উত্তর : অধিকাংশ মুহাদ্দিছের মতে ছায়া দ্বারা উদ্দেশ্য আরশের ছায়া। কারণ হাদীছে স্পষ্ট ‘তার আরশের ছায়াতলের’ কথা উল্লেখ আছে (আলবানী, ইরওয়া হা/৮৮৭-এর আলোচনা দ্রষ্টব্য)। অর্থাৎ সাত শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে অবস্থান করবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২/৪৮৭)। তবে কোন কোন বিদ্বান মনে করেন, ঐটা আল্লাহর আরশের ছায়া নয় বরং আল্লাহ তা‘আলা তাঁর সৎ বান্দাদের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। যদি আরশের ছায়া ধরা হয় তাহ’লে আল্লাহর আরশ অপেক্ষা সূর্যকে বড় বলে মনে করা হবে। নিম্নের হাদীছগুলোও প্রমাণ করে যে, সৎ বান্দাদের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা করা হবে। যেমন রাসূল (ছাঃ) বলেন, (ক্বিয়ামতের মাঠে রৌদ্রতপ্ত দিনে) সমস্ত লোকেদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ ছাদাকার ছায়াতলে অবস্থান করবে (ছহীহ ইবনু খুযায়মাহ হা/২৪৩১; ছহীহুত তারগীব হা/৮৭২)। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি ঋণ-পরিশোধে অক্ষম ব্যক্তিকে সময় দেবে, অথবা তার ঋণ মওকূফ করে দেবে, সে ব্যক্তিকে আল্লাহ সেই দিন তাঁর আরশের ছায়া দান করবেন, যেদিন তাঁর সেই ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না (মুসলিম হা/৩০০৬; মিশকাত হা/২৯০৪)। উল্লেখ্য যে, ছায়াকে আল্লাহর দিকে সম্বন্ধ করাটা ইযাফতে তাশরীফী বা সম্মানের দিকে লক্ষ্য করে সম্পৃক্ততা। যেমন বায়তুল্লাহ বা নাকাতুল্লাহ ইত্যাদি (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৮/৪৯৭)। তবে আল্লাহর আরশের ছায়াতলের অবস্থানের ব্যাপারে হাদীছের প্রকাশ্য অর্থ গ্রহণ করাই নিরাপদ। আর আল্লাহর আরশের ছায়াতলে অবস্থানের ধরণ কেমন, তা আল্লাহর ইল্মের অন্তর্ভুক্ত (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৮/৪০২)।

প্রশ্নকারী : মাহদী হাসান, হালসা, নাটোর।








প্রশ্ন (৬/২০৬) : এশার ছালাতের পর বিতর পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পর পুনরায় বিতর পড়তে হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : বাড়ীতে কাজের ঝামেলায় যোহরের ছালাত ও বাজারে বেচা-কেনার ভীড়ে আছরের ছালাত জামা‘আতে আদায় করা সম্ভব হয় না। এভাবে দুনিয়াবী কারণে নিয়মিত জামা‘আত ত্যাগ করলে গুনাহগার হ’তে হবে কি? - -যুবায়ের আলম, গ্রীণ রোড, ঢাকা।
প্রশ্ন (১১/৩৩১) : আগামীতে আমার বিবাহ হবে। কিন্তু কনের পরিবার তেমন দ্বীনদার নয়। অনুষ্ঠানের আয়োজনে মেয়েকে অনেক সাজগোজ করিয়ে প্রদর্শনী করা সহ নানা রকম গোনাহের আয়োজন চলছে, যা আমার পক্ষে বন্ধ করা সম্ভব হচ্ছে না। কনের এসব পাপের জন্য আমাকে গোনাহের ভাগিদার হ’তে হবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : মসজিদের জন্য জমি ওয়াকফ করা কি শর্ত? সরকারী পতিত জমিতে কি স্থায়ীভাবে মসজিদ নির্মাণ করা যাবে?
প্রশ্ন (২৬/৬৬) : মসজিদের মধ্যে প্রতি ঘণ্টায় ঘণ্টাধ্বনি বাজানো ঘড়ি রাখা যাবে কি? - -রাশেদুল ইসলামবিরল, দিনাজপুর।
প্রশ্ন (৩৬/৩১৬) : গর্ভবতী হওয়ার পর সন্তান নষ্ট হওয়ার ভয়ে অনেক মহিলা কোমরে জালের কাঠি বাঁধে। এছাড়াও অন্যান্য কবিরাজী পদ্ধতি অবলম্বন করে। এগুলো শরী‘আত সম্মত কী?
প্রশ্ন (১৩/২৯৩) : কোন নারীর ইদ্দত পালনকালীন যদি তার পিতা মৃত্যুবরণ করে তাহ’লে তিনি পিতার লাশ দেখার জন্য সেখানে যেতে পারবেন কি?
প্রশ্ন (১৩/৯৩) : ওযূ অবস্থায় শরীরে বা কাপড়ে কুকুরের স্পর্শ লাগলে ওযূ ভেঙ্গে যাবে কি? এমতাবস্থায় করণীয় কি? - -আব্দুল্লাহ, রাজশাহী।
প্রশ্ন (১৭/২৫৭) : করোনা ভাইরাসের মত মহামারীতে মারা গেলে শাহাদতের মর্যাদা পাওয়া যাবে কি? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (১/৮১) : যৌথ পরিবারে সকলেই বিবাহিত, সবারই সন্তান-সন্ততি রয়েছে এবং সকলে একত্রে বসবাস করে এবং একান্নভুক্ত। এক্ষণে যাকাত আদায়ের ক্ষেত্রে সকলের সম্পদ একত্রিত করে যাকাত বের করতে হবে কি?
প্রশ্ন (৮/৪৮) : জনৈক ছাহাবী শরীরে তীরবিদ্ধ হলেও কুরআন পাঠ বন্ধ করলেন না এবং জনৈক ছাহাবীর পায়ে বর্শা ঢুকে গেলে তিনি ছালাতে দাঁড়ালেন, অতঃপর বর্শা টেনে বের করা হল। কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। ঘটনা দু’টির সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : আমাদের এখানে অনেক মহিলার স্বামী বিদেশে থাকেন। তাই বিভিন্ন প্রয়োজনে তাদের বাজারে যেতেই হয়। কিন্তু আলেমগণ বলেন, নারীদের বাজারে যাওয়া হারাম। এমতাবস্থায় আমাদের করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
আরও
আরও
.