উত্তর : যদি একটি কবর হয় এবং সেটি কেবল সিঁড়ির অংশে পড়ে তাহ’লে কবরের অংশটুকু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর কবরের অংশটুক আলাদা প্রাচীর দিয়ে ঘিরে রাখবে। আর যদি কবর একাধিক থাকে তাহ’লে যে অঞ্চল জুড়ে কবর আছে সে অঞ্চলের ভবন ভেঙ্গে ফেলতে হবে। কারণ কবরবাসী অধিক হকদার তাদের দাফনকৃত জায়গায় অবস্থান করার জন্য (নববী, আল-মাজমূ‘ ৫/৩০৩; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/২১২; বিন বায, মাজমূ‘‘ ফাতাওয়া ১৩/২২১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের কারো অঙ্গারের উপর বসা, আর এ অঙ্গারে (পরণের) কাপড়-চোপড় পুড়ে শরীরে পৌঁছে যাওয়া তার জন্য উত্তম হবে কবরের উপর বসা হ’তে (মুসলিম হা/৯৭১; মিশকাত হা/১৬৯৯)। জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) কবর চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর ইমারত নির্মাণ করা হ’তে নিষেধ করেছেন (মুসলিম হা/৯৭০; মিশকাত হা/১৬৭০)।

প্রশ্নকারী : মুনীরুয্যামান, সাভার, ঢাকা।








বিষয়সমূহ: কবর
প্রশ্ন (২১/২১) : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৩২/২৩২) : সকল নবীর নামের শেষে ‘আলাইহিস সালাম’ এবং আমাদের নবীর নামের শেষে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলা হয়। এর কারণ কি? এ মর্মে কোন দলীল আছে কি? ছাহাবায়ে কেরাম এভাবে ব্যবহার করতেন কি?
প্রশ্ন (৭/৮৭) : যে ব্যক্তি কুরআন মধুর সুরে তেলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয় মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা ও ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১২/২১২) : আমার একটি ডিপিএস আছে। এখন মেয়াদ শেষে যদি সূদের অতিরিক্ত টাকা গরীবদের মধ্যে দান করে দেই, তবে মূল টাকা আমার জন্য হালাল হবে কি? - -আমীর হামযা, মাওনা, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (২০/৪৬০) : আমি সতের বছর যাবত জেলে ছিলাম। আমার স্ত্রী আমার নিকট তালাক না নিয়েই অন্যত্র বিবাহ করেছে। কিছুদিন পর উক্ত স্বামীও মারা যায়। এক্ষণে আমি জেল থেকে বের হ’লে আমি ও সে কিভাবে সংসার করতে পারব। ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - -আব্দুর রঊফ, মোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (৩৯/৭৯) : ইবনু তায়মিয়াহ (রহ.) কি যুক্তি ও অহি একে অপরের উপর নির্ভরশীল বলে মত দিয়েছেন? কথাটি কি সঠিক?
প্রশ্ন (৩৯/৩৯) : রাসূল (ছাঃ)-এর কোন ছায়া ছিল কি? জনৈক আলেম বললেন যে, তাঁর কোন ছায়া ছিল না। একথা কতটুকু সত্য? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানালে উপকৃত হতাম।
প্রশ্ন (৩৮/২৭৮) : সূদ হারাম জানা সত্ত্বেও আমি ব্যাংক থেকে একাধিক বার সূদ নিয়েছি। আমি গুনাহগার। আমি কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাব? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?
প্রশ্ন (৩২/১১২) : আমরা তিন বোন, আমাদের কোন ভাই নেই। আমার পিতার সামান্য কিছু জমি আছে, যার অর্ধেক অংশে আমাদের বাড়ি এবং বাকি অর্ধেক ফাঁকা। পিতা তার নিজের উপার্জনে কেনা এই ফাঁকা জমিটুকু যদি স্বেচ্ছায় আমার মাকে দান করে দেন, সেক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (১১/২৯১) : যেসব নেশাদ্রব্য ভক্ষণের ফলে মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়, সেসব মৃত্যুকে আত্মহত্যা বলা যাবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : পাত্র বিদেশে থাকা অবস্থায় তাকে শরী‘আতসম্মত পন্থায় বিবাহ করার পদ্ধতি কি? - -আতীক্বা, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৪/৪৭৪) : জুম‘আর খুৎবায় ইমাম ছাহেব বিদ‘আতপূর্ণ কথা বলেন। একারণে ইচ্ছাকৃতভাবে দেরী করা যাবে কি? - -আব্দুর রকীব, ঝিনাইদহ।
আরও
আরও
.