উত্তর : ফরয বা সুন্নাত ছালাতে সিজদায় গিয়ে কুরআনের আয়াত দ্বারা দো‘আ করা যাবে না (মুসলিম, মিশকাত হা/৮৭৩)। সিজদায় কুরআন ব্যতীত হাদীছে বর্ণিত দো‘আ সমূহ পড়া যায়। আর শেষ বৈঠকে বসে ‘আত্তাহিইয়াতু’ ও ‘দরূদ’ পড়ার পর কুরআন এবং হাদীছ থেকে সব ধরনের দো‘আ পড়া যাবে।

সিজদায় বা শেষ বৈঠকে মন খুলে পড়ার জন্য নিম্নের দো‘আটি পড়তে পারেন, যা আল্লাহ্র রাসূল (ছাঃ) অধিকাংশ সময় পড়তেন: আল্লা-হুম্মা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা ‘আযা-বান্না-র’ (হে আল্লাহ! তুমি আমাদেরকে দুনিয়ায় মঙ্গল দাও ও আখেরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও) (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৪৮৭ ‘সারগর্ভ দো‘আ’ অনুচ্ছেদ-৯)। অথবা অত্র দো‘আটি পড়তে পারেন, যা রাসূলুল্লাহ (ছাঃ) জনৈক ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন: আল্লা-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফেনী, ওয়ারযুক্বনী (হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমাকে রহম কর, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সুস্থতা দাও এবং আমাকে রূযী দাও’) (মুসলিম, মিশকাত হা/২৪৮৬)।






প্রশ্ন (২৫/৩৮৫) : ঈদগাহে শরীর চর্চার জন্য খেলা-ধূলা করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : কাফির-মুশরিকেরা দো‘আ করলে তাদের দো‘আ কবুল হয় কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : ইমাম যখন সালাম ফিরাবে তখন মুছল্লীরা কি তার জবাব দিবে?
প্রশ্ন (২২/১০২) : উট, গরু, মহিষ বা ভেড়া দিয়ে আক্বীক্বা করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : বিবাহের পূর্বে পাত্রী দেখার ক্ষেত্রে পাত্র পক্ষ থেকে কোন কোন পুরুষের জন্য পাত্রী দেখার অনুমোদন রয়েছে? - -আবুবকর ছিদ্দীক, হারাগাছ, রংপুর।
প্রশ্ন (৩৫/২৩৫) : কবরে দো‘আ করার ক্ষেত্রে ক্বিবলামুখী হ’তে হবে কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (৮/৮) : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : একটি হাদীছে অসুখের জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা নাস, ফালাক্ব, বাক্বারা, আলে-ইমরান, হাশর, মুমিনূন, জীন প্রভৃতি সূরার কিছু কিছু আয়াত পড়ার কথা এসেছে। উক্ত আয়াতসমূহ দ্বারা কোন অমুসলিমকে ঝাড়-ফুঁক করা যাবে কি? - -হাফীযুর রহমান, কুষ্টিয়া।
প্রশ্ন (১৯/৯৯) : মসজিদের বারান্দায় মাইকে আযান না দিয়ে ইমামের পাশে মাইকে আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩৪৩) : কেউ কাউকে দাওয়াত দিল। কিন্তু সে যাওয়ার সময় আরেকজনকে সাথে নিয়ে গেল। তার জন্য উক্ত দাওয়াত খাওয়া জায়েয হবে কি? - -হাফীযুল ইসলাম, পলাশবাড়ী, নীলফামারী।
প্রশ্ন (৫/৪৪৫) : শেষ রাত্রে তাহাজ্জুদ ছালাত কিংবা ছালাতুত তাওবাহ পড়ার পর হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু তারা সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে কি?
আরও
আরও
.