উত্তরঃ শুধু পাপের কারণে মানুষের অসুখ-বিসুখ হয় না, বরং পরীক্ষা স্বরূপও হ’তে পারে (বাক্বারাহ ১৫৫)। শিশুদের অসুখের বিষয়টি পিতা-মাতার পাপ মোচনের জন্যও হ’তে পারে কিংবা তাদেরকে পরীক্ষা করার জন্যও হ’তে পারে। আর এই পরীক্ষা ও উপদেশ পিতা-মাতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা, বিশ্বনেতৃবৃন্দ সকলের জন্য হ’তে পারে। সমাজের একজনের পাপে অন্যজনের ভোগান্তি হয়ে থাকে। যেমন জাপানে ও ইরাকে আমেরিকার বোমা বর্ষণের ফলে অগণিত বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে। চীন ও উন্নত দেশগুলির অধিক হারে শিল্প ধোঁয়া উদ্গীরণের ফলে জলবায়ু দুষিত হয়ে সাগরতীরের দেশ মালদ্বীপ, বাংলাদেশ আজ সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মানুষ কোন অন্যায় হ’তে দেখলে যদি তার প্রতিরোধ না করে, তাহ’লে আল্লাহ তার শাস্তি সকলের উপর চাপিয়ে দেন’ (ইবনু মাজাহ, তিরমিযী, মিশকাত হা/৫১৪২)।

তাছাড়া মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রোগ-ব্যাধি ও বালা-মুছীবতে ঘেরা থাকে। কাজেই শিশু অবস্থাতেও রোগ হ’তে পারে। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, একদা নবী করীম (ছাঃ) একটি চতুষ্কোণ রেখা অঙ্কন করলেন এবং তার মধ্যে একটি রেখা টানলেন, যা চতুষ্কোণ অতিক্রম করে বের হয়ে গেছে। অতঃপর মধ্য রেখাটির উভয় পাশে অনেকগুলো ছোট ছোট রেখা অাঁকলেন এবং বললেন, মনে কর মধ্য রেখাটি মানুষ। চতুষ্কোণ তার বয়সের সীমা; যা তাকে ঘিরে রয়েছে। আর রেখার বাহিরের অংশটি তার আকাঙ্ক্ষা। আর এ সমস্ত ছোট ছোট রেখাগুলো তার বিপদ-মুছীবত, যাতে সে পতিত হ’তে পারে। যদি সে একটি বিপদ হ’তে রক্ষা পায় তবে পরবর্তী বিপদে আক্রান্ত হয়। যদি সেটা থেকেও রক্ষা পায়, তবে এর পরেরটিও আক্রান্ত হয় (বুখারী, মিশকাত হা/৫২৬৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৫০৩৮ ‘আকাংখা ও লোভ’ অনুচ্ছেদ)।






প্রশ্ন (১৯/৩৩৯) : ভারতে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে বসবাস করছে। সে দেশের অমুসলিম সরকার তাদের এগিয়ে নেওয়ার জন্য ঋণ প্রদান করছে। যথাসময়ে সে ঋণ পরিশোধ করতে পারলে সরকার একটা মোটা অংশ ছাড় দিবে। কোন মুসলিম সেই ঋণ নিয়ে ব্যবসা করতে পারবে কি?
প্রশ্ন (৬/১৬৬) : স্ত্রী তার স্বামীর পকেট থেকে গোপনে টাকা নেয়। স্বামী জানতে পেরে বলে এরপর থেকে টাকা নিলে তুমি ‘তালাক’। কিন্তু স্ত্রী এরপরেও টাকা নিয়েছে। এক্ষণে স্ত্রী কি তালাক হয়ে গেছে?
প্রশ্ন (১৬/৪১৬) : নারীদের জন্য হাতে ও পায়ে মোযা পরিধান করা কি ওয়াজিব?
প্রশ্ন (১৮/২৯৮) : আমার এক বছরের একটি কন্যা সন্তান মারা গেছে। ইতিপূর্বে তার আক্বীক্বা দেওয়া হয়নি। এখন তার আক্বীক্বা দিলে পিতা-মাতার উপকারে আসবে কি? - -হালীমা আখতার, টঙ্গী, গাজীপুর, ঢাকা।
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
প্রশ্ন (৪/৪৪) : আয়েশা (রাঃ) বলেন, একদা এক চাঁদনী রাত্রে যখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর মাথা আমার কোলে ছিল, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আকাশে যে পরিমাণ নক্ষত্র আছে সেই পরিমাণ কারো নেকী হবে কি? তিনি উত্তরে বলেন, ওমরের নেকী এই পরিমাণ। আমি বললাম, তাহ’লে আবুবকরের নেকী কোথায়? তখন তিনি বললেন, ওমরের সমস্ত নেকী আবুবকরের একটি নেকীর সমান (রাযীন)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৪/১৫৪) : কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদের জন্য ৪০ দিন যাবৎ গৃহ ত্যাগ করা যাবে না বলে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি? - -মাহমূদ, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (৮/১২৮) : আমেরিকায় সিটিজেনশীপ পাওয়ার জন্য ডিভি লটারীর টিকিট ক্রয়ে কোন বাধা আছে কি? - -তোফায়েল আহমাদ, আশাশুনি, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৭/২৩৭) : ছহীহ বুখারীর ৮২২ নং হাদীছে ছালাত অবস্থায় চুল ও কাপড় গুটিয়ে নিতে নিষেধ করা হয়েছে। এর ব্যাখ্যা কি? - -আব্দুল্লাহ আল-মামূন, সঊদী আরব।
প্রশ্ন (৬/১৬৬) : মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি?
প্রশ্ন (২৮/১০৮) : ইবাদতের শুরুতে মুখে নিয়ত পড়তে হবে, না অন্তরে সংকল্প করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩৫/৩৫) : নবী করীম (ছাঃ) হিলফুল ফুযূল গঠনের জন্য যে বৈঠক ডাকেন, তাতে তাঁর দাদা ও নানার গোত্র সহ ৫টি গোত্র যোগদান করেছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হ’ল- ৪০০ মাইল দূর থেকে নানার গোত্র কিভাবে উক্ত বৈঠকে যোগদান করেছিল?
আরও
আরও
.