উত্তর : ইদ্দতের মধ্যে বিবাহ করায় উক্ত বিবাহ হয়নি এবং ঐ স্ত্রীর সাথে পাঁচ মাস অবস্থান করা পুরোপুরি অবৈধ ছিল (আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ২৯/৩৪৬; মুগনী ৮/১২৭)। আল­াহ বলেন, ‘আর ইদ্দতকাল পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সংকল্প করো না’ (বাক্বারাহ ২/২৩৫, মুওয়াত্ত্বা, ইরওয়াউল গালীল হা/২১২৪)। এক্ষণে অবৈধভাবে পাঁচ মাস অবস্থানের জন্য খালেছ নিয়তে তওবা করতে হবে। আর বর্তমানে তার সাথে সংসার করতে চাইলে নতুন বিবাহ ও নতুন মোহরের মাধ্যমে শারঈ বিধান মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে হবে। বিদ্বানদের অনেকেই এক্ষেত্রে নতুনভাবে ইদ্দত পালনকে যরূরী বললেও শাফেঈ বিদ্বানগণের মতে, বর্তমান স্বামীর সাথে অবস্থান করার জন্য আর নতুনভাবে ইদ্দত পালন করতে হবে না। কারণ ইদ্দতের উদ্দেশ্য মাতৃগর্ভ পবিত্র করা। আর যে স্বামীর সাথে বর্তমানে বিবাহে ইচ্ছুক তার নিকটেই সে এতদিন অবস্থান করছিল (আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়া ২৯/৩৩৯; ইবনু কুদামাহ, মুগনী ৮/১২৫)।

প্রশ্নকারী : আবু তালেব, শাজাহানপুর, বগুড়া।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/৩১০) : পৃথিবী সমতল নাকি গোলাকার? এ ব্যাপারে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের কোন প্রমাণ আছে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : ঈদে মীলাদুন্নবীর নামে যে মিছিল বা জশনে জুলূসের প্রচলন দেশে রয়েছে তার বিপরীতে একই দিনে যদি সীরাত মাহফিল বা রাসূল (ছাঃ)-এর জীবনী আলোচনা সমাবেশ অথবা কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় তাতে কি গোনাহ হবে?
প্রশ্ন (৯/৪০৯) : মেয়েদের কাপড় পায়ের কতটুকু নীচে নামানো যাবে?
প্রশ্ন (২/২৪২) : বিজয়ের মসজিদ নামে খ্যাত কোনটি? বুধবার যোহর ও আছর ছালাতের মধ্য সময়ে দো‘আ কবুল হয় কি?
প্রশ্ন (২২/৬২) : আমি আমার দাদীর বুকের দুধ খেয়ে বড় হয়েছি। অতঃপর গত ২ বছর পূর্বে আমার আপন ফুফুর মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে। এ বিবাহ সঠিক হয়েছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকগোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১১/২৫১) : আল্লাহ তা‘আলা কর্তৃক ছিয়ামের প্রতিদান প্রদান করার বিষয়টি কি ফরয ছিয়ামের সাথে খাছ না-কি নফল ছিয়ামের জন্যও প্রযোজ্য?
প্রশ্ন (১৩/২১৩) : কুরআনের ভাস্কর্য নির্মাণ জায়েয হবে কি? ছওয়াবের উদ্দেশ্য হোক বা সৌন্দর্যের উদ্দেশ্যে হোক উভয়টিই কি নাজায়েয?
প্রশ্ন (৩৩/৩১৩) : আমি আমার স্ত্রীকে পড়াশুনা করাতে চাই না এবং চাকরিও করাতে চাই না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি পড়াতে চায়। আমি প্রতিষ্ঠিত না হওয়ায় জোর করে কিছু বলতেও পারি না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে। এক্ষণে আমার অনুমতি ছাড়াই যদি স্ত্রী পর্দার মধ্যে থেকে পড়াশুনা করে এবং চাকুরী করে, সেক্ষেত্রে আমি দাইউছ হিসাবে গোনাহগার হব কি?
প্রশ্ন (১২/২৫২) : বিপদে পড়ে মিথ্যা কথা বলা বা অন্যায় পথ অবলম্বন করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : অন্য ধর্মের অনুসারীরাও যদি সৎ হয়, তাহ’লে জান্নাতে যাবে- এ ধারণা শরী‘আতে গ্রহণযোগ্য কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : আমি এবং আমার (ইতিপূর্বে ডিভোর্সী) স্ত্রী পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। বর্তমান উভয় পরিবারই বিবাহের ব্যাপারে জানে এবং খুশীমনে মেনেও নিয়েছে। এক্ষণে আমাদের সম্পর্ক কি বৈধ? যদি অবৈধ হয় তবে নতুনভাবে বিবাহ করতে হবে কি? সেক্ষেত্রে রেজিস্ট্রি, কালেমা, দেনমোহর (ইতিপূর্বে পরিশোধ করা হয়নি) নতুনভাবে ঠিক করতে হবে কি?
প্রশ্ন (৩১/৭১) : আপন ভাগ্নীর মেয়েকে এবং মায়ের আপন ফুফাতো বোনকে বিবাহ করা যাবে কি?
আরও
আরও
.