উত্তর : পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে পৃথক মসজিদ নির্মাণ এবং সমাজে বিচ্ছিন্নতা ও অনৈক্য সৃষ্টি করা সর্বাবস্থায় নিষিদ্ধ (তওবা ৯/১০৭)। অতএব বিবাদ মীমাংসা করে পূর্বাবস্থায় ফিরে এসে বড় জামা‘আত করার সাধ্যমত চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ কর এবং দলে দলে বিভক্ত হয়ো না’ (আলে ইমরান ৩/১০৩)। তাছাড়া জামা‘আতে লোকসংখ্যা যত বেশী হবে তার ছওয়াব ও ফযীলত তত বেশী হবে (আবুদাঊদ হা/৫৫৪; নাসাঈ হা/৮৪৩; মিশকাত হা/১০৬৬)। জানা আবশ্যক যে, বনু ‘আমর বিন ‘আওফ গোত্রে মসজিদে ক্বোবা নির্মিত হ’লে তার প্রতি হিংসাবশে তার ভাই বনু গুনুম বিন ‘আওফ গোত্রের লোকেরা যে মসজিদ নির্মাণ করে, তা ইতিহাসে মসজিদে যেরার নামে খ্যাত। যা আল্লাহর হুকুমে রাসূল (ছাঃ) পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেন (কুরতুবী হা/৩৪৮৫; দ্রঃ সীরাতুর রাসূল (ছাঃ), ৩য় মুদ্রণ ৫৮৩-৮৪ পৃ.)। যার ধ্বংসাবশেষ এখনও রয়েছে।  

তবে বর্তমান প্রেক্ষিতে উক্ত মসজিদে ছালাত আদায় করলে কারাহিয়াতের সাথে জায়েয হবে (মুছত্বফা দিমাশক্বী, মাতালিবু উলিন নুহা ১/৩৭২)।






প্রশ্ন (৪০/১২০) : ক্রোধবশতঃ পৃথক জায়গায় ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করা জায়েয হবে কি? মদীনার ‘মসজিদে যেরার’ ওয়াক্তিয়া ছিল, না জামে মসজিদ ছিল? - -আব্দুর রহমানপিরুজালী, গাযীপুর।
প্রশ্ন (৪০/৪৪০) : রামাযান মাসে কিংবা অন্য মাসে ছিয়াম অবস্থায় অথবা তাহাজ্জুদ ছালাতে একাকী হাত তুলে প্রার্থনা করলে বিদ‘আত হবে কি?
প্রশ্ন (৮/৩২৮) : আমি যে কোম্পানীতে কাজ করি সেই কোম্পানীতে মাঝে-মধ্যে বাহিরের কিছু শ্রমিক এনে কাজ করাই, তাদের সাথে আমার চুক্তি হয় প্রতি ঘন্টা আট ডলার, আর আমি কোম্পানীর সাথে চুক্তি করি দশ ডলার। অতিরিক্ত ডলার কি আমি গ্রহণ করতে পারব? - -মাহবূবুর রহমান, সিঙ্গাপুর।
প্রশ্ন (২২/৬২) : কবরস্থানে ছালাত আদায় করা যায় না। কিন্তু হজ্জ করতে গিয়ে দেখলাম মসজিদে নববীতে রাসূল (ছাঃ)-এর কবর রয়েছে এবং তা পাকা করা আছে। এর ব্যাখ্যা কী?
প্রশ্ন (১৮/১৮) : জনৈক বক্তা বলেন, তাহাজ্জুদের ছালাতের আউয়াল ওয়াক্ত রাত্রি ১০ থেকে ১১ টার মধ্যে হয়। সেকারণ এ সময়ের মধ্যে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে। এ বক্তব্য সঠিক কি? - -আরিফ, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (১৫/১৫) : প্রায় এক বছর যাবৎ আমি একটি হারাম সম্পর্কে জড়িত ছিলাম। এ সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করলে মেয়েটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং আত্মহত্যা করতে চায়। এমতাবস্থায় এ হারাম সম্পর্ক থেকে বের হওয়ার জন্য আমার করণীয় কি? সে আত্মহত্যা করলে আমার কোন পাপ হবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : ঋণ গ্রহণ করে কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : আমি মসজিদে ফরয ছালাত পড়ার পর সুন্নাত/নফল পড়ার জন্য প্রস্ত্ততি নিচ্ছি। এমন সময় দেখি কয়েকজন লোক এসে ফরয ছালাতের জামা‘আত করছে। এমতাবস্থায় ছহীহ মুসলিমের হাদীছ অনুযায়ী আমি সুন্নাত বাদ দিয়ে জামা‘আতে শরীক হব কি?
প্রশ্ন (৯/২৮৯) : পুকুরে চাষ করা মাছের যাকাত দিতে হবে কি এবং যদি দিতে হয় তাহ’লে কিভাবে দিতে হবে?
প্রশ্ন (২৯/৩৪৯) : কুরআনে ইহূদীদের সম্পর্কে আয়াত থাকলেও হিন্দুদের সম্পর্কে কোন আয়াত না থাকার কারণ কি? আর হিন্দুদের মধ্যে যারা একেশ্বরবাদী এবং মূর্তিপূজায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
প্রশ্ন (৩৩/১১৩) : আমার কবরপূজারী জনৈক আত্মীয় জীবনের শেষ দিন পর্যন্ত এক পীরের মুরীদ হিসাবে কবরপূজায় লিপ্ত ছিলেন। এক্ষণে তার জানাযা পড়া বা তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েয হবে কি? - -জালালুদ্দীন, ধুনট, বগুড়া।
প্রশ্ন (২৫/২৬৫) : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা যাবে কি?
আরও
আরও
.