উত্তর: আশূরার ছিয়াম ১০ তারিখে একদিন রাখা যায়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) একদিনই রেখেছিলেন (বুখারী হা/২০০২, ৪৫০৪; মুসলিম হা/১১২৫)। তবে ১০ই মুহাররমের পূর্বে বা পরে আরেক দিন ছিয়াম রাখা উত্তম। কেননা ইবনু আববাস (রাঃ) বলেন, তোমরা আশূরার দিন ছিয়াম রাখ এবং ইহূদীদের বিপরীত কর। তোমরা আশূরার সাথে তার পূর্বের দিন বা পরের দিন ছিয়াম পালন কর (বায়হাক্বী ৪/২৮৭, মওকুফ ছহীহ)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ইহূদী-নাছারাদের বিপরীতে আগামী বছর বেঁচে থাকলে ৯ তারিখে আরেকটি ছিয়াম রাখতে চেয়েছিলেন (মুসলিম হা/১১৩৪)। উল্লেখ্য যে, কেউ চাইলে আশূরার নিয়তে তিনটি ছিয়ামও রাখতে পারে। আশূরার দিন এবং পূর্বে ও পরে দুই দিন (শাওকানী, নায়লুল আওতার ৪/২৯০; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২০/৪২; বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘আশুরায়ে মুহাররম ও আমাদের করণীয়’ বই)।

প্রশ্নকারী : রবীউল আওয়াল, পত্নীতলা, নওগাঁ।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৪০/১২০) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি? - -শফীক, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (১৮/৪৫৮) : বর্ষা মৌসুমে বিলে পানি বেড়ে যাওয়ায় পুকুরের মাছ ভেসে যায়। কিছুদিন পর পানি নেমে গেলে প্রচুর মাছ পাওয়া যায়। গ্রামের শত শত লোক তখন জমির মালিকদের অনুমতি ছাড়াই মাছ ধরে খায়। যুগ যুগ ধরে সমাজে এটা চলে আসছে। এভাবে মাছ ধরা জায়েয হবে কি?
প্রশ্ন (৫/৫) : রাসূল (ছাঃ) হজ্জের সময় আরাফা ও মুযদালিফায় খোলা আসমানের নীচে হজ্জ পালন করেছেন, যদিও সেসময় ছাউনি বা ঘর বানানোর ব্যবস্থা ছিল। বর্তমানে সেখানে ঘর, এসি, ফ্যান ইত্যাদি আরামের ব্যবস্থা করা হয়েছে। এতে হজ্জের কোন ক্ষতি হবে কি? - -মুহাম্মাদ গুলযার হোসাইনকাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৬/৩৭৬) : হজ্জের সফরে বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে একাধিকবার ওমরাহ করার ব্যাপারে শরী‘আতের বিধান কি? - উম্মে কুলছূম, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/১৯৮) : ওয়ায মাহফিলের আয়োজন করা হ’লে সেখানে যে উন্নতমানের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়, তার পুরো খরচ মাহফিলে আম জনতার অনুদান থেকে ব্যয় করা হয়। যেখানে মসজিদ বা মাদ্রাসা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য সামর্থ্যবান ব্যক্তিরাই মূলতঃ অংশগ্রহণ করেন। এক্ষণে দানের অর্থে এসব সামর্থ্যবান মানুষদের খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (২২/১০২) : শীতের সময় দুপুরেই বস্ত্তর ছায়া একগুণ থাকে। এ সময় যোহর ও আছর ছালাতের সময়সূচী কেমন হবে?। গরমের সময় আসল ছায়া ছোট থাকে। আর শীতের সময় বড় থাকে। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/১১৫) : তিন ব্যক্তির দো‘আ কবুল হয় না; যে তার চরিত্রহীনা স্ত্রীকে তালাক দেয় না, যে ঋণ প্রদান করে সাক্ষী রাখে না এবং যে মূর্খ বা বুদ্ধিহীন ব্যক্তি (অপচয়কারী)-এর হাতে অর্থ প্রদান করে। উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই। - -রফীকুল ইসলাম, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (১৩/২১৩) : আমার কোম্পানীতে প্রতিদিন যে কাজ তা মাঝে মাঝে দ্রুত শেষ করে আমি অন্যদের সাথে গল্প বা মোবাইল ব্যবহার করে অনেক সময় অপচয় করি। এসময় চাইলে অন্য কাজ করা যায়। কিন্তু আমার সিনিয়র আরেকজন বসে থাকায় আমি করি না। বেশী কাজ করলে সহকর্মীরাও রাগ করে। এক্ষণে আমার এই অফিস টাইম নষ্ট করা কাজে ফাঁকি হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৩৩/৪৭৩) : স্কুল মাঠে যেখানে ঈদের ছালাত অনুষ্ঠিত হয়, তার সামনে বা কোন পার্শ্বে শহীদ মিনার থাকলে সেখানে ঈদের ছালাত আদায় করা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১৪২) : সোনার ব্যবসার নাম করে বিভিন্ন জনের নিকট ২২০০০০ টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই শর্তে যে, মাসিক ৪৬০০০ টাকা করে ১০ মাস প্রদান করে ৪৬০০০০/= টাকা লভ্যাংশ সহ মূল টাকা পরিশোধ করা হবে। এই ব্যবসা কি জায়েয ?
প্রশ্ন (৩৫/১৫৫) : ইয়াজূজ-মাজূজ কি মানুষের মতই কেউ? তারা কি মুসলিম হিসাবে জন্মগ্রহণকারী? না জন্মগতভাবেই পথভ্রষ্ট। তাদের কাছে কি কোন নবী এসেছিল? তাদের মধ্যে কেউ কি মুসলিম হবে না?
প্রশ্ন (২৪/২৬৪) : যে ব্যক্তি রামাযান মাসে একটি নফল আমল করল সে অন্য মাসে একটি ফরয কাজ করার নেকী পেল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরয আমল করল সে অন্য মাসের সত্তরটি ফরয আমল করার নেকী পেল। উক্ত হাদীছটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এবং এর সনদ ছহীহ কি-না জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.