উত্তরঃ সূদকে আল্লাহ হারাম করেছেন (বাক্বারাহ ২৭৫)। সুতরাং সূদ গ্রহণ করা ও সূদের সাথে সংশ্রব রাখা কবীরা গোনাহ। রাসূলুল্লাহ (ছাঃ) সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক ও সাক্ষীদেরকে অভিসম্পাত করেছেন (মুসলিম, মিশকাত হা/২৮০৭)। অন্যত্র রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সূদের (পাপের) সত্তরটি স্তর রয়েছে। যার নিম্নতম স্তর হ’ল মায়ের সাথে যিনা করার (সমতুল্য) পাপ’ (ইবনু মাজাহ হা/২২৭৪; মিশকাত হা/২৮২৬)। তিনি আরো বলেন, ‘জ্ঞাতসারে কোন ব্যক্তির এক দিরহাম (রৌপ্যমুদ্রা) সূদ গ্রহণ করা, ছত্রিশবার যেনা করার চেয়ে অনেক  বেশী পাপ’ (আহমাদ, মিশকাত হা/২৮২৫, সনদ ছহীহ)। আল্লাহর নবী স্বপ্নে দেখেন যে, একটি রক্তের নদীতে জনৈক ব্যক্তি সাতার কেটে তীরে উঠতে চাচ্ছে, কিন্তু তীরে দাঁড়ানো লোকটি তাকে পাথর মারছে। ফলে সে তীরে উঠতে পারল না। পরে জিবরীল ও মীকাঈল রাসূল (ছাঃ)-কে বললেন, লোকটি সূদখোর  (বুখারী, মিশকাত হা/৪৬২১ ‘স্বপ্ন’ অধ্যায়)।






প্রশ্ন (৫/৮৫) : ছালাতরত অবস্থায় সালাম ফিরানোর পূর্বে ঋণমুক্তি ও পিতা-মাতার জন্য দো‘আ করা যাবে কি? - -মুহাম্মাদ আকাইদ, ময়মনসিংহ।
প্রশ্ন (১৩/৫৩) : ফজরে ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও ইখলাছ একাধিকবার পাঠ করার বিষয়টি সঠিক কি? - -আব্দুল্লাহেল কাফী, ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২/৩২২) রামাযান মাসে দিনের বেলা পুকুরে ডুব দিয়ে গোসল করা বা সাতার কাঁটা যাবে কি?
প্রশ্ন (২৪/২২৪) : ‘সুপারী’ খাওয়ার ব্যাপারে শারঈ বিধান কি? - -আব্দুল হাকীম, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২৪/১৪৪) : মদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : একজন মুসলিম নারী কি বিবাহের সময় কাবিননামায় এমন শর্ত রাখতে পারবেন যে, তার স্বামী তাঁর জীবদ্দশায় অন্য কোন নারীকে বিয়ে করতে পারবেন না?
প্রশ্ন (৮/৪০৮) : যে ব্যক্তি ছিয়াম না রেখে ইফতার করে সে কি ছিয়ামের নেকী পায়? ঢাকায় অনেকে এভাবে শুধু ইফতার করে। এক ইমামকে জিজ্ঞেস করলে বলেন, এ ধরনের ব্যক্তি ইফতারে শরীক হলে ছিয়ামের নেকী পাবে। উক্ত জবাব কি সঠিক?
প্রশ্ন (৩৬/৩৬) : সূর্য ডুবে গেছে মনে করে আযান দিয়ে ইফতার করে ফেললে উক্ত ছিয়ামের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩২/২৭২) : জনৈক ইমাম বলেছেন, ক্বিয়ামতের দিন নিজ এলাকার সকল মানুষকে ইমাম ছাহেবের সাথে আল্লাহর সামনে হাযির হ’তে হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/২০৬) : এক্বামতের সময় হাত ছেড়ে না বেঁধে রাখতে হবে? - -মুহাম্মাদ আরাফাত, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/৩৬৩) : বর্তমানে জেন্ডার ইকুইটির নামে নারী ও পুরুষের উত্তরাধিকারে সমান অধিকার দাবী করা হচ্ছে। অর্থাৎ পুরুষ যতটুকু সম্পদ পাবে, নারীকেও ততটুকু দিতে হবে। এ বিষয়ে ইসলামের বিধান কি?
প্রশ্ন (৭/২৪৭) : ঈদের মাঠে কোলাকুলি করা যাবে কি? কোলাকুলি কি এক দিকে করতে হয়?
আরও
আরও
.