উত্তর : এশার ছালাতের পরে দু’রাক‘আত ছালাত আদায় করা সুন্নাতে মুওয়াক্কাদা (বুখারী হা/১১৬৫; মুসলিম হা/৭২৮; মিশকাত হা/১১৫৯)। এরপরে বাড়িতে গিয়ে কেউ চাইলে চার রাক‘আত নফল ছালাত আদায় করতে পারে (ইবনু কুদামাহ, মুগনী ২/৯৬)। উল্লেখ্য যে, এই চার রাক‘আত ছালাত বিশেষ কোন ছালাত নয় এবং এশার ছালাতের সাথেও সংশ্লিষ্ট নয়। বরং এটি তাহাজ্জুদের ছালাতের অংশ হিসাবে গণ্য (ইবনু কুদামাহ, মুগনী ২/৯৬)। ইবনু আববাস (রাঃ) বলেন, আমি আমার খালা নবী করীম (ছাঃ)-এর সহধর্মিনী মায়মূনা (রাঃ)-এর ঘরে এক রাতে ছিলাম। নবী করীম (ছাঃ)ও সেই রাতে সেখানে ছিলেন। নবী করীম (ছাঃ) জামা‘আতে এশার ছালাত আদায় করে তাঁর ঘরে চলে গেলেন এবং চার রাক‘আত ছালাত আদায় করে শুয়ে পড়লেন (বুখারী হা/১১৭; মুসলিম হা/৯০১)। উল্লেখ্য যে, উক্ত চার রাক‘আত ছালাতের ফযীলতে বলা হয়েছে যে, তা ক্বদর রাতের ছালাতের সমতুল্য (ইবনু আবী শায়বাহ হা/৭৩৫১-৭৩৫৭; মারওয়াযী, মুখতাছার ক্বিয়ামুল লায়েল হা/১৯২)। উক্ত মর্মে বর্ণিত মারফূ হাদীছগুলোর সবই অত্যন্ত ‘যঈফ’। তবে প্রায় একই মর্মে ছহীহ সূত্রে আয়েশা, ইবনু আববাস, ইবনু মাসঊদ ও আব্দুল্লাহ ইবনু ‘আমর সহ বেশ কিছু ছাহাবী থেকে মওকূফ হাদীছ বর্ণিত হওয়ায় আলবানী (রহঃ) বলেন, এই আমলের ফযীলত সম্পর্কিত বর্ণনাটি মারফূর পর্যায়ভুক্ত (যঈফাহ হা/৫০৬০-এর আলোচনা দ্রষ্টব্য)। অতএব কেউ চাইলে এশার ছালাতের পরে একই সালামে চার রাক‘আত নফল ছালাত আদায় করতে পারে।

প্রশ্নকারী : হাসানুয্যামান, পশ্চিমবঙ্গ, ভারত।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৫/৪০৫) : ওষুধের মধ্যে যে জিলাটিন ব্যবহার করা হয় তা যদি হারাম প্রাণী থেকে তৈরীকৃত হয় তাহ’লে সেই ঔষুধ খাওয়া যাবে কি?
প্রশ্ন (৫/৪৫) : সুন্নাতে খাৎনা দেওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স কত? - -যাকির, তেঁতুলিয়া, পঞ্চগড়।
প্রশ্ন (৩৯/৭৯) : স্ত্রীর অনুপস্থিতিতে তালাক ব্যতীত অন্য শব্দ যেমন তুমি আমার জন্য হারাম, আমি তোমার জন্য হারাম ইত্যাদি বললে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : রাতে কাজ শেষ করতে করতে ১২টা কখনো ১টা পার হয়ে যায়। এসময় তাহাজ্জুদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৯/২৪৯) : আমাদের মসজিদের কিছু মুছল্লী মাঝে মাঝে ছালাতের পর বাড়ি ও দোকানে গিয়ে গিয়ে ছহীহ দ্বীনের দাওয়াত প্রদান করেন। যা তাবলীগ জামা‘আতে ভাইদের আমলের সাথে মিলে যায়। এক্ষণে এটি জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : সূরা বাক্বারাহ ২৫৬ আয়াতে উল্লেখ আছে ধর্মের ব্যাপারে কোন যবরদস্তি নেই। তাহ’লে ইসলামী আইনে ধর্মত্যাগীদের যে শাস্তির কথা বলা হয়েছে, সেটা উক্ত আয়াতের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে?
প্রশ্ন (৩৩/৩১৩) : হজ্জ থেকে ফিরে আসা উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (১০/৪১০) : একজন মুসলিম নারী কি বিবাহের সময় কাবিননামায় এমন শর্ত রাখতে পারবেন যে, তার স্বামী তাঁর জীবদ্দশায় অন্য কোন নারীকে বিয়ে করতে পারবেন না?
প্রশ্ন (৫/২০৫) : যঈফ হাদীছ তো সন্দেহযুক্ত। তাই যঈফ হাদীছের উপর আমল করা যাবে না। কিন্তু ইমাম তিরমিযী, আবুদাঊদ প্রমুখ তাদের স্ব স্ব গ্রন্থে যঈফ হাদীছ উল্লেখ করেছেন। কেউ যদি তা দেখে যঈফ হাদীছের উপর আমল করে তবে দায়ী কে হবে? কোন্ কোন্ ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যায়?
প্রশ্ন (১৭/২৯৭) : ছালাতে মহিলাদের পায়ের পাতা ঢেকে রাখা আবশ্যক কি? আবুদাঊদের হা/৬৪০-এর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩০/২৭০) : চাকুরীর জন্য বছরের অধিকাংশ সময় জাহাযে অবস্থান করতে হয়। এভাবে সারা বছর ক্বছর ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : হানাফী মাযহাবের মূল গ্রন্থ কি কি?
আরও
আরও
.