উত্তর : পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল (নিসা ৪/৩৪)। সেকারণ পরিবারের যাবতীয় খরচ বহন করার দায়িত্ব পিতার। এ দায়িত্ব পালন না করলে তিনি পাপী হবেন এবং তওবা না করলে যুলুমের জন্য পরকালে কঠিন শাস্তির ভাগিদার হবেন (নিসা ৪/৩৪, বুখারী হা/৭১৩৮; মুসলিম হা/১৮২৯; মিশকাত হা/৩৬৮৫)। তবে পিতার সাথে যথাসম্ভব সম্পর্ক রাখতে হবে এবং সদাচরণ করতে হবে। সাথে সাথে বর্তমান পরিস্থিতির আলোকে বংশীয় অভিভাবক বা সমাজের দায়িত্বশীলদের সহযোগিতায় ন্যায়সঙ্গত সমাধানের জোর প্রচেষ্টা চালাতে হবে। আর পিতার বসতভিটা থেকে কেউ বঞ্চিত করতে পারে না। কারণ বসতবাড়ী পিতার সম্পদ। আর পিতার সম্পদের উত্তরাধিকারী সন্তানেরা। সুতরাং চাচা-ফুফুদের অধিকার নেই তাড়িয়ে দেয়ার। পেশী শক্তির বলে তাড়িয়ে দিলে বা সম্পদ থেকে বঞ্চিত করলে ক্বিয়ামতের দিন নেকী দিয়ে পরিশোধ করতে হবে বা পাওনাদারের পাপ গ্রহণ করতে হবে (মুসলিম, মিশকাত হা/৫১২৭)। তবে সন্তানদের উচিত অধিকার বঞ্চিত হ’লেও সর্বাবস্থায় পিতার আনুগত্য করা। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমার পিতা-মাতার আনুগত্য করবে, যদিও তারা তোমাকে তোমার সম্পদ থেকে ও কেবল তোমার জন্য নির্দিষ্ট সম্পদ থেকে বঞ্চিত করে’ (মু‘জামুল আওসাত্ব হা/৭৯৫৬; মু‘জামুল কাবীর হা/১৫৬; ছহীহ আত-তারগীব হা/৫৬৯)। আর নিঃসন্দেহে সন্তানদের উপর যুলুমের শাস্তি পিতা দুনিয়া ও আখেরাতে পাবেন। যুলুমের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না (ফুছছিলাত ৪১/৪৬)।

প্রশ্নকারী : রায়হান আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৪/৩৮৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপানে নির্দেশনা দেয় তবে তা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : একাধিক তলা বিশিষ্ট মসজিদে মাইকের ন্যায় প্রজেক্টরের মাধ্যমে জুম‘আর খুৎবা দেখানোর ব্যবস্থা করা যাবে কি? এছাড়া নারীদের জন্য নির্ধারিত স্থানে প্রজেক্টর রাখা যাবে কি? - -নাফীস শিকদার, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৬/৪৬) :জনৈক স্বামীর দু’জন স্ত্রী। একজন নিঃসন্তান। আরেকজনের সন্তান আছে। স্বামী সমান ভাগে উভয় স্ত্রীর নামে জমি ক্রয় করেছে। কিন্তু নিঃসন্তান স্ত্রী মারা যান। এক্ষণে জমি কিভাবে বন্টিত হবে?
প্রশ্ন (১২/৪১২) : সমাজে একটি গল্প প্রচলিত আছে যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে একজন কাঠুরিয়ার স্ত্রী। এর কোন সত্যতা আছে কি? যদি সত্য হয়, তবে কোন কারণে সে জান্নাতে প্রবেশ করবে? - -আব্দুর রহীম, ষষ্ঠীতলা, যশোর।
প্রশ্ন (৯/২৮৯) : অনেকে পিঁপড়ার চলাফেরা ও আচরণ দেখে বৃষ্টি বা বন্যার আশংকা করে। এরূপ ভাবনা কি শিরক হবে? - -যহীর রায়হান, ঢাকা।
প্রশ্ন (২৬/৪২৬) : রোগী দেখার সময়সীমা উটের দুধ দোহন পরিমাণ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২৯/১৪৯) : আমি একজনকে টাকা ধার দিয়েছি। সে এখন টাকা পরিশোধ করতে পারছে না। আমি সম্পূর্ণ টাকা তাকে দান করলে নেকী হবে কি?
প্রশ্ন (২২/১৪২) : একটি ইসলামী পত্রিকার প্রশ্নোত্তরে বলা হয়েছে যে, মুহাররম মাসের ৯-১১ মোট তিনদিন ছিয়াম পালন করা উত্তম ও পরিপূর্ণ পদ্ধতি। একথা সত্য কি? - -সাইফুল ইসলাম, পূর্ব রাজারবাগ, ঢাকা।
প্রশ্ন (১৩/৪১৩) : ফরয ও সুন্নাত ছালাতের জন্য পৃথক পৃথক ছানা আছে কি? ফরয ছালাতের ছানা সুন্নাতে পাঠ করা যাবে কি? - -আযহারুদ্দীনহুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৮/২১৮) : প্রচলিত আছে যে, শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় তিল থাকলে তার সাথে ভাল-খারাপ ঘটবে। শরী‘আতের দৃষ্টিতে এমন কথা বলা বা তা বিশ্বাস করার বিধান কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কি? কারণ হাদীছে বর্ণিত আছে, উবাই বিন কা‘ব আল্লাহকে দেখেছিলেন।
প্রশ্ন (৭/৮৭) : জালালুদ্দীন রূমীর আক্বীদা সম্পর্কে জানতে চাই।
আরও
আরও
.