উত্তর : মানব হত্যা মহাপাপ। সে সন্তান হোক বা অন্য কেউ হোক (আন‘আম ১০১; নিসা ৪/৯৩)। তবে পিতা কর্তৃক সন্তান নিহত হ’লে তার উপরে শরী‘আত নির্ধারিত হদ কার্যকর হবে না। আদালত তার জন্য ভিন্ন শাস্তি নির্ধারণ করবে এবং সে মীরাছ থেকে বঞ্চিত হবে। এ মর্মে রাসূল (ছাঃ) বলেন, সন্তান (হত্যার) কারণে পিতাকে হত্যা করা যাবে না (তিরমিযী হা/১৪০০; ইবনু মাজাহ হা/২৬৬২; ছহীহুল জামে‘ হা/৭৭৪৪, ইরওয়া হা/২২১৪)। অন্য হাদীছে এসেছে, জনৈক ব্যক্তি তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল। এ ব্যাপারে ওমর (রাঃ)-এর নিকট বিচার পেশ করা হ’লে তিনি তার পিতাকে একশ’ উট জরিমানা করে বললেন, হত্যাকারী তার ওয়ারিছ হবে না। তিনি আরো বললেন, রাসূল (ছাঃ)-কে যদি বলতে না শুনতাম যে, সন্তান হত্যাকারী পিতার উপর হদ জারী করা যাবে না, তাহ’লে অবশ্যই তোমাকে হত্যা করতাম (আহমাদ হা/৯৮, ৩৪৬; দারাকুৎনী হা/৩৩২১; ইরওয়া ৭/২৭০)। আর এটিই জমহুর বিদ্বানের অভিমত। তবে আলী ইবনুল মাদীনী, তিরমিযী, ইবনুল মুলাক্কিনসহ বেশ কিছু মুহাদ্দিছ এ বিষয়ক হাদীছগুলোকে ত্রুটিপূর্ণ ও যঈফ বলেছেন (ইবনুল মুলাক্কিন, আল-বাদরুল মুনীর ৮/৩৭৪; ইবনু আব্দিল হাদী, তানকীহুত তাহকীক ৪/৪৭৪)। এজন্য ইমাম মালেকসহ একদল বিদ্বানের মতে, পিতার উপরও হদ জারী করতে হবে। শায়খ উছায়মীনও অনুরূপ মত প্রকাশ করেছেন (ইবনু কুদামা, মুগনী ৮/২৭৭; আশ-শারহুল মুমতে‘ ১৪/৪৩)।






প্রশ্ন (২০/১০০) : প্রাইজ বন্ড কেনা যাবে কি? এর পুরস্কার গ্রহণ করা কি বৈধ?
প্রশ্ন (৩৮/৩৯৮) : ছিয়ামের ফিদইয়া নিজের বিধবা ও দরিদ্র মেয়েকে দেওয়া যাবে কি? - -যহীর, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (১১/১১) : আমি নৌবাহিনীর একজন কর্মচারী। শুধুমাত্র ব্যাচেলর নৌসেনাদের খাওয়ার জন্য ক্যাফেটেরিয়ায় প্রচুর খাবার থাকে। প্রতিদিন রাতে সকলে খাওয়ার পর সেদিনের অতিরিক্ত খাবার ডাস্টবিনে ফেলে দেয়া হয়। ঐ অতিরিক্ত খাবার থেকে ফেলে দেয়ার পূর্ব মুহূর্তে কিছু খাবার নিয়ে যদি আমি খাই সেটা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৪/২৮৪) :প্যারালাইসিস রোগী কি ডায়াপার পরা অবস্থায় ছালাত আদায় করতে পারবে?
প্রশ্ন (৮/১২৮) : জনৈক কলামিস্ট একটি পত্রিকায় লিখেছেন যে, মহানবী (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধর্মের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে তার ব্যবহারিক দিকগুলো অবশ্যই যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন ও পরিবর্তন করবে’। উক্ত মর্মে সত্যিই কোন হাদীছ আছে কি? - -এ্যাডভোকেট এস এম আব্দুর রশীদ,সিরাজগঞ্জ জজকোর্ট, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৪০/৩২০) : কবরস্থানে ফসলাদী আবাদ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৭/২৫৭) : অন্যের গাছের নীচে পড়ে থাকা ফল অনুমতি না নিয়ে কুড়িয়ে খাওয়া যাবে কি?
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ)-এর বংশতালিকা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/৪২১) : সাধারণ ব্যাংক, মোবাইল ব্যাংক সবস্থানেই টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়। এটা সূদের অন্তর্ভুক্ত কি?
প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি ৬ তলা একটি ফ্ল্যাট বাড়ী ৫ লাখ টাকার বিনিময়ে দু’বছরের জন্য ভাড়া দিল। এ সময়ে গ্রহীতা উক্ত বাড়ির ভাড়া পাবে। ২ বছর পর গ্রহীতাকে মূল মালিক ৫ লাখ টাকা ফেরত প্রদান সাপেক্ষে বাসার মালিকানা ফেরত পাবে। এরূপ চুক্তি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৬/২৬) : হজ্জব্রত পালনকালে কিছু কিছু মু‘আল্লিম হাজীদের নিকট থেকে কুরবানীর জন্য অর্থ গ্রহণ করেন কিন্তু কুরবানী করেন না। হজ্জপালন শেষে তা জানতে পারলে উক্ত হাজীদের করণীয় কি? - -মুজাহিদ, খুলনা।
প্রশ্ন (১৪/১৩৪) : হানাফী মাযহাবের মূল গ্রন্থ কি কি?
আরও
আরও
.