উত্তর : স্ত্রীকে বাড়ির কাজে সহায়তা করা বা বাড়ির প্রয়োজনীয় কাজ নিজে করা রাসূলুল্লাহর অন্যতম আদর্শ বা অভ্যাসগত সুন্নাত। এটি সুন্নাত ছালাতের মত ইবাদতগত সুন্নাত নয়, যে না করলে গোনাহগার হ’তে হবে বা নেকীর কমতি হবে। আসওয়াদ বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী করীম (ছাঃ) ঘরে অবস্থানকালে কি করতেন? উত্তরে তিনি বললেন, তিনি সাংসারিক কাজ করতেন। অতঃপর ছালাতের সময় হ’লে ছালাতের জন্য বের হয়ে যেতেন (বুখারী হা/৬০৩৯; মিশকাত হা/৫৮১৬)। উরওয়া বলেন, আয়েশা (রাঃ)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ (ছাঃ) কি ঘরে কাজ করতেন? তিনি বললেন, অন্যান্য মানুষের মত তিনিও একজন মানুষ ছিলেন। তিনি স্বহস্তে কাপড় ছাফ করতেন, দুধ দোহাতেন এবং নিজের কাজ নিজে করতেন। অন্যান্য পুরুষরা যেমন নিজেদের বাড়ীতে কাজ করে, অনুরূপ তিনিও তাঁর কাপড়ে তালি লাগাতেন এবং জুতা সেলাই করতেন (ছহীহ ইবনু হিববান হা/৬৪৪০; মিশকাত হা/৫৮২২)।

প্রশ্নকারী : আব্দুল কাদের, কাকনহাট, রাজশাহী।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৮/১৪৮) : ইমাম ছালাত শুরু করার পূর্বে ভুলবশতঃ নিজেই ইক্বামত দিয়েছেন। এজন্য মুক্তাদীদের মধ্যে কাউকে পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -খলীলুযযামান সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১০/১৩০) : ইবনু তায়মিয়াহ (রহ.) কোন মাযহাবের অনুসারী ছিলেন? জনৈক ব্যক্তি বলেন, তিনি হাম্বলী মাযহাবকেই ফৎওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতেন। একথা কি সঠিক? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৫/২৪৫) : বর্তমানে যারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ বা নারী হচ্ছে, তাদের বিধান কি হবে? তারা যদি আগে পুরুষ থেকে থাকে, তাহ’লে এখন কি নারী হিসাবে বিবেচিত হবে ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য ইসলামী বিধান তার উপর আরোপিত হবে? আর যদি আগে নারী থেকে থাকে, তাহ’লে এখন কি পুরুষ হিসাবে বিবেচিত হবে ও পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামী বিধান তার উপর আরোপিত হবে?
প্রশ্ন (২/৩৬২) : সিজদাকালীন সময়ে দেহের পিছনের কিছু অংশের সতর অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গেলে ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -মারযূক হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১৪/৫৪) : শায়খ উছায়মীন বলেন, ইকবামতের জবাব না দেওয়াই ভাল। অন্যদিকে ছালাতুর রাসূল (ছাঃ)-এ বলা হয়েছে, ইক্বামতের জবাব দিতে হবে। কোনটি সঠিক?
প্রশ্ন (১৬/১৩৬) : সূরা তূরের ৭ম আয়াত (নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে) পাঠ করার পরে ওমর (রাঃ) আল্লাহর ভয়ে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ১ মাস অসুস্থ থাকেন। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (১২/১২) : অন্যের সন্তানকে নিজ সন্তান হিসাবে গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : কম্পিউটার বিক্রয়ের ব্যবসা করা যাবে কি? অধিকাংশ মানুষ যে এর মাধ্যমে মন্দ কাজ করছে সেহিসাবে টিভির-মোবাইলের ন্যায় এর ব্যবসাও হারাম হবে কি? - -মুশতাক, এলিফ্যান্ট রোড, ঢাকা।
প্রশ্ন (২৬/৩০৬) : আমার বিবাহে পিতা-মাতা রাযী থাকলেও সাক্ষী ছিলেন আপন দুই মামা। আর পিতৃহীন কনের মা ও ভাইয়েরা প্রথমে রাযী হয়ে বিবাহের দিনক্ষণ ঠিক করলেও পরবর্তীতে আমার আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে যায়। অতঃপর তাদের অমতেই আমাদের বিবাহ হয় এবং সেসময় কেবল মেয়ের আপন মামা উপস্থিত ছিলেন। বিয়ের দেড় বছর পার হ’লেও মেয়ে পক্ষ এই দাবীতে অনড় যে, আমার ভালো চাকুরী না হ’লে তারা মেনে নেবে না। এক্ষণে আমাদের বিবাহ কি সঠিক হয়েছে? - -মা‘ছূম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (২৯/১৪৯) : পরামর্শের ক্ষেত্রে মন্দের ভালো কারো ব্যাপারে আল্লাহর উপর ভরসা রেখে যদি সুফারিশ করা হয়, তারপর সে যদি দায়িত্বে এসে কোন অন্যায় করে, তাহ’লে পরামর্শদাতাকে এর জন্য গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৬/৬) : আমি একজন মুওয়াযযিন। আমার দুই স্ত্রী এবং ৫ ছেলে ও ২ মেয়ে আছে। সম্পদের ৪ ভাগের ৩ ভাগ আমি ছেলেমেয়েদের মাঝে হেবা বিল এওয়ায মোতাবেক বণ্টন করেছি। কিন্তু ইমাম ছাহেব বলছেন, মালিক জীবিত অবস্থায় বণ্টন করা জায়েয নয়। তাই তা ফেরত না নিলে চাকুরী করা যাবে না। এক্ষণে আমার করণীয় কি? - -আব্দুল জাববারআত্রাই, নওগাঁ।
প্রশ্ন (২৩/২৬৩) : স্বামীর নিয়ত ছিল ১ তালাক দিয়ে স্ত্রীকে রেখে দিবে যাতে তারা দু’জনই নিজেদের ভুল বুঝতে পারে। কিন্তু তালাক দেয়ার সময় কাযী অফিস থেকে তাকে তিন তালাক দিতে বাধ্য করা হয়। এমতাবস্থায় তিন তালাক হবে কি?
আরও
আরও
.