদীছের সাথে মিলে যায়। কিন্তু তারা এর ফযীলত জানে না। তাহ’লে কি সে তার ছওয়াব পাবে না?
প্রশ্ন (১৭/৪১৭) : ঈদায়নের তাকবীর সমূহ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (৩৩/৭৩) : জনৈকা মহিলার বিবাহের পরে স্বামীর বাড়ি যাওয়ার পথে স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। এক্ষণে সে কি ইদ্দত পালন করবে এবং মোহরানা পাবে? - -যুলফিকার আলী, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৭/১৪৭) : গার্মেন্টসগুলোতে মার্চেন্ডাইজিং-এর চাকুরী করলে অধিকাংশ ক্ষেত্রে সময় বিদেশী নারী ক্রেতাদের সামনে প্রোডাক্টের প্রেজেন্টেশন দিতে হয়। তারা অশালীন পোষাক পরিধান করে। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার শ্রম এবং মেধা ব্যবহার করে এই ধরনের কাজগুলো করে। এরূপ কাজ হালাল হবে কি?
প্রশ্ন (৮/৩২৮) : ছালাতে দাঁড়ানো অবস্থায় দু’পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হবে?
প্রশ্ন (৩৯/৩৯৯) : নারীদের পাত্র পসন্দ করার অধিকার আছে কি? পিতা যদি মেয়ের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে এবং মেয়ে যদি তাতে সম্মত না হয় তাহ’লে কোন গুনাহ হবে কি? - -মারজানা, বগুড়া।
প্রশ্ন (১৬/৫৬) : যে গার্মেন্টসে আমি কাজ করি সেখানে অনেক নারী ও পুরুষ একত্রে কাজ করে। এক্ষণে আমার চাকুরী করা জায়েয হবে কি? - -মিরাজ আহমাদ, সাভার, ঢাকা।
প্রশ্ন (১২/৩৭২) : কাউকে দাফন করার পর সেখানে লোকেরা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? - -আমীর হামযা, মদনচক জামে মসজিদ, নওগাঁ।
প্রশ্ন (৯/৪৯) : শুভলক্ষণ বা কুলক্ষণ বলতে কি বুঝায়? শরী‘আতে এসবের কোন ভিত্তি আছে কি? - .
প্রশ্ন (২৩/৪২৩) : বিবাহের পর স্ত্রীকে হজ্জ পালন করানোকে বিবাহের মোহরানা হিসাবে গ্রহণ করা যাবে কি?
আরও
আরও
.