উত্তর : ইফতার করানো অধিক ছওয়াবের কাজ। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ছায়েমকে ইফতার করাবে, তার জন্য ঐ ছায়েমদের অনুরূপ ছওয়াব রয়েছে। অথচ তাদের ছওয়াবে কোন কমতি করা হবে না’ (তিরমিযী হা/৮০৭; ইবনু মাজাহ হা/১৭৪৬; মিশকাত হা/১৯৯২)। সেজন্য উক্ত ব্যক্তির নিয়ত মোতাবেক উক্ত ওয়াকফের সম্পদ কেবল গরীবদেরকে ইফতারের জন্যই বরাদ্দ রাখা উচিৎ। কেননা ওয়াক্ফের সম্পদ দাতার নিয়তের মধ্যে সীমাবদ্ধ থাকে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪৪/১১৯; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৫৬০-৬১)। তবে কোন শারঈ ওযর থাকলে বা পরিবর্তনকৃত খাতটি ওয়াকফকৃত খাতের সমকক্ষ বা তার চাইতে উত্তম হ’লে এবং তাতে সামাজিক কল্যাণ থাকলে ওয়াকফের খাত পরিবর্তন করা যাবে বলে ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম ও শায়খ উছায়মীনসহ কতিপয় বিদ্বান অভিমত ব্যক্ত করেছেন। যেমন এক মসজিদের অতিরিক্ত সম্পদ আরেক মসজিদে, এক মাদ্রাসার অতিরিক্ত সম্পদ আরেক মাদ্রাসা বা ঈদগাহে ব্যয় করা ইত্যাদি (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪২৯; ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুওয়াক্কি‘ঈন ৩/২২৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৫৬০-৬১)।

প্রশ্নকারী : আমীনুল ইসলাম, মোহনপুর, রাজশাহী।







প্রশ্ন (২৯/২২৯) : মুসলিম জাতির পিতা হিসাবে আমাদের কাকে সম্বোধন করা উচিত? হযরত আদম (আঃ) নাকি হযরত ইব্রাহীম (আঃ)-কে? এই দুই মহান নবীর ক্ষেত্রে পিতা সম্বোধনের পার্থক্য ও শারঈ ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (০৪/৪০৪) : কি কি এবং কোন আকৃতির বস্ত্ত দ্বারা ছালাতে সুৎরা দেওয়া যাবে? - কায়ছার মাহমূদ, ঢাকা।
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (১৮/১৩৮) : দাড়িতে মেহেদী লাগাতেই হবে নতুবা ইহূদীদের সাদৃশ্য হবে- এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। - -রবীউল ইসলাম, ঝিনাইদহ।
প্রশ্ন (১৪/২১৪) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ছিয়ামের ক্বাযা আদায় করা যাবে কি? রামাযানের ছিয়ামের ক্বাযা কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (২৮/২২৮) : বাড়ীতে তারাবীহর ছালাত আদায় করলে ক্বিরাআত সরবে হবে না নীরবে?
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমার মামা মারা গেছেন। তার কোন ছেলে-মেয়ে নেই। তার একজন স্ত্রী ও তিনজন বোন আছে। কে কতটুকু অংশ পাবে? - -জাহিদ হাসান, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৪/৪৩৪) : ঋণ করে ফিৎরা দেওয়া ও কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৪/৪) : একই পাপ বারবার করছি আর তওবা করছি। কিন্তু কোনক্রমেই ছাড়তে পারছি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/২৯৬) : জনৈক মেয়ে বিয়ের তিনদিনের মাথায় ‘খোলা‘ করে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মধ্যে কোন নির্জনবাস হয়নি। এক্ষণে ঐ মেয়েকে কতদিন ইদ্দত পালন করতে হবে? - -আতাউর রহমান, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১১/১৩১) : ছাত্ররা ক্লাস করার সময় পর্দাহীন অথবা নেক্বাব পরিহিতা শিক্ষিকাদের দিকে তাকাতে পারবে কি?
প্রশ্ন (১০/১৭০) : কাদিয়ানীদের পরিচয় ও তাদের আক্বীদাসমূহ জানতে চাই। - -যাকির হোসাইন, ফুলতলা, পঞ্চগড়।
আরও
আরও
.